তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দেবীগঞ্জ শালডাংগা ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ বাণিজ্যের অভিযোগ

পাঠক সংখ্যা
638

 

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাংগা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা অমর চক্রবর্তীর ঘুষ বাণিজ্য, সেবাগ্রহীতাদের সাথে অসৌজন্যমূলক আচরণ, সেবাপ্রদানে অনিহাসহ বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে নামে “দৈনিক সবুজ বাংলাদেশ”।

অনুসন্ধানে গিয়ে দেখা যায় ভূমি অফিসের কর্মকর্তা অমর চক্রবর্তী সেবা নিতে আসা ব্যক্তিদের সাথে তুই-তোকারি, তোর কাজ হবে না, তেল খরচ কি তোর বাপ দিবে, কাগজ পত্র দেখার কোন টাইম নাই, মুই যা করিম তাই’ ইত্যাদি চিল্লাচিল্লি করছেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখা যায় যারা ঘুষ দিচ্ছে তাদের কথা শুনছেন যারা ঘুষ দিচ্ছেন না তাদের বলছেন আজকে মাথা ঠিক নাই। পরে আইসেন তবে কাজ অনুযায়ী ১টি কিংবা একাধিক নোট গুজে দিলেই ঠান্ডা মাথায় কথা বলছেন উপ-সহকারী ভূমি কর্মকর্তা অমর চক্রবর্তী। এর মধ্যে একজন বাক প্রতিবন্ধী সেবা নিতে আসলে গোপন ক্যামেরায় ভিডিও ধারন শুরু করে সবুজ বাংলাদেশ পত্রিকার প্রতিনিধির ধারন কৃত ভিডিও ফুটেজে দেখা যায় উক্ত বাক প্রতিবন্ধীকে ছন্দের সুরে অতি আনন্দের সহিত জানায় তার পক্ষে রিপোর্ট তৈরি করেছেন, এর মধ্যে কৌশলে বলেন সবকিছু তোর পক্ষে আছে এলা তাড়াতাড়ি টাকা দে, যদি টাকা না দিস তাহলে সবকিছু তোর বিপক্ষে চলে যাবে, দে টাকা দে, তুই যদি এলা টাকা না দিস তাহলে তোর প্রতিপক্ষের নিকট টাকা নিয়ে তোর বিপক্ষে রিপোর্ট দিয়ে দিবো। প্রতিবন্ধী ভুক্তভোগী বলেন আমার কাগজপত্র সব ঠিক আছে, জমি আমার দখলে আছে, তবুও কেন টাকা দিতে হবে। এই কথা শুনে অমর চক্রবর্তী বলেন, তুই কিভাবে ভাল থাকিস আমি দেখে নিবো। প্রতিবন্ধী ভয়ে আতংকিত অবস্থায় জিজ্ঞেস করেন কত টাকা দিতে হবে। কর্মকর্তা বলেন, আপাতত ১০ হাজার দে। আরেক সেবা গ্রহীতা নারীকে সেবা দেওয়ার জন্য খরচাপাতি চাইলে ভুক্তভোগী নারী বলেন, সেইদিন তো টাকা দিলাম আজকে আরো দিতে হবে। অমর চক্রবর্তী বলেন, তোমাদের পক্ষে যে রিপোর্ট দিবো তোমাদের তো চ্যাও ব্যাও আমি কিছুই দেখি না, পয়সা-কড়ি দিবেন না রিপোর্ট উল্টা পাশে করে দিম।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, অমর চক্রবর্তীর এমন আচরণ নতুন কিছু নয়, এলাকাবাসী জানায় ভূমি অফিসে কথা বলতে গেলেও টাকা দিতে হয়, টাকা ছাড়া কাজ তো দুরের কথা কথাই বলেন না ভূমি কর্মকর্তা অমর চক্রবর্তী। উক্ত এলাকায় দুই পক্ষের মধ্যে আদালতে চলমান মামলার বিষয়ে রিপোর্ট প্রদানের বিষয়ে টাকার বিনিময়ে একপক্ষের দলীল অন্য পক্ষকে দিয়ে বলেন, মুই যে তোমাক দিছু তোমরা ঘুণাক্ষরেও কাউকে বলেন না, দেও এলা টাকা দেও, টাকা দিয়ে বাড়ি যাও।

ঘুষ বাণিজ্যে এবং অসৌজন্যমূলক আচরণের বিষয়ে অমর চক্রবর্তীর মন্তব্য জানতে একাধিক বার যোগাযোগ করেও তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এবিষয়ে জানতে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম বলেন, যেহেতু বিষয়টি লিখিত আকারে অভিযোগ পাইনি, তাই আমি মৌখিক ভাবে উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মাদক ব্যবসায়ীর মুক্তির দাবিতে মানববন্ধন!

বরিশাল প্রতিনিধি ॥ ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া মাদক ও হত্যা মামলার আসামি দুই সহোদরের মুক্তির দাবিতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্যসহ পুলিশ ও র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া ভাণ্ডারিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্য ভাণ্ডারিয়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মাসুদ সরদার এবং মামুনুর রশিদ সরদারকে (মামুন সরদার) গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবি জানিয়ে ওই মানববন্ধন করা হয়। ভাণ্ডারিয়া উপজেলার পৌর বাসস্ট্যান্ডের কলেমা চত্বরে মো. রেজাউল হক রেজভি জোমাদ্দারের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মাহবুব শরীফ শুভ, মেহেদী হাসান রাজু, বাবু তালুকদার, বাদশা খান, মামুন হাওলাদার, মির্জা রিপন প্রমুখ। এ সময় বক্তারা মাসুদ সরদারকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানায়। উল্লেখ্য, মধ্য ভাণ্ডারিয়া এলাকার বাসিন্দা মৃত

আরও পড়ুন
language Change