তারিখ লোড হচ্ছে...

সুন্দরবনে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল থেকে মফস্বলে স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল অনিয়মকারীদের অভয়ারণ্য অগ্রণী ব্যাংক সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের সংসদের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা গ্রেফতার সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস জাকারিয়া-সোহাগ মিয়া সিন্ডিকেটে রাজউকে লুটপাট নারী-শিশু ট্রাইব্যুনালসহ বিচারকশূন্য আদালতে দ্রুত নিয়োগের দাবি বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব নিলেন ম্রাসাথোয়াই মারমা পরিবেশ রক্ষায় সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: ভিপি অমর কৃষ্ণ দাস বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় পাবনা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ কবীরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি জালিয়াতির অভিযোগ অবৈধ ব্যবসায় গণপুর্ত ডিপ্লোমা উপসহকারী পাঁচ প্রকৌশলী এখন মিনি শিল্পপতি স্বাধীন বাংলাদেশে আর কোনো গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ৩ ফুট করে খুলল কাপ্তাই বাঁধের ১৬ গেট, সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন হৃদয়ে ঢাকা–৪১৬ বছর পূর্তির পুরান ঢাকায় বর্ণিল শোভাযাত্রা রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা সাতক্ষীরার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় ৫ হাজারের বেশি সফল অপারেশন ডাঃ মাহমুদুল হাসান পলাশের- সুস্থ ... দীঘিনালায় তৃতীয় দফায় বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার লংগদুতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুর প্রেসক্লাবের নির্বাচন ২৬ সেপ্টেম্বর: নেতৃত্বের মসনদে কে? প্রার্থী-সমর্থকদের ঘিরে নানা জল্পনা... কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী লোহার ব্রিজ সংস্কার শেষে উদ্বোধন পর্যটকদের ভ্রমণের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন দেশে বিদ্যুৎ ও সারের সংকট দ্রুত সমাধান হবে -নাটোরে হুইপ দুলু বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ সিলেটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃব্দের সাথে সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দে... নাটোরের নলডাঙ্গায় হালতি বিলের পরিবেশ সুরক্ষায় প্রশাসনের উদ্যোগ রাঙামাটি জেলা পরিষদ হবে জনগণের পরিষদ, উন্নয়নের প্রতিশ্রুতি-দীপন তালুকদার দীপু অফিস শেষে বাসায় ফেরা হলো না পোশাকশ্রমিক দিনা বেগমের গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বিএনপি নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় লীরা গ্রুপের এমডি আলমগীর ইকবালের বিরুদ্ধে দুদকে অভিযোগ বিপিসির কর্মকর্তা এটিএম সেলিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুয়া বিল-ভাউচার দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংকের সুমন ডিএই তে প্রধান সহকারী নাসির উদ্দীনের বদলি ঘিরে উত্তেজনা, নানা অনিয়মের অভিযোগ

মফস্বলে স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল

পাঠক সংখ্যা
638

আবদুল মোতালেব নোয়াখালী প্রতিনিধিঃ

গ্রামাঞ্চল ও মফস্বল শহরে অহেতুক সিজারিয়ান সেকশন এড়িয়ে স্বাভাবিক ও নিরাপদ প্রসব নিশ্চিত করার ক্ষেত্রে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল (প্রাঃ)। স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করা, মা ও নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে মানসম্মত মাতৃস্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি গত এক বছরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আগস্ট ২০২৫ থেকে জুলাই ২০২৬ পর্যন্ত এক বছরে প্রতিষ্ঠানটিতে ১ হাজার ৭৬২টি সফল স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে। এ সময়ে সুস্থভাবে জন্ম নিয়েছে ১ হাজার ৭৮০ জন নবজাতক। স্বাভাবিক প্রসবের মাধ্যমে এতসংখ্যক মা ও নবজাতককে সেবা দিতে পারাকে নিজেদের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শুধু প্রসূতি সেবায় নয়, অন্যান্য চিকিৎসাসেবাতেও রোগীদের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। গত এক বছরে হাসপাতালের বহির্বিভাগে (আউটডোর) চিকিৎসাসেবা নিয়েছেন প্রায় ৬ হাজার ২০০ রোগী। একই সময়ে অন্তর্বিভাগে (ইনডোর) ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় ২ হাজার ৪০০ রোগী। এছাড়া আধুনিক ল্যাবরেটরি সুবিধার মাধ্যমে প্রায় ৩ হাজার ৫০০ রোগীর বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রসূতি মা ও সাধারণ রোগীদের জন্য ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন* সার্বক্ষণিক চিকিৎসাসেবা চালু রয়েছে। অভিজ্ঞ নারী চিকিৎসক ও দক্ষ স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে রোগীদের চিকিৎসা, পরামর্শ ও প্রয়োজনীয় পর্যবেক্ষণ করা হয়।

বিশেষ করে প্রসূতি মায়েদের স্বাভাবিক প্রসবের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা এবং প্রসব-পরবর্তী পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জন্মের পর নবজাতকের বিশেষ যত্ন এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শও দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান লক্ষ্য হলো চিকিৎসাগতভাবে সম্ভব হলে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করা। এ জন্য প্রসূতি মায়েদের প্রয়োজনীয় পরামর্শ, নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

হাসপাতালের বিশেষ সেবার মধ্যে রয়েছে-স্বাভাবিক প্রসবের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ, নবজাতকের বিশেষ যত্ন, অভিজ্ঞ নারী চিকিৎসকের পরামর্শ, ২৪/৭ জরুরি স্বাস্থ্যসেবা এবং আধুনিক ল্যাব ডায়াগনস্টিক সুবিধা।

স্থানীয়দের মতে, স্বাভাবিক প্রসবের ওপর গুরুত্ব, সার্বক্ষণিক চিকিৎসাসেবা, অভিজ্ঞ নারী চিকিৎসকের পরামর্শ এবং মা ও নবজাতকের যত্নের কারণে হাসপাতালটি ইতোমধ্যে এলাকায় রোগীদের আস্থা অর্জন করেছে।

মফস্বল এলাকায় মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা সহজলভ্য করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মনে করছেন স্থানীয়রা। বিশেষ করে প্রসবের জন্য দূরের শহরে না গিয়ে স্থানীয় পর্যায়েই চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় অনেক পরিবার উপকৃত হচ্ছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ ও পরিচালক মোঃ দিদার হোসেন খলিপা বলেন, রোগীদের আস্থা ও ভালোবাসায় আমরা সফলতার সঙ্গে আরও একটি বছর পূর্ণ করেছি। এই অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। মা ও নবজাতকের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে আমাদের নিরবচ্ছিন্ন সেবা ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

তারা বলেন, ভবিষ্যতে চিকিৎসাসেবার মান আরও উন্নত করার পাশাপাশি মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো হবে। একই সঙ্গে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

হাসপাতাল কর্তৃপক্ষের প্রত্যাশা, ভবিষ্যতে আরও উন্নত চিকিৎসা অবকাঠামো ও আধুনিক সেবা সংযোজনের মাধ্যমে চাটখিলসহ আশপাশের এলাকার মানুষের জন্য মানসম্মত মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা সম্ভব হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকায় সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের সফর

  সৈয়দা রোকসানা পারভীন রুবিঃ সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রী নাসের বিন আবদুল আজিজ আল-দাউদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে হজ্ব যাত্রী ইমিগ্রেশন এ নিরাপত্তার সহযোগিতা একটি চুক্তি হয়। রোববার (১৩ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক হয়। বাংলাদেশের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠক শেষে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ‘আলোচনার পর আমরা দুটি এমওইউ সই করেছি। একটি হলো নিরাপত্তা সহযোগিতা চুক্তি, আরেকটি হলো রুট-টু-মক্কা সার্ভিস এগ্রিমেন্ট।’ তিনি বলেন, ‘প্রথমটিতে দু-দেশের নিরাপত্তা আরও কীভাবে উন্নতি করা যায়, সেই বিষয় আছে। প্রশিক্ষণের ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় এর মধ্যে রয়েছে। রুট-টু-মক্কার মধ্যে রয়েছে, আমাদের হজ্বযাত্রীদের আরও কীভাবে সহযোগিতা দেওয়া যায়। এখান থেকে ইমিগ্রেশন ও সবকিছু ঠিকঠাক করে তারা উড়োজাহাজে উঠে যাবে। এ সুবিধাগুলো আগে পরীক্ষামূলকভাবে ছিল।’ মন্ত্রী বলেন, ‘এখন চুক্তি হলো।

আরও পড়ুন
language Change