তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ ঈদে নতুন টাকা নিয়ে যে তথ্য দিলো বাংলাদেশ ব্যাংক রামগড়ে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ নারী দিবস উপলক্ষে চা শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতনী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে :চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ (এম.এ) খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দখল-দূষণে ধুঁকছে মোংলার ঠাকুরানী খাল উদ্ধার কি এবার বাস্তবে, নাকি কেবলই গল্প দেশে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বায়োফার্মার চেয়ারম্যান হত্যায় সেই লকিয়তুল্লাহর বিরুদ্ধে মামলা লালবাগ প্রভাতীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা শেরপুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  সুলভ মুল্যে দ্রব্য সামগ্রী পাচ্ছে ওএমএস সুফলভোগী পরিবার জামায়াত কর্মী হত্যার নিন্দা-প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারে দাবি খুলনা মহানগরীতে বিদেশি অস্ত্র গুলি ও নগদ টাকা উদ্ধার আটক ২ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পুলিশে বড় রদবদল, ৫৩ কর্মকর্তাকে বদলি রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী কর্মীর লাশ উদ্ধার অপপ্রচারের অভিযোগে মহিপুর প্রেসক্লাবে যুবদল নেতার সংবাদ সম্মেলন অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় পাকিস্তান দল ‎আটপাড়ায় শিক্ষার্থীদের অনুষ্ঠান নস্যাৎ করতে সাকিবের ভুয়া কমিটি কর্মকর্তাদের ছবি-নম্বর দিয়ে প্রতারণা, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয় নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হক

বরখাস্তের পরও স্বপদে বহাল বিতর্কিত সেই অধ্যক্ষ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচনি উস্কানিমূলক বক্তব্যের দায়ে বরখাস্ত হওয়ার পরও প্রভাব খাটিয়ে স্বপদে বহাল রয়েছেন বিতর্কিত সেই অধ্যক্ষ। ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায়িত্ব পালন করতে না দিয়ে চেয়ার দখল করে পূর্বের মতোই স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পিংনা সুজাত আলী (ডিগ্রি) কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ। এমনকি জেলহাজতে থাকা দিনগুলোর বেতনেও তিনি যথারীতি স্বাক্ষর করে মাসিক বিল (এমপিও) জমা দিয়েছেন ব্যাংকে।

কলেজ সূত্র জানায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের পক্ষ নিয়ে তার উপস্থিতিতে ২৩ এপ্রিল রাতে পিংনা ইউনিয়নের নির্বাচনি পথসভায় সুজাত আলী কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ প্রতিপক্ষের লোকদের দাঁত ও চাপার হাড্ডি ভেঙে দেওয়ার হুমকি দেন। এ সংক্রান্ত ভিডিও ফেসবুকে ভাইরাল ও গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ২৭ এপ্রিল দুপুরে গ্রেপ্তার ও জেলহাজতে যান ওই অধ্যক্ষ। এমনকি প্রার্থীর উপস্থিতিতে এমন বক্তব্য দেয়ায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়। উচ্চ আদালতে গিয়ে রফিকুল ইসলাম প্রার্থিতা ফিরে পেলেও ৮ মে অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত ঘোষণা করে ইসি।
অপরদিকে বিতর্কিত বক্তব্য ও জেলহাজতে যাওয়ায় সাইদুল হাসানকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১-এর ১৯ ধারা মোতাবেক ২৭ এপ্রিল হতে অধ্যক্ষ পদ থেকে সাময়িক বরখাস্ত করে কলেজ পরিচালনা পর্ষদের (গভর্নিংবডি) সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর মো. সিদ্দিকুর রহমান। একইসাথে কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হামিদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।

এদিকে সাইদুল হাসান বৃহস্পতিবার (৯ মে) জেলহাজত থেকে জামিনে বের হন। গভর্নিংবডির সভাপতি বরখাস্তের চিঠিতে স্বাক্ষর করে হজ পালনের জন্য সৌদিআরব গমন করার সুযোগে জামিনে এসেই বরখাস্তের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অধ্যক্ষের চেয়ারে বসেন সাইদুল হাসান। শনিবার (১১ মে) উপবৃত্তি সংক্রান্ত কলেজের ৩৭ নম্বর নোটিশে স্বাক্ষর ও স্টাফ কাউন্সিলের বৈঠক পরিচালনা, সোমবার (১৩ মে) দুর্ঘটনাকবলিত শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর সাহায্য সংক্রান্ত ৩৮ নম্বর নোটিশে স্বাক্ষর এবং বিগত মাসিক বেতনের (এমপিও) ফাইলেও তিনি অধ্যক্ষ হিসেবে স্বাক্ষর করেন। এমনকি এপ্রিল মাসের শেষ তিনদিন তিনি জেলহাজতে থাকলেও সেগুলোরও বিল তৈরি করে ব্যাংকে জমা দিয়েছেন।
এসব বিষয়ে কলেজশিক্ষার্থীর অভিভাবক আবুল হোসেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক বরাবর অভিযোগ দাখিল করেছেন। তিনি জানান, পাঁচদিনের রিমান্ড ও হাজতবাস করেও বিতর্কিত অধ্যক্ষ স্বপদে বহাল থাকার চেষ্টা করছেন। এতে কলেজের আর্থিকসহ সার্বিক জটিলতা, জনমনে বিভ্রান্তি ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
এব্যাপারে অগ্রণী ব্যাংক লিমিটেড সরিষাবাড়ী শাখার ব্যবস্থাপক মো. হামিদুর রহমান বলেন, সুজাত আলী (ডিগ্রি) কলেজের মাসিক বিল অধ্যক্ষ সাইদুল হাসানের স্বাক্ষরেই জমা দিয়েছেন। এছাড়া তার নিজের বিলও বিগত মাসের ৩০ দিনেরই উল্লেখ করেছেন। ইতোমধ্যেই নিজ নিজ ব্যাংক হিসাবে বেতনও জমা হয়ে গেছে।

অভিযোগ প্রসঙ্গে সুজাত আলী (ডিগ্রি) কলেজের অধ্যক্ষ (সাময়িক বরখাস্ত) সাইদুল হাসান সাইদকে মুঠোফোনে কল করা হলে ‘ব্যস্ত আছি’ বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সেই সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এখনো ধরাছোঁয়ার বাহিরে

স্টাফ রিপোর্টার: কয়েকটি অস্ত্রসহ এক বিশেষ ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন কবির বিন আনোয়ার। বছর দুই আগে তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি প্রচার করে আলোচনার জন্ম দেন। তবে বিভিন্ন মহলের আলোচনা-সমালোচনা তৎকালীন প্রভাবশালী এ সচিবকে দমাতে পারেনি। উল্টো ওই ঘটনার কিছুদিন পর বিরাট গাড়িবহর নিয়ে রাজনৈতিক নেতার মতো শোডাউন করে নতুন বিতর্কের জন্ম দেন। সেসময় প্রশ্ন উঠেছিল, বাইক আর প্রাইভেটকারের বিরাট বহর নিয়ে রাজনৈতিক নেতা বা এমপি-মন্ত্রীর মতো কোনো আমলা কি শোডাউন করতে পারে কি না ? কিংবা অস্ত্র নিয়ে যে ভঙ্গিমায় তিনি ছবি তুলেছেন এবং নিজেই তা প্রচার করেছেন, একজন আমলার সঙ্গে তাও কি মানানসই? সেসব প্রশ্নের কোনো উত্তর তখন মেলেনি। বরং যেন পুরস্কৃত হয়েছিলেন আলোচিত সাবেক এই আমলা। এমনসব বিতর্ক আর সমালোচনার মধ্যেই ২০২৩ সালের ৩ জানুয়ারি কবির

আরও পড়ুন
language Change