তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

সিদ্ধিরগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

পাঠক সংখ্যা
638

আল-আমীন মল্লিক শ্যামল:

নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতুবরণকারী ওই নারীর নাম ফারজানা আক্তার (৪০)।

শনিবার (২৩ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটে। মৃত ফারজানা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন আলম মেম্বারের মেয়ে।

মৃত ফারজানার স্বামী রুহুল আমীন দৈনিক সবুজ বাংলাদেশকে জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে তিনটার সময় ফারজানার হঠাৎ বুকে ব্যাথা উঠলে দ্রুত তাকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পর প্রথমে কর্তব্যরত ডাক্তার কার্ডিওলজি কনসালটেন্ট মো: আসিফ মাহমুদ তাকে প্রথমে ইসিজি করান। এসময় ফারজানার অবস্থা স্বাভাবিক ছিলো বলে দাবী করেন তার স্বামী রুহুল আমীন। চিকিৎসার একপর্যায়ে ডাক্তার আসিফ তাকে বিভিন্ন ধরণের আটটি ইনজেকশন পুষ করেন। এর কিছুক্ষণ পরই ফারজানার অবস্থার অবনতি হতে থাকে বলে জানান তার স্বামী। একপর্যায়ে ডাক্তার আসিফ ফারজানার অবস্থা ভালো না জানিয়ে দ্রুত তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। তখন আমরা ফারজানার কাছে গিয়ে দেখি আমার স্ত্রী মারা গেছে।

এদিকে এই মৃত্যুকে হত্যা দাবি করে ওই গৃহবধুর ভাসুরের ছেলে অনু খাঁন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম কি কি ইনজেকশন দেওয়া হয়েছিল? কিন্তু তারা কোনো উত্তর দেয়নি। এরা এর পূর্বেও এমন অনেকের সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে। এই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে ডা: আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফারাজানার হার্ট অ্যাটাক হয়েছিলো। গতরাত আনুমানিক তিনটার দিকে তার হ্যার্ট অ্যাটাক হয় এবং তার হার্ট ফেইলিউর হয়। কিন্তু তার পরিবার আমাদের কাছে তাকে নিয়ে আসে ভোর পৌনে ছয়টায়। আমাদের কাছে যখন তাকে নিয়ে আসে তখন তার অবস্থা বেশি ভালো ছিলো না। এছাড়াও তিনি গত দুই তিন দিন যাবৎ ঠান্ডা জনিত রোগে ভুগছিলেন। তার ফুসফুসে অতিরিক্ত পানি জমা ছিলো। এছাড়া তার থাইরয়েডের সমস্যা ছিলো। যেহেতু হার্ট ফেইলিউর ছিলো তাই তার ফুসফুস থেকে পানি সরতে পারছিলো না। আমরা পানি বের করার জন্য ল্যাসিক ইনজেকশন দেই। এর পরেও রোগীর অবস্থার কোন উন্নতি হচ্ছিলো না। চিকিৎসার কোন ত্রুটি ছিলো না বলে দাবী করেন ডা. আসিফ মাহমুদ। ফারজানার অবস্থা আগে থেকেই আশংকাজনক ছিলো বলেও জানান এই চিকিৎসক। যার কারণে আর তাকে বাচাঁনো সম্ভব হয়নি বলে জানান তিনি।
এদিকে ফারজানার মৃত্যুর খবর তার আত্মীয়দের মাঝে ছড়িয়ে পড়লে সকলেই গিয়ে জড়ো হয় হাসপাতালে। এসময় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বেশ বাকবিতন্ডা হয় তাদের সাথে। একসময় উত্তেজিত হয়ে পড়ে সকলে। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এবিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যুর খবরে আমরা সাইনবোর্ডে প্রো-অ্যাকটিভ হাসপাতালে যাই। সেখানে গিয়ে আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি। ওই নারীর মৃত্যুর বিষয়ে যদি তার পরিবারের লোকজন লিখিত কোন অভিযোগ দেয় তাহলে আমরা আইনগত ব্যাবস্থা নিবো। তবে মৃত ফারজানার পরিবার থেকে এখনো আমাদের কাছে কোন লিখিত অভিযোগ দেয়া হয় নাই।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: এ এফ এম মুশিউর রহমান দৈনিক সবুজ বাংলাদেশকে বলেন, ভুল চিকিৎসায় মৃত্যু হলে থানায় অভিযোগ দিতে হবে এবং আমাদের বরাবর একটি লিখিত চিঠি পাঠালে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিবো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ সিলেট টেস্টে মুশফিক-মিরাজের দৃঢ়তায় বড় সংগ্রহের পথে বাংলাদেশ। তৃতীয় দিনে ৬ উইকেটে ৩২৫ রান তুলেছে টাইগাররা। এতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সামগ্রিক লিড দাঁড়িয়েছে ৩৭১ রানে। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ১৭৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। এটি টেস্ট ক্রিকেটে মুশফিকের ১৪তম সেঞ্চুরি, যা বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ। ক্যারিয়ারের শেষভাগে এসেও লাল বলের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন এই মিডল অর্ডার ব্যাটার। ১৫৬ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন ১৩ রানে অপরাজিত থাকা অধিনায়ক নাজমুল হোসেইন শান্ত মুশফিককে নিয়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে দিনের পঞ্চম ওভারে ১৫ রান করে এলবিডব্লিউ হন শান্ত। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। এরপর ক্রিজে এসে

আরও পড়ুন
language Change