তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

৩ হাজার টাকা বেতনের হিসাবরক্ষক এখন ২৫ কোটি টাকার মালিক!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

আকরাম মিয়া। রাজধানীর ডেমরা এলাকার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে মাসিক তিন হাজার টাকা বেতনে হিসাবরক্ষক পদে যোগদান করেন ২০১০ সালে। এখন তিনি সেই কলেজের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা। আছে কোটি কোটি টাকা। আছে অর্থপাচারের অভিযোগও। তবে তার এ অর্থের বৈধ কোনো উৎস নেই বলে উঠে এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে। ইতোমধ্যেই তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।
অনুসন্ধানেও আকরাম মিয়ার দুর্নীতির বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তার বেসিক ব্যাংকের মাতুয়াইল শাখায় পাঁচটি স্থায়ী হিসাবে জমা আছে ২৪ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ৫২৪ টাকা।

ড. মাহবুবুর রহমান মোল্লার কলেজ থেকে পাওয়া তথ্য বলছে, চাকরিতে যোগদান থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত আকরাম কলেজ থেকে চাকরি বাবদ সর্বসাকুল্যে আয় করেন ৪২ লাখ ৭৩ হাজার ৩৪৩ টাকা। তাহলে কীভাবে তার ব্যক্তিগত হিসাবে ২৪ কোটি টাকা এলো, সেই হিসাব এখন পর্যন্ত আকরাম মিয়া এবং কলেজ কর্তৃপক্ষ দিতে পারেননি দুদককে।

আকরাম মিয়ার এমন আয়ের উৎসের খোঁজে অনুসন্ধানে নেমে দুদক বেসিক ব্যাংক মাতুয়াইল শাখায় হিসাব নং-৬১১৮-০১-০০১০৬৩৭, ৬১১৮-০১-০০১০৬৪২, ৬১১৮-০১-০০১০৬৫৮, ৬১১৮-০১- ০০১০৬৬৩ এবং ৬১১৮-০১-০০১০৬৭৯ এ ২৪ কোটি টাকার বেশি জমা থাকার প্রমাণ পেয়েছে।

এ বিষয়ে দুদক আকরাম মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ব্যাংকে রাখা টাকা ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের বলে দাবি করেন। এ বিষয়ে আকরাম মিয়ার নামে কলেজের কোনো অর্থ জমা করা হয়েছে কি না দুদক জানতে চাইলে কলেজ কর্তৃপক্ষ কোনো তথ্য দিতে পারেনি।

এরপর সোমবার দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক শারিকা ইসলাম বাদী হয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করেছেন আকরাম মিয়ার বিরুদ্ধে। বিষয়টি নিশ্চিত করেছেন কমিশনের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

মামলা সূত্রে জানতে পেরেছে, আকরাম মিয়া ২০১৭ সালের ৩ ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের কোনাপাড়া শাখায় ১৪ কোটি টাকার একটি এফডিআর হিসাব খোলেন। তবে ২০১৭ সাল থেকে কলেজের অর্থ আকরাম মিয়ার ব্যাংক একাউন্টে রাখার বিষয়ে কলেজের গভর্নিং বর্ডির কোনো অনুমোদন বা রেকর্ডপত্র প্রদান করতে পারেনি। কলেজের আয়-ব্যয় খাতওয়ারী হিসাবভুক্ত করে কলেজের নিজস্ব ব্যাংক একাউন্টে রাখার বিধান রয়েছে, তা কোনো কর্মচারীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে রাখার সুযোগ নেই বলে জানিয়েছে দুদক।

দুদক সূত্র জানায়, ২০১৮ সালের ১৪ জুন একই ব্যাংকের একই শাখায় অপর দুটি স্থায়ী ফিক্সড ডিপোজিট হিসাব খুলে ৪ কোটি ৮০ লাখ টাকা এবং ৩৩ লাখ ৩০ হাজার ৫৩০ টাকা জমা রাখেন। পরবর্তীতে দুটো পে-অর্ডারের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের কোনাপাড়া শাখা থেকে মোট ১৯ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার টাকা স্ট্যান্ডার্ড ব্যাংকের মাতুয়াইল শাখায় দুইটি হিসাব নম্বরে স্থানান্তর করেন। এই ব্যাংকের দুইটি হিসাবই আকরাম মিয়া তার নিজের নামে খোলেন।

এরপর ওই অর্থ চতুর আকরাম মিয়া ২০২২ সালের ২২ ডিসেম্বর স্ট্যান্ডার্ড ব্যাংকের মাতুয়াইল শাখা থেকে পাঁচটি পে-অর্ডারের মাধ্যমে বেসিক ব্যাংকের মাতুয়াইল শাখায় স্থানান্তর করেন এবং একই মাসের ২৭ তারিখে তার নামে বেসিক ব্যাংকে ফিক্সড ডিপোজিট একাউন্ট খুলে টাকাগুলো জমা রাখেন।

দুদকের তথ্য বলছে, আকরাম মিয়া এই টাকাগুলো অসাধু উপায়ে অর্জন করেছেন এবং দখলে রেখেছেন। যার বৈধ কোনো উৎস নেই।

এ বিষয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রধান হিসাবরক্ষক আকরাম মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক শারিকা ইসলাম বলেন, প্রধান হিসাবরক্ষক আকরাম মিয়ার মানি লন্ডারিংয়ের বিষয়ে মামলা হয়েছে। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা এখনও নিয়োগ হয়নি। তদন্তকারী কর্মকর্তা তদন্তপূর্বক এ আসামিকে আইনের আওতায় আনবেন বলেও জানান দুদক কর্মকর্তা শারিকা ইসলাম।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খালেদা জিয়ার মৃত্যুতে জেলা বিএনপির ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে জেলা বিএনপির ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা

মো: মাসুদ রানাঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খাগড়াছি জেলা বিএনপি ৭ দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সকালে এক প্রেস বার্তায় এ কর্মসূচি ঘোষণা করে। দলীয় ও জেলা বিএনপির সভাপতি বাস ভবন বৈঠকে কালো পতাকা উত্তোলন, ব্যানায় টাঙানো হয়। খোলা হয় শোক বই। শোক বইতে খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন ভাষায় লেখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া। পরে তা সবার উন্য উন্মুক্ত করে দেয়া হয়। শোক বইয়ে লেখার পর বেগম জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেন ওয়াদুদ ভূইয়া। এছাড়া শোক কর্মসূচির মধ্যে রয়েছে জেলা ও উপজেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, সকল নেতাকর্মীর গায়ে কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয় গুলোতে মরহুমা দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

আরও পড়ুন
language Change