তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

প্রচারনার সময় স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা

পাঠক সংখ্যা
638

 

আলী রেজা রাজু,ঢাকা:
যশোরের বেনাপোলে নির্বাচনী প্রচরণায় কথা-কাটাকাটিকে কেন্দ্র করে বন্দরের শ্রমিক ও স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল আলম লিটনের কর্মি ও সমর্থকদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় বন্দরের ২নং গেট এলাকায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

এসময় সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ৮-১০ জন আহত হয়েছেন। পরে, পুলিশ এসে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়।

আর এ ঘটনায় নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের তিন সদস্য সভাপতি রাজু আহম্মেদ, আব্দুর রশিদ ও রিয়াজুল ইসলামকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আাদালত।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল আলম লিটন সকালে দলীয় নেতা-কর্মিদের নিয়ে বন্দরের ২নং গেট এলাকায় ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চাইতে গেলে বন্দর শ্রমিকদের সাথে কথা-কাটাকাটি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।

এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক শাহাবুদ্দিন মন্টু, আজিবর রহমান ও বিপ্লবসহ ৮-১০ জন আহত হয়।

পরে, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।আহতদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় শ্রমিক সদস্য রশিদ ও রিয়াজুল আহত হয়েছেন।

শার্শা উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলামের ভ্রাম্যমান আদালত এসময় অভিযুক্তদের নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে তিনজনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন।

বেনাপোল শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাঃ সম্পাদক অহিদুজ্জামান বলেন, স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল আলম লিটন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে শ্রমিকদের উপর চড়াও হয়ে তাদেরকে মারধর করে।

স্বতন্ত্রপ্রার্থী বেনাপোল পৌরসভার সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, সকালে ওই এলাকায় নির্বাচনী প্রচরনায় গেলে শ্রমিক নামধারী সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে তিনজনকে ভ্রাম্যমান আাদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

যশোরের সিনিয়র এএসপি বেলাল হুসাইন বলেন, নির্বাচনী কাজে বাধা দেওয়ার অভিযোগে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। আর এধরণের ঘটনা যেন পূণরায় না ঘটে, সেজন্য তাদেরকে সতর্ক করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাহিদুল ইসলাম ফরহাদঃ চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি)’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার গোবরাতলায় ব্যাটালিয়নের সদর দপ্তরে এই আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, ব্যাটালিয়ন সমাবেশ, ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল কামাল হোসেন, জেলা প্রশাসক শাহাদাৎ হোসেন মাসুদ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেল মোঃ মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জস্থ মহানন্দা ব্যাটালিয়ান (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া, উপ-অধিনায়ক আব্দুল্লাহ আল আসিফ,পুলিশ সুপার শ্রী গৌতম কুমার বিশ্বাস বিপিএম, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
language Change