তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম

বিএমইটির ১১ স্মার্ট কার্ড জালিয়াতি: বিদেশ যেতে না পেরে দুর্ভোগে কর্মীরা

পাঠক সংখ্যা
638

 

স্টাফ রিপোর্টার:
প্রবাসীর নিয়ে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতারনার শেষ নেই কিন্তু এই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দিয়েই আমাদের দেশের মানুষের জীবনের চাকা চলে আর সেই প্রবাসীরাই প্রবাসে যেতে পদে পদে টাকা খরচ সহ হয়রানীর শিকার হচ্ছে শুধু অসাধু এজেন্সির কারনে সরকার কঠোর পদক্ষেপ নিয়েও তাদের লাগাম টানতে পারছে না।

স্মার্ট কার্ড পেতে হলে বিএমইটিতে নিবন্ধন করতে হয়,নকল স্মার্ট কার্ডের মাধ্যমে কর্মীদের বিদেশ পাঠাচ্ছে কিছু রিক্রুটিং এজেন্সি, সম্প্রতি ১১টি নকল স্মার্ট কার্ড ধরা পড়ে, কর্মীদের পাসপোর্ট জমা রেখে যাত্রা বাতিল

বিদেশে কর্মী নিয়োগের ক্ষেত্রে কিছু রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ভুয়া স্মার্ট কার্ড ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে বিদেশ যেতে না পেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে কর্মীদের। সম্প্রতি এমন ১১টি নকল স্মার্ট কার্ড ধরা পড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কে। এসব কর্মীর বিদেশযাত্রা বাতিল হয়ে যায়।

আটকে পড়া কর্মীরা বলছেন, তাঁরা নিয়ম মেনে টাকা দিয়ে সব কাজ সম্পন্ন করার পরও স্মার্ট কার্ড জালিয়াতির কারণে ভোগান্তির শিকার। এমনটি যাতে আর না ঘটে, এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি তাঁরা অনুরোধ জানিয়েছেন। বৈধভাবে বিদেশ যেতে অনুমোদন হিসেবে বিএমইটির স্মার্ট কার্ডের প্রয়োজন হয়। কার্ডটি পেতে কর্মীদের প্রথমে বিএমইটিতে নিবন্ধন করতে হয়।

কিন্তু বিএমইটির নিবন্ধন ছাড়াই ভুয়া স্মার্ট কার্ডের মাধ্যমে কর্মীদের বিদেশ পাঠাচ্ছে কিছু রিক্রুটিং এজেন্সি। আর তা থেকে কামিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ, ১ এপ্রিল ও ২ এপ্রিল সৌদি আরবের উদ্দেশে যাত্রাকালে ১১ জন কর্মীর স্মার্ট কার্ড নকল হিসেবে শনাক্ত হয়। যাচাই-বাছাই করে দেখা যায়, একটি স্মার্ট কার্ডও বিএমইটিতে নিবন্ধিত নয়। তারা এসব কর্মীর পাসপোর্ট জমা রেখে তাঁদের যাত্রা বাতিল করে।

প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে জানা যায়, এসব কর্মী রিক্রুটিং এজেন্সি এইচ এ ইন্টারন্যাশনাল (আরএল-৪৬৯), সাউন্ড লাইনস (আরএল-১৬৫১) ও মুসা ইন্টারন্যাশনালের (আরএল-৮৫৭) মাধ্যমে সৌদি যাচ্ছিলেন। পাসপোর্ট আটকে রেখে তাঁদের যাত্রা বাতিল করে প্রবাসী কল্যাণ ডেস্ক এই এজেন্সিগুলোর নামে প্রতিবেদন তৈরি করে।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন,এখন বিএমইটি কার্ড জালিয়াতির ঘটনা বেড়েছে। অসাধু চক্র অন্যের ছবির জায়গায় ভুক্তভোগীদের ছবি ব্যবহার করে প্রতারণা করছে। পরীক্ষা করে দেখা যাচ্ছে, বিএমইটিতে ওই কর্মীদের কোনো নিবন্ধন নেই।

বিএমইটি থেকে এ বিষয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিদেশ যেতে না পেরে দুর্ভোগে কর্মীরা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাসিন্দা মো. হাফিজের ভাষ্য, সৌদি যাওয়ার উদ্দেশ্যে জমি বেচে ও সুদে ঋণ করে সাড়ে পাঁচ লাখ টাকা জোগাড় করেন। কিন্তু সৌদি যেতে না পেরে এই ঋণ যেন তাঁর ওপর একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে।

একই ভোগান্তির কথা জানান ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাসিন্দা বেলাল আহমেদ। তিনি রিক্রুটিং এজেন্সি এইচ এ ইন্টারন্যাশনালের মাধ্যমে সৌদি যাচ্ছিলেন। এ জন্য দিতে হয়েছে আড়াই লাখ টাকা। বেলাল আহমেদ বলেন,আমাদের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে বলা হয়েছে, স্মার্ট কার্ডে সমস্যা হওয়ায় আমরা যেতে পারব না। তারা বলছে, এজেন্সির নামে অভিযোগ রয়েছে। কী অভিযোগ, সেটি আমাদের বলেনি। এরপর আমাদের একটা কাগজ দিয়েছে। কাগজের মধ্যে লেখাঅভিযোগ থাকায় এই যাত্রীদের যাত্রা বিচ্ছিন্ন করা হলো।

এই জালিয়াতির বিষয়ে কথা বলার জন্য রিক্রুটিং এজেন্সি এইচ এ ইন্টারন্যাশনাল, সাউন্ড লাইনস ও মুসা ইন্টারন্যাশনালের সঙ্গে মোবাইল ফোনে
যোগাযোগ করা হয়। এই যোগাযোগ করতে গিয়ে দেখা যায়, সাউন্ড লাইনস ও মুসা ইন্টারন্যাশনাল একই মোবাইল নম্বর ব্যবহার করে। তবে এইচ এ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন ও সাউন্ড লাইনসের স্বত্বাধিকারী তাসফিয়া কলিমকে পাওয়া যায়নি।

এ বিষয় কিছুই জানেন না বলে জানান মুসা ইন্টারন্যাশনালের স্বত্ব্বাধিকারী মো. মুসা কলিম।  তিনি বলেন, ‘আমরা এ বিষয় কোনো তথ্য বা অভিযোগ পাইনি। তাই আমি এ বিষয় কিছু বলতে পারব না। আর অন্য এজেন্সির মালিকরা ফোনই রিসিভ করেননি।

সরিয়ে নেওয়া হচ্ছে বিএমইটি সার্ভার:

বিএমইটি সূত্রে জানা যায়, স্মার্ট কার্ড জালিয়াতি বন্ধে গত জানুয়ারিতে সার্ভার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএমইটি। তবে গত চার মাসেও এই সার্ভার সরানো হয়নি। সার্ভারটি এখনো বিএমইটি কার্যালয়ে রয়েছে।

অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিএমইটিতে সার্ভারের সুরক্ষা নিশ্চিত হচ্ছে না। এই সার্ভারটি অনেক পুরনো সফটওয়্যার ব্যবস্থাপনায় তৈরি। এ জন্য জালিয়াতিও বন্ধ করা সম্ভব হচ্ছে না। তবে অভিযোগ রযেছে বিএমইটির  কিছু কর্মচারী এই এজেন্সি জালিয়াতির সাথে জড়িত।

বিএমইটি সূত্রে জানা যায়, তারা এই জালিয়াতি বন্ধে আধুনিক ব্যবস্থাপনায় সার্ভার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) কাছে স্থানান্তর করতে যাচ্ছে। এর মধ্যে এই সার্ভারের ৩ শতাংশের ১ শতাংশ তথ্য সরিয়ে নেওয়া হয়েছে। বাকি তথ্যগুলো শিগগরিই সরিয়ে নেওয়া হবে।

এ বিষয়ে বিএমইটির মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর  বলেন, ‘আমরা যেকোনো ধরনের জালিয়াতির বিরুদ্ধে কাজ করছি। স্মার্ট কার্ড জালিয়াতির তথ্য পেলেই আমরা তদন্ত করছি। এর পাশাপাশি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জালিয়াতি বন্ধে আমরা সার্ভার সরিয়ে নিচ্ছি।

বেকায়দায় পড়া কর্মীদের বিষয়ে তিনি বলেন, ‘কোনো এজেন্সির বিরুদ্ধে যদি স্মার্ট কার্ড জালিয়াতির অভিযোগ পাওয়া যায়, তবে আমরা এর তদন্ত করি। যে কর্মীরা স্মার্ট কার্ড জালিয়াতির কারণে আটকা পড়ছেন, তাঁদের রিক্রুটিং এজেন্সিগুলো ফের সব কিছু ঠিক করে পাঠানোর দায়িত্ব নেবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তেঁতুলিয়াতে গড়ে উঠেছে টিউলিপ গ্রাম

তেঁতুলিয়াতে গড়ে উঠেছে টিউলিপ গ্রাম

ডেস্ক রিপোর্টঃ উত্তরের সীমান্তঘেঁষা জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া এখন যেন রূপকথার এক বর্ণিল অধ্যায়। শীতের হিমেল হাওয়া আর কাঞ্চনজঙ্ঘার ছায়া মেখে পঞ্চগড়ের দর্জিপাড়া গ্রামে পঞ্চমবারের মতো ফুটতে শুরু করেছে রাজসিক সৌন্দর্যের টিউলিপ। প্রান্তিক নারীদের হাতের ছোঁয়ায় গড়ে ওঠা এ বাগান ইতোমধ্যে পরিচিতি পেয়েছে টিউলিপ গ্রাম হিসেবে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও-এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ-এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে এ ব্যতিক্রমী টিউলিপ প্রজেক্ট। মূল লক্ষ্য- প্রান্তিক নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করা এবং তেঁতুলিয়াকে ইকো-ট্যুরিজমের নতুন গন্তব্য হিসেবে গড়ে তোলা। জানা গেছে, নেদারল্যান্ডস থেকে আমদানি করা বাল্ব থেকে জানুয়ারির ১০ তারিখে বপন করা চারা ২০-২৫ দিনের মধ্যেই সবুজ হয়ে উঠেছে। বর্তমানে বাগানে ফুটতে শুরু করেছে বাহারি রঙের টিউলিপ। এ বছর ১৯ প্রজাতির টিউলিপ চাষ করা হয়েছে। এর মধ্যে

আরও পড়ুন
language Change