তারিখ লোড হচ্ছে...

দ্বিতীয় শ্রেণির পদে থেকে কোটি টাকার সাম্রাজ্য: লুৎফা বেগমের অলৌকিক রাজত্ব আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতিতে অনিয়মের অভিযোগে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার কাউখালীতে উন্নয়নকাজে চাঁদার চাপ, বাধা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ ‎ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি রক্ষমতার আড়ালে অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের সাইফুর রহমানে ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী লালবাগের শহীদ নগরে তীব্র পানি সংকট, দুর্ভোগে ২৪ নম্বর ওয়ার্ডবাসী নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান সুন্দরবনে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল থেকে মফস্বলে স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল অনিয়মকারীদের অভয়ারণ্য অগ্রণী ব্যাংক সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের সংসদের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা গ্রেফতার সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস জাকারিয়া-সোহাগ মিয়া সিন্ডিকেটে রাজউকে লুটপাট নারী-শিশু ট্রাইব্যুনালসহ বিচারকশূন্য আদালতে দ্রুত নিয়োগের দাবি বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব নিলেন ম্রাসাথোয়াই মারমা পরিবেশ রক্ষায় সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: ভিপি অমর কৃষ্ণ দাস বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় পাবনা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ কবীরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি জালিয়াতির অভিযোগ অবৈধ ব্যবসায় গণপুর্ত ডিপ্লোমা উপসহকারী পাঁচ প্রকৌশলী এখন মিনি শিল্পপতি স্বাধীন বাংলাদেশে আর কোনো গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ৩ ফুট করে খুলল কাপ্তাই বাঁধের ১৬ গেট, সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন হৃদয়ে ঢাকা–৪১৬ বছর পূর্তির পুরান ঢাকায় বর্ণিল শোভাযাত্রা রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা সাতক্ষীরার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় ৫ হাজারের বেশি সফল অপারেশন ডাঃ মাহমুদুল হাসান পলাশের- সুস্থ ...

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতিতে অনিয়মের অভিযোগে

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতিতে অনিয়মের অভিযোগে
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোটারঃ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের কম সুদে কৃষিঋণ দিতে বাংলাদেশ ব্যাংক থেকে এক হাজার কোটি টাকার তহবিল নিয়েছিল আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। সেই টাকা কৃষি খাতে বিতরণ না করে উচ্চ সুদে অন্য খাতে বিতরণ করা হয়েছে। এক হাজার কোটি টাকা তহবিলের বিপরীতে কৃষিতে ব্যাংকটির স্থিতি রয়েছে মাত্র ৩৫০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে এই অনিয়ম ধরা পড়েছে। কৃষিঋণের তহবিল থেকে বাকি টাকা কোন খাতে কোথায় বিতরণ করা হয়েছে, জানতে চেয়ে সম্প্রতি আনসার ভিডিপি ব্যাংককে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে কম সুদে কৃষিঋণ দিতে অনেক আগে থেকে অর্থ দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। রাষ্ট্রীয় গ্যারান্টির বিপরীতে বাংলাদেশ ব্যাংক ৪ শতাংশ সুদে ব্যাংকটিকে অর্থ দেয়। পর্যায়ক্রমে তহবিলের আকার বাড়িয়ে ২০২১ সালে এক হাজার কোটি টাকা করা হয়। প্রতিবছর সুদের অর্থ বাংলাদেশ ব্যাংকে দেয় ব্যাংকটি। মূল টাকা সদস্যদের মাঝে বিতরণ করার কথা। একই ঋণ বিতরণের পর আদায় করে পুনরায় কৃষি খাতে দেওয়ার কথা। যে কারণে বিতরণ স্থিতি মোট তহবিলের চেয়ে বেশি থাকার কথা। অথচ স্থিতি রয়েছে ৩৫০ কোটি টাকার কম।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ-৫ থেকে গত ১৬ আগস্ট আনসার ভিডিপি ব্যাংককে এ বিষয়ে চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে– বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ থেকে ব্যাংকটির অনুকূলে এক হাজার কোটি টাকা প্রাক অর্থায়ন করা হয়। বাংলাদেশ ব্যাংক ও আপনাদের মধ্যকার সম্পাদিত চুক্তির শর্তানুসারে এ তহবিল কেবলমাত্র কৃষি ও পল্লীঋণ হিসেবে বিতরণ করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকের স্টেটমেন্ট অব অ্যাফেয়ার্স পর্যালোচনা করে দেখা যায়, বিবি তহবিলে কৃষি ও পল্লীঋণ আউটস্ট্যান্ডিং ব্যালান্স ৩৫০ কোটি টাকা অতিক্রম করেনি।

বাংলাদেশ ব্যাংক নিশ্চিত হয়েছে, কৃষি ও পল্লীঋণ থেকে আদায় করা কিস্তি পুনরায় বিনিয়োগ না করে উচ্চ সুদে অন্য খাতে বিতরণ করা হয়েছে। যে কারণে ব্যাংকের ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত প্রত্যেক প্রান্তিকের স্টেটমেন্ট অব অ্যাফেয়ার্স চাওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লীঋণের বিপরীতে অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া রাষ্ট্রীয় গ্যারান্টির মেয়াদ তিন বছর বাড়ানোর জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে গ্যারান্টির মেয়াদ অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে আনসার ভিডিপি ব্যাংক। আবেদন বিবেচনায় নিয়ে গ্যারান্টির মেয়াদ তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের ১৫ আগস্ট নির্ধারণ করে সরকার। যার ফলে বাংলাদেশ ব্যাংকও তহবিলের মেয়াদ বাড়িয়েছে।

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ব্যাংকটি কাজ করে। ব্যাংকটি তপশিলি না হওয়ায় তারা সাধারণ গ্রাহক থেকে আমানত নিতে পারে না। কেবল আনসার সদস্যদের থেকে সঞ্চয় এবং কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের কাছ থেকে তহবিল নিয়ে ব্যাংকটি পরিচালিত হয়। বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রীয় গ্যারান্টির বিপরীতে ব্যাংকটিকে অর্থ দিয়ে থাকে। কৃষি ও পল্লী খাতে ঋণ বিতরণের জন্য ২০২১ সালে ব্যাংকটিকে এক হাজার কোটি টাকা দেওয়া হয়। প্রাক অর্থায়ন হিসেবে অর্থ দেওয়ার মানে ঋণ বিতরণের আগেই তহবিল হস্তান্তর করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সারাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য রয়েছেন প্রায় ৬১ লাখ। মাত্র ৮ শতাংশ সুদে সদস্যদের মাঝে কৃষিঋণ দেওয়ার কথা। তুলনামূলক কম সুযোগ-সুবিধা পাওয়া এসব সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ও কৃষি খাতের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কেবল কৃষি খাতেই ঋণ বিতরণ করার কথা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র আইজিপি

পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি

ডেস্ক রিপোর্টঃ পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা আরও জোরদার করতে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। আইজিপি বলেন, ঢাকা মহানগর পুলিশের আওতায় পূর্বাচলে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইন, ৩টি উপকমিশনারের কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কাজ চলছে। তিনি জানান, পুলিশের জন্য মোট ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আইজিপি আরও বলেন, ভবিষ্যতে পূর্বাচলকে পুরোপুরি ঢাকা মহানগর পুলিশের আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে আলাদা বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। এ বিভাগের জন্য প্রায়

আরও পড়ুন
language Change