তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

যুক্তফোরামের মশাল ও মোমবাতি প্রজ্জ্বলন। ‘দলীয় স্বার্থের কাছে আজ গণতন্ত্র পরাজিত ‘ – চাষী মামুন।

পাঠক সংখ্যা
638

মো: জুয়েল :

”ছাপা কালিতে আর বক্তৃতা বিবৃতিতে গণতন্ত্র দৃশ্যমান থাকলেও আদতে রাষ্ট্রে গণতন্ত্রের দাফন হয়ে আছে। ৫২ বছর আগে স্বাধীনতা অর্জন হলেও এদেশ এখনও পায়নি গণতান্ত্রিক মুক্তি। স্বাধীনতা পূর্বকালে বৃটিশ এবং পাকিস্তানীরা আমাদের শোষন করলেও স্বাধীনতা উত্তরকালে এদেশ ও জাতিকে শোষণ করছে স্বজাতীয়রাই। শুধুমাত্র মোড়কের পরিবর্তন হয়েছে, বৃটিশ থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ! সময়ের ব্যবধানে ঐ একই আদলে নিপীড়িত হচ্ছে বাংলাদেশের সাধারন জনগন। এই জাতির দুর্ভাগ্য যে, গণতন্ত্রের খোলসে বিভিন্ন সময়ে বিভিন্ন দল ও জোট বাংলাদেশকে তাদের নিজস্ব স্বার্থে ব্যবহার করেছে, বিক্রিও করেছে। এই দলবাজ, জোটবাজদের স্বার্থের কাছে আজ গণতন্ত্র পরাজিত”! শনিবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব সম্মুখে যুক্ত ফোরাম আয়োজিত মশাল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে একথা বলেন গণ সংগঠক, রাষ্ট্রচিন্তক ও ফোরামের প্রধান সমন্বাকরী চাষী মামুন।

আজ সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে মশাল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে তিনি আরও বলেন,
গণতন্ত্রের খোলসে চকচকে যা দেখা যায় তার ভেতরটা আসলে পুঁজে ঠাসা। রাষ্ট্রের পুরো শরীরটাই আজ ক্ষত বিক্ষত। প্রায় সর্বক্ষেত্রই জুলম, অবিচার, স্বেচ্ছাচারিতা আর দুর্নীতি গ্রাস করে ফেলেছে। গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আজ মাফিয়াতন্ত্রে রূপ নিয়েছে। এদেশে রাজনীতির নামে এখন যা হচ্ছে তা কোন নীতির মধ্যেই পড়েনা।

রাজনৈতিক সম্প্রীতি, জাতীয় ঐক্য এবং সার্বজনিন গণতন্ত্রের প্রত্যাশায় আয়োজিত যুক্তফোরামের মশাল ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের উদ্বোধন করে চাষী মামুন আরও বলেন, দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো এখন মানুষের কথা ভাবে না। তাই গতানুগতিক এই ধারার বাইরে গিয়ে রাষ্ট্র সংস্কারের কোন বিকল্প নেই। সেজন্য আগামীতে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে জাতীয় সরকার গঠনই হলো মুক্তির উৎকৃষ্ট পথ। আর তা না হলে এজাতিকে চরম মূল্য দিতে হবে। অন্যদিকে বর্তমান ভূ-রাজনীতি বাংলাদেশকে একটি নতুন মেরুকরণের মধ্যে নিয়ে গেছে। যেকারণে বিশ্ব মোড়লদের চোখ এখন বাংলাদেশে। দেশে প্রকৃত রাজনীতি নেই; আছে চরম বিভেদ। এই বিভেদের ফাঁ-ফোঁকর দিয়ে প্রবেশ করছে বিদেশী আগ্রাসী শক্তি। এখনকার রাজনৈতিক বাস্তবতা জনগণের পক্ষে নয়। তাই মানুষ নতুন কিছু ভাবছে। সার্বিক পরিস্থতিতে জনগণকে ঘুরে দাঁড়িয়ে নতুনত্ব আনতে হবে। নতুন শক্তির অভ্যুত্থান ঘটাতে হবে।

যুক্তফোরাম সমন্বয়ক মো. জাকির হোসেন এর সঞ্চালনায় আরও বক্তব্য প্রদান করেন মানবাধিকার সংগঠক ও সমাজকর্মী এসএম আমান উল্লাহ, লেখক-গবেষক শাহ নুরুজ্জামন, প্রগিতিশীল রাজনীতিক মো. ফিরোজ মো: লিটন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, এনডিএম এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা প্রমূখ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাবেক প্রতিমন্ত্রীর ছত্রছায়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তার

মোর্শেদ মারুফ: ময়মনসিংহ, বওলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ, আব্দুল বাতেন খানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের এক মহা উৎসব। যেখানে দেশের রীতিনীতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা গুরুর পদমর্যাদায় অধ্যক্ষকে মূল্যায়নের প্রথম সারিতে রাখলেও তা ঘটেছে অন্য কিছু। আব্দুল বাতেন খান তার মামাত ভাই সাবেক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের প্রভাব খাটিয়ে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এর ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠানের যতগুলো নিয়োগ দিয়েছেন তার মধ্যে পিয়ন, নাইট গার্ড, লাইব্রেরিয়ান, কম্পিউটার অপারেটর, অফিস সহকারি, সহকারী প্রধান শিক্ষক, শালিয়া স্কুল এবং অধ্যক্ষ কাইচাপুর সিনিয়র আলিম মাদ্রাসা। প্রত্যেকের কাছ থেকে সর্বনিম্ন-৭ লক্ষ টাকা থেকে ৩২ লক্ষ টাকা পর্যন্ত নিয়োগ বাণিজ্য করেছেন। নিয়োগ বাণিজ্যের টাকা একান্তই নিজে গ্রহণ করে। তার রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বানিয়েছেন তার পারিবারিক কার্যালয়, একক ক্ষমতা বলে নিজের

আরও পড়ুন
language Change