তারিখ লোড হচ্ছে...

অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ঘুষ নিয়ে আটকে ছেড়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ  রাঙ্গুনিয়ায় ২টি দেশীয় বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক সাংস্কৃতিক আগ্রাসন রোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডার কে এক লাখ টাকা জরিমানা ঢাকা প্রতিদিনের, সাংবাদিক শফিকরে গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ

মেয়াদ উত্তীর্ণের পর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ!

পাঠক সংখ্যা
638

এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:
মেয়াদ উত্তীর্ণের ৩ বছর পর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বুধবার (২০ সেপ্টেম্বর) আওয়ামী যুবলীগের পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ পাওয়ায় বিষয়টি সামনে আসে।

কমিটির পূর্ণাঙ্গ তালিকায় দেখা যায়, ২০১৭ সালের ১০ অক্টোবর পঞ্চগড় জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শহীদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম (চানু) উপজেলার পূর্ণাঙ্গ কমিটিতে স্বাক্ষর করেন।

উপজেলার একাধিক যুবলীগ নেতা-কর্মী জানান, ২০১৭ সালে উপজেলা কমিটির সভাপতি পদে সংগ্রাম প্রধান ও সাধারণ সম্পাদক পদে রাজু আহমেদ মিঠুকে দায়িত্ব অপর্ণ করা হয় এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটিকে অবগত করার নির্দেশনা দেওয়া হয়। দায়িত্ব প্রাপ্তির মাত্র ৮ মাস পর ২০১৮ সালের ৪ জুন সংগ্রাম প্রধান মৃত্যুবরণ করেন। পরে খসড়া কমিটির তালিকা করা হলেও তা অনুমোদন পায়নি। তখন থেকে পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই শুধু সাধারণ সম্পাদক দিয়েই চলছিল উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রম। বুধবার প্রকাশিত তালিকায় খসড়া কমিটির অনেককে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অনেকে।

হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কমিটির একাংশের ছবি পোস্ট করা হয়। যেখানে ফরিদ হাসান স্বপনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে উল্লেখ করা হয়। অথচ ২০২২ সালের সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদ হাসান স্বপন দলের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্রোহী প্রার্থী হন। দেবীডুবা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হিসেবে গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা কমিটিতে তিনি সদস্য হিসেবে থাকার কথা।

অভিযোগ উঠেছে ২০১৭ সালে ব্যাকডেটে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেখিয়ে নতুন ভাবে প্রকাশ করা হয়েছে। যারা যুবলীগের সাথে সম্পৃক্ত ছিলেন না কিংবা ২০১৮ সালের ছাত্রলীগের কমিটিতে ছিলেন তাদের অনেকেই পদ পদবী পেয়েছেন।

গঠনতন্ত্র অনুযায়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি, সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সদস্য হিসেবে উপজেলা কমিটিতে থাকার কথা থাকলেও অনেককে বাদ দেওয়া হয়। আবার উপজেলা কমিটিতে এমন অনেককে সভাপতি ও সম্পাদক মণ্ডলীর সদস্য করা হয়েছে যারা ইউনিয়ন যুবলীগে সভাপতি, সম্পাদক, আহ্বায়ক কিংবা যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। যা স্পষ্ট গঠনতন্ত্র লঙ্ঘন।

২০১৮ সালে গঠিত ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের বেশ কয়েকজন জায়গা করে নিয়েছেন যুবলীগের ২০১৭ সালের কমিটিতে। খোদ যুবলীগেই প্রশ্ন উঠেছে এমন হযবরল কমিটি হয় কিভাবে!

চিলাহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান রুপম বলেন, নির্দিষ্ট বলয় তৈরির জন্য এই কমিটি। এভাবে দলীয় কমাণ্ড ভেঙ্গে পড়বে। ২০১৮ সালের ছাত্রলীগের কমিটির সদস্য ২০১৭ সালের যুবলীগের কমিটিতে আছে। এটা উপজেলা যুবলীগের দেউলিয়াত্বের শামিল। এই কমিটি আত্মপ্রকাশের পর অনেকেরই রাজনীতির প্রতি অনীহা চলে এসেছে।

শালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোতাহার বলেন, উপজেলা কমিটির ব্যাপারে কিছুই জানি না। দীর্ঘ ১৫ বছর সময়, শ্রম, অর্থ দিয়ে দল করেছি। দল এখন আমাকে চেনে না। দলের থেকে আর কিছু আশাও করি না। এখন হালাল পথে রোজগার করে যেন চলতে পারি এইটুকুই দোয়া করি।

যুবলীগের একাধিক নেতা-কর্মী বলেন, কমিটির মেয়াদ ফুরিয়েছে আরো তিন বছর আগে। উপজেলা কমিটির জন্য সম্মেলন হলে নেতা-কর্মীদের মনোবল দৃঢ় হতো। তা না হওয়ায় এবং হুট করে মেয়াদ উত্তীর্ণ কমিটি নতুন করে আত্মপ্রকাশে তৃণমূলের কর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে পড়বে। এর প্রভাব পড়তে পারে আসন্ন জাতীয় নির্বাচনেও।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিঠুর বক্তব্য নিতে গেলে প্রতিবেদককে বলেন, আপনিতো বিশিষ্ট সাংবাদিক। দেবীগঞ্জের সকল দায়িত্ব আপনি নিছেন। আমি কিছু বলতে পারব না। কিছু জানার থাকলে জেলায় আহ্বায়কের সাথে কথা বলেন।

এই বিষয়ে জেলা যুবলীগের আহ্বায়ক শহীদুল ইসলামকে মুঠোফোনে কল দিলে তিনি নামাযে যাবেন বলেন। নামায শেষে ফোন দিতে বলেন। তবে এরপর বেশ কয়েকবার তাকে ফোন করলেও তিনি রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ১২ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার: পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক বা অতিরিক্ত আইজিপি করা হলো পুলিশের অ্যাডিশনাল আইজি, ডিআইজি ও অতিরিক্ত আইজি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে। রোববার (১৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ড বিসিএস (পুলিশ) ক্যাডারে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে ১২ কর্মকর্তাকে পদোন্নতি প্রদানে সুপারিশ করে, যা প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা এতদিন অতিরিক্ত আইজিপি, ডিআইজি বা সমমর্যাদার পদে কর্মরত ছিলেন। পদোন্নতির ফলে তাদের দায়িত্ব ও মর্যাদা আরও বৃদ্ধি পেল।   পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা দেখুন নিচে-    

আরও পড়ুন
language Change