মারুফ হোসেনঃ
কুমিল্লার বুড়িচংয়ে বর্ণাঢ্য আয়োজনে বুধবার (২ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা বিএনপি সভাপতি এটিএম মিজানুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ০৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি এড শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফ তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ কে এম সাইফুল ইসলাম টিপু,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির,সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ,কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বাকশীমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ এনামুল হক সবুজ, সদস্য মোঃ সুমন মিয়া,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বুড়িচং বিআরডিবি চেয়ারম্যান মোঃ কবির হোসেন,বুড়িচং উপজেলা যুবদলের সভাপতি ও পৌরসভা মেয়র প্রার্থী মোঃ সবুজ চেয়ারম্যান, স্বেচ্ছাসেবক দল সভাপতি নজরুল ইসলাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবদুল আলিম, বুড়িচং যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রহিম খান লিটন,বুড়িচং ছাত্রদলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুঁইয়া, বাকশীমুল ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জসীমউদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ,বাকশীমুল ইউনিয়ন যুবদলের সভাপতি এ কে এম শাহজাহান,সিনিয়র সহ সভাপতি মোঃ সোহেল রানা ,সাংগঠনিক সম্পাদক রাশেদ মিনহাজ , সাবেক সদস্য সচিব ইঞ্জিনয়ার মাহবুব উল আলম,সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, বাকশীমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক মোঃ কামল হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মারুফ হোসেন, যুবদল নেতা কাউসার,রাজাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ খাজা,সাংগঠনিক মোতাহার হোসেন, রাজাপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন অদুদ সহ উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের মহিলা দল ও বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বুড়িচংয়ের বাইপাশ হতে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন সমাপ্তি হয়। র্যালিতে নেতৃত্ব দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন।
তিনি বলেন, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে এবং রাষ্ট্রের সার্বিক উন্নয়নে বিএনপি নিবেদিতভাবে কাজ করেছে। দীর্ঘ ৪৮ বছরের পথচলায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দলের নেতাকর্মীদের অবদানের কথাও তিনি তুলে ধরেন।হাজী জসিম উদ্দিন বলেন, সবার আগে বাংলাদেশ-এই চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের স্বার্থে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ সময় মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেন, বুড়িচংয়ে মাদক ও মাদক কারবারের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত