নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কাজলায় আত্মগোপন করে বিবাহিত নারীদের ব্ল্যাকমেইল এবং মাদক কারবার চালানোর অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা তাওসীফ আহমেদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তার বিরুদ্ধে শরীয়তপুরের গোসাইরহাট থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তাওসীফ আহমেদের আদি বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট এলাকায়।
সেখানে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি এলাকা ছেড়ে ঢাকার যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় এসে আত্মগোপন করেন।
ব্ল্যাকমেইলিং ও মাদক ব্যবসার অভিযোগঅনুসন্ধানে জানা যায়, কাজলা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাওসীফ ছদ্মনামে বিভিন্ন বিবাহিত নারীর সাথে প্রতারণামূলক প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে কৌশলে ধারণ করা ছবি ও ভিডিওর মাধ্যমে নারীদের ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী নারীরা এতদিন মুখ না খুললেও সম্প্রতি বেশ কয়েকজন নারী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এছাড়া তিনি কাজলা ও এর আশেপাশের এলাকায় একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট গড়ে তুলেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক পরিচয় আড়াল করে তিনি এখন পুরোদস্তুর মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিতি পেয়েছেন।মামলার বিবরণ ও পুলিশের বক্তব্যপুলিশ জানায়, তাওসীফের বিরুদ্ধে গোসাইরহাট থানা এবং ঢাকার একাধিক থানায় চাঁদাবাজি, প্রতারণা, ব্ল্যাকমেইল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
৫ই আগস্টের পর থেকে তিনি পলাতক রয়েছেন।যাত্রাবাড়ী থানা ও সংশ্লিষ্ট গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, তাওসীফের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তারের জন্য সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। নারীদের ব্ল্যাকমেইল করার ডিজিটাল প্রমাণ ও মাদক ব্যবসার সুনির্দিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত