তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

বসন্ত বন্দনায় মেতেছে ঢাকা

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥

বসন্তের ছোঁয়ায় আড়মোড়া ভেঙেছে প্রকৃতি মহাসমারোহে নগরজুড়ে চলছে বসন্তবরণ। বসন্ত বন্দনায় মেতেছে কংক্রিটের নগরও। শহুরে ব্যস্ততায় থেমে নেই উৎসবের আমেজ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বসন্ত উৎসব। এ উৎসবের প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা।

বরেণ্য যন্ত্রশিল্পী সেতারবাদক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক জ্যোতি বন্দ্যোপাধ্যায়ের সেতারে রাগ বসন্ত মুখারী বাদনের মধ্যদিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতা। সকাল ৭টা ১৫ মিনিটে শুরু হয় বসন্ত উৎসব-১৪৩০। ‘জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

উৎসব ঘিরে সকাল থেকেই বকুলতলায় তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষের ভিড়। সবাই মেতেছে বসন্ত আমেজে। ‘এসো মিলি প্রাণের উৎসবে’ গানে বসন্ত বরণে মেতে ওঠে সবাই। এরপর শুরু হয় বসন্তকথন পর্ব, প্রীতি বন্ধনী বিনিময়, আবির বিনিময়।

সকাল ১০টায় ‘বসন্ত-আনন্দ শোভাযাত্রা’ বের করা হয়। চারুকলা থেকে শুরু হয়ে হয়ে টিএসসি ঘুরে আবারও চারুকলায় ফিরে আসে শোভাযাত্রাটি। বসন্তকথন পর্বে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমদ। বক্তব্য দেন সহসভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক মানজার চৌধুরীসহ অন্যরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফারজানা আক্তার। এখন পুরোদস্তুর সংসারী। দুই সন্তানকে নিয়ে এসেছেন বকুলতলায় বসন্ত বরণ উৎসবে। নিজে পরেছেন বাসন্তী রঙের শাড়ি। দুই ছেলেকেও বাসন্তী রঙের পাঞ্জাবিতে সাজিয়ে নিয়ে এসেছেন।

জানতে চাইলে ফারজানা বলেন, যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন পহেলা ফাল্গুন, পহেলা বৈশাখের দিনগুলোর জন্য আমরা অপেক্ষা করে থাকতাম। আগের রাতে সেভাবে ঘুম হতো না। কোন রঙের শাড়িটা পরবো, কীভাবে সাজবো এ নিয়ে কতশত ব্যস্ততা।

তিনি বলেন, ‘বেশ ভালো লাগছে। তবে চেনামুখ নেই বললেই। সবাই অপরিচিতি। স্মৃতিকাতর হয়ে পড়ছি। বন্ধু-বান্ধবীদের মুখ চোখে ভাসছে। যাইহোক, দুই ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি। ওরা মজা করছে। ওদের বাবা চাকরিজীবী। ছুটি পাননি। বিকেলে অফিস শেষে এদিকে আসবেন।

বকুলতলায় আড্ডায় মেতেছেন তেজগাঁও মহিলা কলেজের কয়েকজন ছাত্রী। তারা সবাই একসঙ্গে এসেছেন। লামিয়া বর্ষা নামে তাদের একজন বলেন, ‘ভোরে এসেছি। রাস্তা ফাঁকা ছিল। দ্রুত চলে আসতে পেরেছি। সারাদিনের প্ল্যান করে বেরিয়েছি। ক্যাম্পাস ও এর আশপাশেই ঘুরবো। বিকেলে আমরা বইমেলায় ঢুকবো।

এদিকে, দুপুরে কিছুটা বিরতি দিয়ে বকুলতলায় বিকেলের পর্ব শুরু হবে সাড়ে ৩টায়। বেঙ্গল পরম্পরার যন্ত্রসংগীত পরিবেশনের মধ্যদিয়ে বিকেলের পর্বে মেতে উঠবে উৎসবপ্রেমীরা। এ পর্বে শিশু-কিশোর ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পরিবেশনা, দলীয় সংগীত, আবৃত্তির পাশাপাশি আছে বরেণ্য শিল্পীদের একক পরিবেশনাও।

শুধু চারুকলার বকুলতলা, টিএসসি নয়, রমনা পার্ক, হাতিরঝিলসহ নগরীর বিভিন্ন বিনোদনকেন্দ্রেও বাসন্তী সাজে তরুণ-তরুণীদের সরব উপস্থিতি চোখে পড়ছে। পাঁচ তারকা হোটেল, ছড়িয়ে-ছিটিয়ে থাকা রেস্তোরাঁয়ও বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে নানা আয়োজন করা হয়েছে। অন্যদিকে, প্রতি বছরের মতো এবারও বিকেল সাড়ে ৩টায় একযোগে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক ও উত্তরা দিয়াবাড়ির লেকসংলগ্ন মাঠে বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে রয়েছে ‘বসন্ত উৎসব ১৪৩০’-এর অনুষ্ঠানমালা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যে ৯ জেলায় সফর করবেন তারেক রহমান

যে ৯ জেলায় সফর করবেন তারেক রহমান

ডেস্ক রিপোর্টঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর এই প্রথমবারের মতো ঢাকার বাইরে যাচ্ছেন। আগামী ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চার দিনের সফরে তিনি ৯টি জেলায় সফর করবেন।  এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএনপি। তবে তার এই সফর ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে এবং এর ফলে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হবে না বলে দাবি করা হয়েছে প্রেস রিলিজে। যেসব জেলায় তিনি যাচ্ছেন, সেগুলো হলো টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট। তার সফর উপলক্ষে একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলার প্রশাসক প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছেন। এই সফরে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, গত বছর জুলাই আন্দোলনের সময় আবু সাঈদসহ নিহত অন্যদের কবর

আরও পড়ুন
language Change