তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান

বিশ্বনাথে পৌর মেয়রের উপর  কাউন্সিলর রাসনা বেগমের মামলা:  মেয়রের বিরুদ্ধে ঝাড়ু– মিছিল, উত্তেজনা

পাঠক সংখ্যা
638

বিশ্বনাথ (সিলেট)প্রতিনিধি:আরকুম আলী

‘মারধর, শ্লীলতাহানী ও মেয়রের নির্দেশে গাড়ি দিয়ে প্রাণে হত্যা’র চেষ্টার অভিযোগে সিলেটের বিশ্বনাথে পৌর মেয়র মুহিবুর রহমান’কে প্রধান অভিযুক্ত করে বুধবার (২৪ এপ্রিল) থানায় মামলা দায়ের করেছেন পৌরসভার ২নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রাসনা বেগম। মামলা নং ৫ (তাং ২৪.০৪.২৪ইং)। গত মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে হামলার শিকার হন পৌরসভার নারী কাউন্সিলর রাসনা বেগম।
৮ জনের নাম উল্লেখ ও আরো ৫ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে থানায় দায়ের করা মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন- পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর বারাম উদ্দিন, পৌর এলাকার শিমুলতলা গ্রামের আত্তর আলীর পুত্র সুরমান আলী (মেয়রের এপিএস), দক্ষিণ মিরেরচর গ্রামের মৃত রুস্তুম আলীর পুত্র মিতাব আলী, রামকৃষ্ণপুর গ্রামের পুত্র তবারক আলীর আনোয়ার আলী, রামপাশা ইউনিয়নের রহমাননগর গ্রামের শমসের আলীর পুত্র হেলাল মিয়া (মেয়রের গাড়ির ড্রাইভার), পৌর এলাকার জানাইয়া (মশুলা) গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র আব্দুস শহিদ।
এদিকে পৌরসভার নারী কাউন্সিলর রাসনা বেগমের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতেই পৌর এলাকায় সর্বস্তরের নাগরিকের ব্যানারে পৌর মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে ঝাড়– মিছিল অনুষ্ঠিত হয়। নারী কাউন্সিলরের উপর হামলা, ঝাড়– মিছিল ও মেয়রের উপর মামলা দায়েরের ঘটনাকে কেন্দ্র করে বিশ্বনাথে বিরাজ করছে চরম উত্তেজনা।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে মামলার বাদী পৌরসভার নারী কাউন্সিলর রাসনা বেগম উল্লেখ করেছেন, পৌরসভার ১০ কাউন্সিলরদের মধ্যে আমরা ৭ জন একত্রিত হয়ে পৌর মেয়র মুহিবুর রহমানের ‘দূর্নীতি ও অপকর্ম’র বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবরে অনাস্থা প্রস্তাব দেই। উক্ত বিষয় নিয়ে পৌর মেয়র’সহ অভিযুক্তরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন এবং ক্ষিপ্ততার অংশ হিসেবে সামাজিক যোগযোগ যোগাযোগ মাধ্যমে আমাদের নিয়ে খারাপ মন্তব্য করে আসছেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে পৌর মেয়র মুহিব’সহ অভিযুক্তরা বেআইনীভাবে ‘দক্ষিণ মিরেরচর কমিউনিটি ক্লিনিক’র সামনে মিলিত হয়ে স্থানীয় কাউন্সিলর ও স্থানীয় লোকজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মানহানীকর কথাবার্তা এবং নারী কাউন্সিলরদের নিয়ে অশ্লীল মন্তব্য করাকালে বাদী (রাসনা) ও স্থানীয় লোকজন তাকে (মেয়র) বাঁধা নিষেধ করেন। এনিয়ে মেয়র’সহ অভিযুক্তদের সাথে স্থানীয় কাউন্সিলর ও এলাকার স্থানীয় লোকজনের তর্কাতর্কি শুরু হয়। এর একপর্যায়ে পৌর মেয়র মুহিবুর রহমান বাদী নারী কাউন্সিলর রাসনা বেগমের চুল ধরে টানাহেচড়া করে শ্লীলতাহানী করে মারধর করেন। এসময় অন্যান্য অভিযুক্তরাও নারী কাউন্সিলর রাসনা বেগমকে মারধর ও শ্লীলতাহানী করেন। একপর্যায়ে পৌর মেয়র মুহিবুর রহমানের নির্দেশে তার (মেয়র) গাড়ির চালক হেলাল মিয়া মেয়রের গাড়ি দিয়ে বাদী নারী কাউন্সিলর রাসনা বেগমকে প্রাণে হত্যার চেষ্টা করেন। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসায় বাদী নারী কাউন্সিলর রাসনা বেগম প্রাণে রক্ষা পেয়েছেন।
এব্যাপারে বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমানের সাথে তার ব্যক্তিগত মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে এব্যাপারে আরেক অভিযুক্ত পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মারধর তো দূরের কথা, আমরা যদি কেউ ওই মহিলাকে তিল পরিমাণ আঘাত করে থাকি তবে সেটা আল্লাহ বিচার করবেন। আর না করে থাকলে আমাদের বিরুদ্ধে ওই অপপ্রচারের বিচারও আল্লাহ করবেন।
বিশ্বনাথের পৌর মেয়র মুহিবুর রহমান’সহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় পৌরসভার নারী কাউন্সিলর রাসনা বেগমের মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাঁদাবাজি মামলায় গ্রেফতার এনসিপিনেতা বহিষ্কার

চাঁদাবাজি মামলায় গ্রেফতার এনসিপি নেতা বহিষ্কার

দিনাজপুর জেলা সংবাদদাতাঃ দিনাজপুরের বোচাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দিনাজপুর জেলার যুগ্ম সদস্যসচিব এম এ তাফসীর হাসানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার এনসিপি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক শামসুল মুক্তাদির স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পত্রে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে এম এ তাফসীর হাসানকে দলের সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসঙ্গে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জেলা শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এনসিপি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক শামসুল মুক্তাদির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাফসীরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং অন্য একজনের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এর আগে শনিবার দিবাগত রাতে বোচাগঞ্জে চাঁদাবাজির

আরও পড়ুন
language Change