মো. জুয়েল হোসেন | সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচন পরিচালনার লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। একই সাথে নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে ১৩৬ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে প্রেসক্লাব কর্তৃপক্ষ এবং আগামী ৩১ অক্টোবর ২০২৬ ভোটের দিন ধার্য করা হয়েছে।
নবগঠিত এই নির্বাচন কমিশনে নূর কায়েম সবুজ-কে প্রধান নির্বাচন কমিশনার এবং এডভোকেট ইন্দ্রজিত সাহা ও অধ্যক্ষ শরীফুল ইসলাম-কে নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়েছে।
প্রেসক্লাব সূত্র বলছে, উল্লিখিত কমিশনারগণ নির্বাচন পরিচালনায় কোনো কারণে অপরাগতা প্রকাশ করলে তাৎক্ষণিকভাবে দায়িত্ব পালন করবেন বিকল্প প্যানেলের সদস্যরা। এই বিকল্প প্যানেলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মোঃ আসলাম উদ্দিন এবং নির্বাচন কমিশনার হিসেবে এডভোকেট শাহিদুল হক (আকাশ) ও এডভোকেট জুয়েল রানা-কে রাখা হয়েছে।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান এবং সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না-র যৌথ স্বাক্ষরে সম্প্রতি এই নির্বাচন কমিশন গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবরের নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত