তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ট্যাংকলরির ধাক্কা: সিরাজগঞ্জে প্রাণ হারালেন পশু চিকিৎসক স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন শেরপুরে কড়া নজরদারি: দায়িত্বে ১৬ প্লাটুন বিজিবি সিন্ডিকেটের কবলে প্লাস্টিক খাত, দিশেহারা ব্যবসায়ীরা কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার ‎৫ বছরে এক টাকাও ভাড়া দেয়নি এডোটকো সরকার এত ভীত কেন, প্রশ্ন রুমিন ফারহানার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ খুলনায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‎মোংলায় কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি? বরিশালে আলোচনায় চার নারী নেত্রী মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর পার্টনার যারা টাঙ্গাইলে অতিরিক্ত দামে তেল বিক্রি কারায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ৩ মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী যে ৬ ধরনের খাবারে দ্রুত সেরে উঠবে হাম তেজগাঁও লিংক রোড অবরোধ কাসেম ও মুশফিকুর সিন্ডিকেটের কাছে জিম্মি সাউথইস্ট ব্যাংক যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী: আবদুস সালাম আজ ইস্টার সানডে ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স শুরু হচ্ছে জাতীয় সিরাত প্রতিযোগিতা হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় মজুমদারের হামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ বনদস্যু আটক কেশবপুরে মৎস্য ঘেরে শিক্ষকের লাশ প্রতিমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ হাজার রোগী রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৩০ উপজেলায় শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ-প্রতিমন্ত্রী শাহে আলম শেরপুরের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা রূপসা-মোংলা মহাসড়কে প্রাণ গেল নারীর দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি যৌতুক মামলায় পাথরঘাটার বাইনচটকি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে আমরা এখন তিনজন বিয়ের মাস কাটতে না কাটতেই সুখবর লালবাগ দেলোয়ার হোসেন খেলার মাঠ সবার জন্য উন্মুক্তের নির্দেশ নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ আতঙ্কিত হবেন না, করোনার মতো হামও কন্ট্রোলে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৩৩ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় ফরিদপুরে বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক টাঙ্গাইল সখীপুরে মা হত্যা কারী সেই ছেলে গ্রেফতার তেল সংকটে সেচ বন্ধ: পাহাড়ের কৃষিতে ফসলহানির শঙ্কা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে আওয়ামী সরকারের সচিব উপ-সচিবদের দুর্নীতির মিডিয়াম্যান ফায়ার ফাইটার সাদ্দাম ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

কে হচ্ছে প্রধানমন্ত্রী?

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
পাকিস্তানে জাতীয় পরিষদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। ফলে নতুন সরকার গড়তে জোটের বিকল্প নেই। এ অবস্থায় সম্ভাব্য জোট শরিক পিপিপি থেকে বিলওয়াল ভুট্টো জারদারিকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী করার দাবি উঠেছে। আলোচনায় রয়েছে ক্ষমতা ভাগাভাগির বিষয়টিও।

পিএমএল-এন সূত্র বলছে, তাদের সুপ্রিম নেতা নওয়াজ শরিফ আবারও প্রধানমন্ত্রী হতে চান। গড়তে চান চতুর্থবার সরকারপ্রধান হওয়ার রেকর্ড।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পিএমএল-এনের অভ্যন্তরীণ সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, জাতীয় ও পাঞ্জাবের বিধানসভায় ক্ষমতা ভাগাভাগির ফর্মুলা নিয়ে গত সোমবার দলের নীতিনির্ধারণী পর্যায়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন এবং তার নাম অনুমোদনের জন্য পিপিপির কাছে প্রস্তাব পাঠানোর বিষয়েও কথা হয়েছে সেখানে।

সূত্রটি বলেছে, নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার চিন্তা এখন পর্যন্ত বাদ দেওয়া হয়নি। যেহেতু পিএমএল-এনকে কেন্দ্রীয় জোটের নেতৃত্ব দিতে হবে, তাই মরিয়ম নওয়াজ শিবিরের অনেকে মনে করছেন, চালকের আসনে নওয়াজ শরিফেরই বসা উচিত।

জানা যায়, নির্বাচনের আগেই চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহপ্রকাশ করেছিলেন নওয়াজ। কিন্তু গত ৮ ফেব্রুয়ারির ভোটে অপ্রত্যাশিত ফলাফল তাকে ভিন্ন চিন্তা করতে বাধ্য করেছে। এখন লোভনীয় পদটির জন্য তার ছোটভাই শাহবাজ শরিফের নাম ‘জনপ্রিয়’ হিসেবে উঠে আসছে।

সম্প্রতি পিএমএল-এন নেতা খাজা আসিফ স্থানীয় একটি টিভি চ্যানেলকে বলেছিলেন, বড় ভাই নওয়াজ নন, শাহবাজই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন।

আসিফের ওই মন্তব্যের বিষয়ে দলের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, পিএমএল-এন এখন পর্যন্ত প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম চূড়ান্ত করেনি। সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে তিনি বলেন, জোটের শরিকদের সঙ্গে যোগাযোগ চলছে এবং তাদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসময় পিপিপির সঙ্গে ক্ষমতা ভাগাভাগির গুঞ্জন অস্বীকার করেছেন পিএমএল-এন মুখপাত্র। তিনি বলেছেন, একসঙ্গে এগিয়ে যাওয়ার জন্য দুই দলের মধ্যে নীতিগত একটি চুক্তি হয়েছে মাত্র।

বিভেদের শঙ্কা?
পিএমএল-এন আগে বলেছিল, কেন্দ্রে সহজে সংখ্যাগরিষ্ঠতা পেলে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী করা হবে।

কিন্তু গত বৃহস্পতিবারের নির্বাচনে দলটি মাত্র ৭৯টি আসন পেতে সক্ষম হয়েছে, যেখানে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর জিতেছেন ৯২টি আসনে। এই পটভূমিতে পিএমএল-এন আগের অবস্থান পর্যালোচনা করেছে এবং জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে।

সূত্র জানিয়েছে, দলটির একাংশ মনে করে, নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী এবং শাহবাজ শরিফকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী করা উচিত। এভাবে কেন্দ্র এবং বৃহত্তম প্রদেশ উভয়কে ভালোভাবে পরিচালনা করা যাবে।

পিপিপি যেন কোনো আপত্তি বা ‘অগ্রহণযোগ্য দাবি’ উত্থাপন না করে, তার জন্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন সে বিষয়ে পিএমএল-এনের শিগগির সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছেন দলটির নেতারা।

সূত্র বলেছে, আসিফ আলি জারদারি এবং বিলাওয়াল ভুট্টো-জারদারির সঙ্গে শাহবাজ শরিফের বৈঠকের সময় ক্ষমতা ভাগাভাগির ফর্মুলা নিয়ে আলোচনা হয়েছিল, প্রধানমন্ত্রী স্লটের নাম নিয়ে নয়।

সূত্র আরও জানায়, নওয়াজ শিবির প্রধানমন্ত্রিত্বের বিনিময়ে বেশ কয়েকটি লোভনীয় পদ— যেমন- প্রেসিডেন্ট, জাতীয় পরিষদের স্পিকার এবং সিনেট চেয়ারম্যানের কার্যালয়— পিপিপি’র হাতে ছেড়ে দিতে রাজি হতে পারে।

এমন প্রেক্ষাপটে পিএমএল-এন এবং পিপিপির মধ্যে দুটি কারণে অচলাবস্থা দেখা দিতে পারে; প্রথমত, পিপিপি যদি বিলাওয়ালের জন্য প্রধানমন্ত্রীর স্লট চায় এবং দ্বিতীয়ত, তারা যদি প্রধানমন্ত্রী পদে নওয়াজের নাম নিয়ে একমত না হয়।

সূত্র বলেছে, নওয়াজকে যদি প্রধানমন্ত্রী করা না হয়, তবে তার মেয়ে মরিয়মকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী করার জোরালো দাবি উঠতে পারে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মোবাইল ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে জনগণ

মোবাইল ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে জনগণ

খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় দুই মাস ধরে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বিপর্যয়ে ভুগছেন হাজার হাজার মানুষ।সরকারি-বেসরকারি অফিসের কাজ-কর্ম ধীর গতিতে চলছে, প্রবাসীদের পরিবারের সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে, অনলাইনভিত্তিক সেবাও বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা জানান সেবার মানের দিক থেকে আগে রবি এগিয়ে থাকলেও গত ২/৩ মাস ধরে তাদের নেটওয়ার্ক কার্যক্রম অচল হয়ে পড়েছে। গ্রামীণফোনের নেটওয়ার্কও সীমিত—বিদ্যুৎ চলে গেলেই তাদের টাওয়ারও বন্ধ হয়ে যায়। বেশিরভাগ টাওয়ারেই নেই নিরাপত্তা ব্যবস্থা, জেনারেটর বা সোলার সুবিধা।পূর্বে রবির টাওয়ারগুলোতে নিয়মিত মেকানিক পাঠানো হতো, জেনারেটরে জ্বালানি সরবরাহ করা হতো। কিন্তু গত ২ মাস ধরে কোনো তদারকি হচ্ছে না। ফলে টাওয়ারগুলো অকেজো হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে মোবাইল ও ইন্টারনেট সেবা। এ বিষয়ে মোবাইল অপারেটর কোম্পানিগুলো প্রতিনিধিরা সরাসরি কোনো বক্তব্য দিতে রাজি হননি। নাম

আরও পড়ুন
language Change