তারিখ লোড হচ্ছে...

দ্বিতীয় শ্রেণির পদে থেকে কোটি টাকার সাম্রাজ্য: লুৎফা বেগমের অলৌকিক রাজত্ব আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতিতে অনিয়মের অভিযোগে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার কাউখালীতে উন্নয়নকাজে চাঁদার চাপ, বাধা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ ‎ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি রক্ষমতার আড়ালে অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের সাইফুর রহমানে ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী লালবাগের শহীদ নগরে তীব্র পানি সংকট, দুর্ভোগে ২৪ নম্বর ওয়ার্ডবাসী নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান সুন্দরবনে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল থেকে মফস্বলে স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল অনিয়মকারীদের অভয়ারণ্য অগ্রণী ব্যাংক সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের সংসদের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা গ্রেফতার সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস জাকারিয়া-সোহাগ মিয়া সিন্ডিকেটে রাজউকে লুটপাট নারী-শিশু ট্রাইব্যুনালসহ বিচারকশূন্য আদালতে দ্রুত নিয়োগের দাবি বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের দায়িত্ব নিলেন ম্রাসাথোয়াই মারমা পরিবেশ রক্ষায় সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই: ভিপি অমর কৃষ্ণ দাস বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় পাবনা গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ কবীরের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি জালিয়াতির অভিযোগ অবৈধ ব্যবসায় গণপুর্ত ডিপ্লোমা উপসহকারী পাঁচ প্রকৌশলী এখন মিনি শিল্পপতি স্বাধীন বাংলাদেশে আর কোনো গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ৩ ফুট করে খুলল কাপ্তাই বাঁধের ১৬ গেট, সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন হৃদয়ে ঢাকা–৪১৬ বছর পূর্তির পুরান ঢাকায় বর্ণিল শোভাযাত্রা রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা সাতক্ষীরার স্পাইন ও অর্থোপেডিক চিকিৎসায় ৫ হাজারের বেশি সফল অপারেশন ডাঃ মাহমুদুল হাসান পলাশের- সুস্থ ...

দ্বিতীয় শ্রেণির পদে থেকে কোটি টাকার সাম্রাজ্য: লুৎফা বেগমের অলৌকিক রাজত্ব

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোটারঃ

অফিসে যাতায়াত করেন তিন হাজার সিসির বিলাসবহুল টয়োটা ল্যান্ডক্রুজার ডাবল কেবিন পিকআপে। অথচ তিনি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার (সিপিও) কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির একজন কর্মচারী। নাম লুৎফা বেগম।

একই দপ্তরে টানা ২৩ বছর চাকরি, দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব, সহকর্মীদের ওপর কর্তৃত্ব বিস্তারের অভিযোগ, অস্বাভাবিক সম্পদ এবং সরকারি গাড়ি ব্যবহারের বিতর্ক-সব মিলিয়ে তাঁকে ঘিরে সংস্থাটির ভেতরে-বাইরে এখন নানা প্রশ্ন।

রেলওয়ের নথি অনুযায়ী, ২০০৪ সালে সিপিও (পূর্ব) কার্যালয়ে যোগ দেন লুৎফা বেগম। এরপর ২০২৬ সাল পর্যন্ত কোনো বদলি ছাড়াই তিনি একই পদে বহাল রয়েছেন।

সাধারণত বড় সরকারি প্রতিষ্ঠানে প্রশাসনিক প্রয়োজনে বদলি স্বাভাবিক ঘটনা হলেও দুই যুগের কাছাকাছি সময় তাঁর এক জায়গায় অবস্থান নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সহকর্মীরা।

নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রশাসনের নীরবতার কারণে অনেক সময় কিছু কর্মচারী প্রভাবশালী হয়ে ওঠেন। পরে তাঁরা রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব ব্যবহার করে অবস্থান ধরে রাখেন, যা চাকরির শৃঙ্খলার পরিপন্থী।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিনের এই অবস্থানের সুযোগে তিনি সেখানে একটি শক্তিশালী নিজস্ব বলয় গড়ে তুলেছেন। বদলি, নিয়োগ, পেনশন, সাময়িক বরখাস্তসংক্রান্ত ফাইল, মুক্তিযোদ্ধা কোটা ও টিএলআর নিয়োগসহ বিভিন্ন দাপ্তরিক কাজে তাঁর প্রভাব রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির মহিলাবিষয়ক সম্পাদক হিসেবে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে, বিশেষ করে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ঘনিষ্ঠতা ব্যবহার করে তিনি নিজের অবস্থান পোক্ত করেন।

অতীতে সহকর্মীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে তাঁকে দু’বার শোকজ করা হলেও রাজনৈতিক প্রভাবে তা বাতিল হয়।

সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পরও তাঁর প্রভাব কমেনি বরং রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের সহায়তায় তিনি সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি পেয়েছেন বলে জানা গেছে।

লুৎফা বেগমের আর্থিক সঙ্গতি নিয়েও প্রশ্ন উঠেছে। স্বল্প বেতনের চাকরি করলেও তাঁর ও পরিবারের নামে একাধিক স্থাবর সম্পত্তির অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, চট্টগ্রামের হালিশহরের কৃষ্ণচূড়া অ্যাপার্টমেন্টে তাঁর দুটি ফ্ল্যাট, নালাপাড়াসহ শহরের বিভিন্ন এলাকায় সম্পত্তি, ঢাকায় বাড়ি এবং গ্রামের বাড়িতে উল্লেখযোগ্য সম্পদ রয়েছে।

আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁর কার্যালয়ে যাতায়াতের ব্যবহৃত টয়োটা ল্যান্ডক্রুজার পিকআপটি (ঢাকা মেট্রো-ঠ-১১-৩৫৪৪)।

বিআরটিএ-র তথ্যমতে, ২০০১ সালে নিবন্ধিত গাড়িটির মালিক ঢাকা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (রমনা সড়ক ভবন)।

সওজ-এর সহকারী বৃক্ষপালনবিদ হিসেবে কর্মরত লুৎফার স্বামী রফিকুল ইসলাম গণমাধ্যমে দাবি করেন, গাড়িটি তাঁর নামে বরাদ্দ এবং অফিশিয়াল কাজ শেষে সময় পেলে তিনি স্ত্রীকে আনা-নেওয়ার জন্য এটি ব্যবহার করতে দেন।

তবে চট্টগ্রাম বিভাগীয় সওজ-এর নির্বাহী প্রকৌশলী মো. শাহে আরেফীন গণমাধ্যমকে জানান, সহকারী প্রকৌশলী বা সমমানের কর্মকর্তারা সাধারণত পুলের গাড়ি ব্যবহার করেন, ব্যক্তিগত গাড়ি কেবল দপ্তর প্রধানদের জন্য বরাদ্দ থাকে।

ফলে এক দপ্তরের গাড়ি অন্য দপ্তরের কর্মচারী কীভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন, তা নিয়ে আইনি প্রশ্ন দেখা দিয়েছে।

এসব বিষয়ে বক্তব্য জানতে লুৎফা বেগমের মুঠোফোনে কল ও হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠানো হলে তিনি ব্যঙ্গাত্মক ইমোজি দিয়ে তা এড়িয়ে যান।

তবে এর আগে অপর একটি সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, আমি জানি কে এসব পাঠিয়েছে। একটি পক্ষ পদোন্নতির আশায় আমাকে সরানোর চক্রান্ত করছে। আল্লাহর অলৌকিক শক্তি ছাড়া কোনো অশুভ শক্তি আমাকে সরাতে পারবে না। আমার প্রশাসন আমাকে ভালোভাবে চেনে।

রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা মনে করছেন, দীর্ঘ ২৩ বছর একই দপ্তরে অবস্থান, আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য এবং সরকারি গাড়ির অপব্যবহারের বিষয়গুলো খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন (দুদক) সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকা দোহারে স্বামীর পুরুষাঙ্গ কেটে লাপাত্তা স্ত্রী পায়েল

ঢাকা দোহারে স্বামীর পুরুষাঙ্গ কেটে লাপাত্তা স্ত্রী পায়েল

মো.শাহীনউজ্জামানঃ ঢাকা জেলার দোহার উপজেলায় স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়েছেন স্ত্রী পায়েল। ঢাকার দোহারে ফিরোজ হোসেন (৩৮) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। আজ ৬ মার্চ শুক্রবার ভোর রাতে দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের রামনাথপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পলাতক রয়েছে স্ত্রী পায়েল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত ফিরোজ হোসেন জয়পাড়া বাজারের ব্যবসায়ী। তিনি ঐ এলাকার শেখ আনছারের ছেলে। জানা যায়, ফিরোজের সাথে ১৬/১৭ বছর আগে জয়পাড়া খাড়াকান্দা গ্রামের পায়েলের বিয়ে হয়। তাদের ঘরে ২ সন্তান থাকলেও বিয়ের পর থেকেই পরকিয়া জড়িয়ে পড়েন পায়েল। এ নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো। শুক্রবার ভোরে স্বামী ঘুমে থাকা অবস্থায় ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী পায়েল। সে সময় ফিরোজ আলমের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে

আরও পড়ুন
language Change