তারিখ লোড হচ্ছে...

বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় লীরা গ্রুপের এমডি আলমগীর ইকবালের বিরুদ্ধে দুদকে অভিযোগ বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুয়া বিল-ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংকের সুমন ডিএই তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ বিএমইটি ঘিরে একচেটিয়া প্রভাবের অভিযোগ ৮৮৪ কোটির রেল প্রকল্প গিলছে মাফিয়া চক্র, সুবিধা পাচ্ছেন বিতর্কিত ঠিকাদাররা উত্তর কাস্টমস বন্ডে মাসুম-হাসনাইন সিন্ডিকেটের দৌরাত্ম্য গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজির আলীর বিরুদ্ধে টেন্ডার সিন্ডিকেটের অভিযোগ বঙ্গবন্ধু পরিষদ নেতা প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের বিরুদ্ধে অভিযোগের পাহাড় নলডাঙ্গা হালতি বিলে মোবাইল কোর্ট: ২০ হাজার টাকা জরিমানা, জাল ধ্বংস ও নৌকা জব্দ পুরস্কৃত ডেইরি খামারে হামলা-অবরোধ, দৃষ্টিশক্তি হারানোর শঙ্কায় উদ্যোক্তার বাবা মোংলায় কোস্টগার্ডের তত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: প্রতিমন্ত্রী সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ অনুষ্টানে রাজাপুরা পীর হোসাইনীয় শেরপুরে সরকারি চাল সংগ্রহে আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন মিল, বরাদ্দ নিয়ে প্রশ্ন রাঙামাটিতে কোতয়ালী থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা নব-নিযুক্ত পাজেপ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাকে খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের ফুলের শুভেচ্ছা কেশবপুরে চায়ের দোকানে কেরামবোর্ড খেলা বন্ধের ঘোষণা বিশ্ব সাহিত্য কেন্দ্রে মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন ও শান্তি পুরস্কার প্রদান লালবাগে সিনিয়র-জুনিয়র নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন হানিয়া আমিরের গোপন ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল বিতর্ক সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে হানি ট্র্যাপে টিকটকাকে বিয়ে পড়ে বড় মাশুল গুনলেন ফ্রিল্যান্সার আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে পুলিশ কর্মকর্তার আবেগঘন পোস্ট কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা নাটোরের নলডাঙ্গায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সাতক্ষীরা দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড লংগদুতে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মোংলায় মসজিদের ওয়াকফ সম্পত্তি নিয়ে অনিয়ম কোটি টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন মগবান ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মানোন্নয়নে গণশুনানি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পর... দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুনে ১৫ নবজাতকের মৃত্যু সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ভিওডি বাংলা সিরাজগঞ্জে সার সংকট নিরসনে জেলা প্রশাসকের জরুরি সভা এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলার প্রধান আসামি গ্রেপ্তার বেহেলী চেয়ারম্যানের বিরুদ্ধে ৩০০ টাকা আদায় ও চাল কম দেওয়ার অভিযোগ পর্যটন নগরী শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাস স্টপেজের দাবিতে মানববন্ধন দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জেলা বিএনপি ও জেলা পরিষদ ‎সুন্দরবনে আবারো বড় জাহাঙ্গীর বাহিনীর তান্ডব ট্রলারসহ জিম্মি ৫

ডিএই তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোটারঃ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (ডিএই) প্রধান সহকারী মো. নাসির উদ্দীনের খামারবাড়িতে বদলি ঘিরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ঘুষ, নিয়োগ ও বদলি-বাণিজ্য, টেন্ডার-সংক্রান্ত অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন, চাকরি বিধিমালা লঙ্ঘন করে পদোন্নতি এবং রাজনৈতিক প্রভাব ব্যবহারের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

অভিযোগের সূত্রে জানা যায়, ডিএইর প্রশাসন শাখার কিছু অসাধু কর্মকর্তা রাজনৈতিকভাবে সুবিধাভোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসনে তৎপর হয়ে উঠেছেন। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার দাপট ব্যবহার করে নাসির উদ্দীন বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তোলেন। বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় ব্যবহার করে প্রশাসন ও অর্থ উইংয়ের প্রধান সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে ঘুষ, নিয়োগ, বদলি ও টেন্ডার-বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ-সম্পদের মালিক হওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

আরও জানা যায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসির উদ্দীন দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার চার্জশিটভুক্ত আসামি। একই সঙ্গে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট আর্থিক দুর্নীতির অভিযোগ থাকার কথাও উল্লেখ করা হয়েছে।

সূত্রের বরাত দিয়ে জানা যায়, নাসির উদ্দীন বর্তমানে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলা নগরের অধ্যক্ষের কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখানে প্রত্যাশিত সুযোগ-সুবিধা না পাওয়ার পর ডিএইর প্রশাসন শাখার কিছু কর্মকর্তার সহযোগিতায় গত ১৩ জুলাই মহাপরিচালক আব্দুর রহিমের স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে তাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে প্রধান সহকারী হিসেবে বদলি করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ বদলির পর থেকেই ডিএইতে চরম উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা গুঞ্জন চলছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব দেখিয়ে নাসির উদ্দীন ডিএইতে প্রভাব বিস্তার করেছিলেন। তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ থাকলেও বর্তমানে তিনি বহাল তবিয়তে রয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়, নাসির উদ্দীন ডিএইতে গার্ড হিসেবে চাকরি জীবন শুরু করেন। পরে ডিএইর সাবেক এক কর্মকর্তার সহায়তায় চাকরি বিধিমালা লঙ্ঘন করে ধারাবাহিকভাবে পদোন্নতি পাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরপর থেকে তিনি আর পেছনে ফিরে তাকাতে হয়নি বলে অভিযোগকারীদের দাবি।

আরও জানা যায় নাসির উদ্দীনের নেতৃত্বে একটি বড় ধরনের সিন্ডিকেট গড়ে ওঠে। ওই সিন্ডিকেটের মাধ্যমে বদলি-বাণিজ্য ও নিয়োগ-বাণিজ্য নিয়ন্ত্রণ করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর মাধ্যমে তিনি রাতারাতি কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলেও একাধিক কর্মচারী অভিযোগ করেছেন।

একাধিক কর্মচারী নাম প্রকাশ না শর্তে জানান, বর্তমানে নাসির উদ্দীন রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট কর্মচারীদের নিয়ে আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। প্রশাসন শাখায় কর্মরত থাকার সময় তিনি ঘুষ-বাণিজ্য চালিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

নাসির উদ্দীনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও তাকে পুনর্বাসনের জন্য ডিএইর কিছু অসাধু কর্মকর্তা তৎপর রয়েছেন বলে অভিযোগকারীরা দাবি করেছেন। আর্থিক দুর্নীতির অভিযোগের পর এর আগে তাকে ফরিদপুর জেলা উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বদলি করা হয়েছিল। সেখানে বেশি সুবিধা করতে না পেরে পরে তিনি সাভারে বদলি হয়ে আসেন। সেখানেও আর্থিক দুর্নীতির সুযোগ না পাওয়ার পর প্রভাব খাটিয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বদলি হয়ে আসেন বলে অভিযোগ করা হয়েছে।

নাসির উদ্দীনের জীবনযাপন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তিনি ডিএইর ১৩তম গ্রেডের কর্মকর্তা হলেও দামি গাড়িতে চলাফেরা করেন এবং তার চালচলন দেখে বড় কর্মকর্তা মনে হয়-এমন মন্তব্য করেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, নাসির উদ্দীন যখন যে কর্মস্থলে দায়িত্ব পালন করেছেন, সেখানেই তার নেতৃত্বে ঘুষ-বাণিজ্য চলেছে।

এ ছাড়া দাপ্তরিক দুর্নীতির রেকর্ডে কারচুপি করে তিনি খামারবাড়িতে প্রভাব বিস্তার করছেন বলেও অভিযোগ করা হয়েছে। খামারবাড়িতে ডিএইর ক্যান্টিন দখলেরও চেষ্টা করছেন ।

অন্যদিকে, নাসির উদ্দীনের বিরুদ্ধে অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে তার বদলির আদেশ বাতিল করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ডিএইর সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা। তাদের মতে, এ ধরনের ব্যবস্থা নেওয়া হলে দাপ্তরিক কাজে গতিশীলতা ফিরবে।

নাসির উদ্দীন সাভারের রেডিও কলোনি এলাকায় বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন। পাশাপাশি তার স্ত্রী ও সন্তানদের নামেও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

‎আশুলিয়ায় বিধবার জমি দখলে নেওয়ার অভিযোগ

‎আশুলিয়ায় বিধবার জমি দখলে নেওয়ার অভিযোগ

‎আশুলিয়া প্রতিনিধিঃ ‎ সাভারের আশুলিয়ায় রোকিয়া বেগম (৬৩) নামের এক বিধবার জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এরই মধ্যে জমির কিছু অংশ দখলে নিয়ে বেড়া দিয়ে রেখেছেন। এতে তিনি স্বামীর ভিটে মাটি হারানোর শঙ্কায় রয়ছেন। ঘটনায় আশুলিয়া থানায় ওই বৃদ্ধা বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। ‎ ‎শনিবার (২০ জুন) সকালে আশুলিয়ার কবিরপুর দেওয়ানপাড়া এলাকায় গিয়ে ভুক্তভোগীর সাথে কথা বলে এ তথ্য জানা যায়। এরআগে, শুক্রবার সকালে ওই জমিতে বাঁশ ও বড়ইকাটা দিয়ে বেড়া দিয়ে জমি দখলে নেন। ভুক্তভোগী রোকিয়া বেগম জানান, তার স্বামী বিগত ৪ বছর আগে মারা যান। স্বামী মারা যাওয়ার পর থেকে ওই এলাকার আব্দুল জলিল, মামুন, মোহাম্মদ আলী শিকদার, খলিলুর রহমান এবং আজগর আলী তার স্বামীর রেখে যাওয়া কবিরপুর মৌজায় সিএস ২১১, এসএ ২৬৮, আরএস ২০৩,

আরও পড়ুন
language Change