তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ইতিহাসের "সেরা" ঈদ ও কিছু বিষাদময় বাস্তবতা দিঘলিয়ায় ডাকাতির সময় নিজেদের গুলিতে ডাকাত নিহত দীঘিনালায় বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ড

পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী: আব্দুল মালেক চিশতি

পাঠক সংখ্যা
638

এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:

পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার প্রচারণা করছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ও তিন বারের নির্বাচিত উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চিশতি।

নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনী আসন পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) এর বিভিন্ন ইউনিয়নের গ্রাম-গঞ্জে, হাট-বাজার, অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপস্থিত হয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক প্রচার প্রচারণা করছেন তিনি। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে আব্দুল মালেক চিশতি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১৪ বছরে দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। দরিদ্রতা দূর করতে নানামুখী প্রকল্প বাস্তবায়ন করছেন। বিগত কোনো সরকার এ ধরনের উন্নয়নমূলক কাজ করতে পারেনি। দেশের এমন কোনো সেক্টর নেই,যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশেষ করে, পদ্মা সেতু, মেট্রোরেল নির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জেলে ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, উপবৃত্তি প্রদান,কমিউনিটি ক্লিনিকসহ দেশের সকল জেলার একাধিক দৃষ্টিনন্দন আধুনিক মডেল মসজিদ প্রধানমন্ত্রীর পক্ষেই করা সম্ভব হয়েছে। অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনসূত্রে জানা যায় মহান জাতীয় সংসদ নির্বাচন আসলে দেবীগঞ্জ উপজেলা সর্বস্তরের মানুষের আলোচনার ঝড় কিংবা ফেসবুকে ইতিমধ্যে ব্যাপক সাড়া দিয়েছে। স্বপ্ন পূরণের আশায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রার্থী দেবীগঞ্জ উপজেলায়। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পরবর্তী দেবীগঞ্জ উপজেলায় এখনো পর্যন্ত জাতীয় সংসদে মনোনয়ন না পাওয়ায় হতাশায় আছেন দেবীগঞ্জ উপজেলা বাসি। প্রতিবারের মত এবারও আশায় আছেন দেবীগঞ্জ উপজেলা সর্বস্তরের জনগণ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেবীগঞ্জ উপজেলা থেকে প্রার্থী করার দাবি জানিয়েছে এলাকাবাসী।

জীবন বৃত্তান্ত: মোঃ আব্দুল মালেক চিশতি পিতা: মৃত: জবান উদ্দিন মাতা: মৃত: আমিছা বেগম, জন্ম: ১/১০/১৯৫৭ খ্রি: শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (বিএ পাস) রাজনৈতিক জীবন বৃত্তান্ত ১৯৬৮ সালে ৬ষ্ঠ শ্রেণীতে পড়া কালীন সময়ে দেবীগঞ্জ থানা ছাত্রলীগের সদস্য হই। জাতির পিতার খুনিদের ফাঁসির রায় ঘোষণা হলে আমি পূর্ব প্রতিজ্ঞা মতে প্রায় ৫০০ জন ফকিরকে নিজ বাসভবনে একবেলা খাওয়ার ব্যবস্থা করি এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদের রুহের মাগফেরাতের জন্য দোয়া করি। ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের সময় ভূমিকা রাখি যা পঞ্চগড় জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস বইয়ে ৩ জায়গায় আমার নাম উল্লেখ আছে। ১৯৭৩ সালে দেবীগঞ্জ এন এন হাইস্কুলের ছাত্র সংসদ নির্বাচনে মুজিববাদী ছাত্রলীগের গোটা প্যালেন সহ ভি.পি হিসেবে ও সালাউদ্দিন ইউসুফ জিএস পদ সহ জয়যুক্ত হই। পরবর্তীতে ১৯৭৪ সালে থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করি ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সহ পরিবারের নিহত হওয়ার পরে ছাত্রলীগ থানা শাখার সভাপতি নির্বাচিত হই। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সহ পরিবারের নিহত হওয়ার পরে আমাকে ধরতে না পারায় ব্যর্থ হয়ে আমার পরিবারের উপর নির্যাতন করে তৎকালীন থানা পুলিশ। ড: নাজমুল হক রচিত পঞ্চগড় জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস বইটিতে অসহযোগ আন্দোলন সহ সকল কর্মকান্ডে আমার স্বতস্ফূর্ত অংশগ্রহণ কথা উল্লেখ্য আছে। স্বৈরাচার জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর আমাকে ৩ বার জেল হাজতে পাঠিয়ে নির্যাতন করা হয়। এরশাদ স্বৈর:শাসনের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আন্দোলন ও সংগ্রাম করায় MLR মামলা সহ দুইবার জেল হাজতে করা বরণ করি। ১৯৭৬ সালে তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সারাদেশে নিপীড়িত কর্মীদের খোঁজখবর নিতে গিয়ে দেবীগঞ্জে এসে তিনি আমাকে খুঁজে বের করেন আমি সহ কর্মীদের খোঁজখবর নেন এবং দলের প্রতি আস্থাশীল থাকার পরামর্শ দেন। ১৯৮০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের উদ্দেশ্যে দেবীগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাত্রা করি এবং টুঙ্গিপাড়ার বন্নী ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফায়েক আলী সহ কবর জিয়ারত করি। ১৯৯০ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে দলকে সুসংগঠিত করি। বঙ্গবন্ধুর হত্যাকারী কর্ণেল “ফ্রিডম পার্টি” গঠন করে প্রচারণার উদ্দেশ্যে দেবীগঞ্জ বাজারে বক্তৃতা দেওয়ার সময় গর্ব করে বলে যে, “আমি শেখ মুজিবকে ও তার পরিবারকে হত্যা করেছি” একথা শুনে আমি সহ কয়েকজনের রক্ত টগবগিয়ে উঠে এবং খুনি কর্ণেল রশিদের অস্ত্রকে তোয়াক্কা না করে আমার নেতৃত্বে শ্লোগান দিতে থাকি এবং তাকে দেবীগঞ্জ থেকে বিতারিত করি। ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৩ হাজার বেশি ভোটে জয়লাভ করে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করি। ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করে ৩য় বারের মত বর্তমানে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করিতেছি। কখনো অন্য কোন দল করি নাই বর্তমানে উপজেলা আওয়ামী লীগের একজন সক্রীয় ০১ নম্বর সদস্য হিসেবে কাজ করিতেছি। আমার সহধর্মিনী মোছাঃ রওশন আরা বেগম দীর্ঘ ৩০ বছরের অধিক দেবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করে।

আমাকে আগামী দ্বাদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (দেবীগঞ্জ-বোদা) নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রদান করলে সর্বসাধারণ মানুষের ভরসায় ইনশাআল্লাহ আমি অবশ্যই নৌকা মার্কা বিজয় ছিনিয়ে এনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসনটি উপহার দিতে পারবো বলে বিশ্বাস করি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন তিনি। এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারেক রহমান। নির্ধারিত সূচি অনুযায়ী, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর থেকে সচিবালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করবেন তিনি। সেখানে ১নম্বর ভবনে (মন্ত্রিপরিষদ ভবন) প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দফতরে দুপুর সাড়ে ১২টা থেকে তিনি তার প্রথম দাফতরিক কার্যক্রম শুরু করবেন। দুপুর সাড়ে ১২টা: মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। বিকেল ৩টা: নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এটিই হবে নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক।

আরও পড়ুন
language Change