তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ঈদে যানজট নিয়ন্ত্রণ ঠেকাতে কড়া নির্দেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত ময়মনসিংহের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কার পেলেন আব্দুল কাদির গুলিস্তানে হাতাহাতি করা ২ কনস্টেবল সাময়িক বরখাস্ত হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল আজ থেকে প্রাথমিকে টানা ১৫ দিনের ছুটি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে যাচ্ছেন যিনি ডিপিডিসির প্রকৌশলী মোহাম্মদ আতাউর কবির কাজে দুই লাখ টাকা ‘ঘুষ’ দাবী! না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বাবার খনন করা খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ নজরুল আমাদের সকল মানুষের কবি: আব্দুস সালাম মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে : ব্যারিস্টার খোকন পশুর হাটে দুম্বা, দাম হাঁকা হচ্ছে ৪-৫ লাখ এমডির সেল্টারে জিইএমকোতে ১৫ কোটি টাকার স্ক্র্যাপ ৩ কোটিতে বিক্রি রামিসা হত্যা: ডিএনএ টেস্ট রিপোর্ট পাওয়া যাবে আজ নিজ মাঠে হারলো সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন নদীবন্দর এলাকায় বজ্রসহ ঝড়ের আভাস শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল সিরাজগঞ্জ সুন্দরবনে অভিযানে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ২১ জেলে এবং অস্ত্র উদ্ধার ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ঈদযাত্রায় ট্রেনে সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই ইলেকট্রিক গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকার টোল আদায় ‎দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতার অবসান নলডাঙ্গায় ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঈদযাত্রায় সিরাজগঞ্জ মহাসড়কে থাকবে ৬০০ পুলিশ সদস্য রায়গঞ্জে বিটুমিনবাহী ট্রাক উল্টে নারীর মৃত্যু ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, নিরাপত্তাহীনতায় শৈশব জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দৈনিক ইনকিলাবের পক্ষ থেকে সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলকে ফুলেল সংবর্ধনা তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব ‎দেড়মাসেও সন্ধান মিলেনি ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার ৮ম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ রামিসা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা হত্যা মামলায় নারীসহ চারজন গ্রেফতার সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট-সুমন বাহিনীর আত্মসমর্পণ সোনামসজিদে বিজিবি’র অভিযান ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নদীর বাঁধ তলিয়ে বসতবাড়িতে পানি প্রবেশ করছে ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি

৫০০ কোটি টাকার সম্পদ ছাড়িয়েছে সাবেক অতিরিক্ত আইজিপির

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিনিধি:

সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ,আলোচিত সরকারি কর্মকর্তা মতিউর রহমান, কাজী আবু মাহমুদ ফয়সাল, ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের ডিডি ফারজানা পারভিন, রাজবাড়ির সাবেক সিভিল সার্জন ডাঃ মাহাবুবুর রহমান ও ভালুকা মডেল থানার সাবেক ওসি মাহামুদুল ইসলাম, মাউশি’র ডিডি আব্দুল আজিজের মতো দুর্নীতির পথে হেঁটে সম্পদের চূড়ায় উঠেছেন আরেকজন। তিনি পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) ড. শামসুদ্দোহা খন্দকার। শুধু শামসুদ্দোহা একা নন, তাঁর স্ত্রী ফেরদৌসী সুলতানাও দুর্নীতির ছায়ায় সম্পদে হয়েছেন শক্তপোক্ত। দুর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, এ দম্পতি জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদের মালিক।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ২৭ শতক জমি আছে তাদের নামে। দলিলে এসব জমির দাম ৭০ কোটি টাকা দেখানো হলেও আদতে বাজারদর প্রায় ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। গত ১৮ মার্চ আদালত তাঁর এসব সম্পত্তি জব্দ করার আদেশ দেন। পরদিন তিনি উচ্চ আদালতে আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায়। শামসুদ্দোহা খন্দকার চাকরিজীবনে শুধু সম্পদের শিখরে উঠে দমে যাননি রাজধানীর বনেদি এলাকা গুলশানে অন্তত ২০০ কোটি টাকা দামের সরকারি জমি ও বাড়ি নিজের করে নিতে রকমারি কূটকৌশল চালাচ্ছেন। তাঁর প্রতাপের কাছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা আবাসন পরিদপ্তরও যেন ‘ঠুঁটো জগন্নাথ। শামসুদ্দোহা ২০১১ সালে প্রেষণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদে বসে সীমাছাড়া দুর্নীতিতে জড়ান। এ পটভূমিতে ২০১৯ সালে তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা ঠুকে দেয় দুদক। ওই মামলায় স্ত্রী ফেরদৌসী সুলতানাও আসামি। মামলাটি এখনও চলমান। এ ছাড়া তাঁর রয়েছে হরেক রকমের ব্যবসা-বাণিজ্য। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির মালিকদের অন্যতম একজন। ২০২১-২২ সালের পরিষদে শামসুদ্দোহা ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান। ২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে পুলিশের অবসরপ্রাপ্ত শীর্ষ ১১ কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। এর মধ্যে শামসুদ্দোহা খন্দকারও একজন।

দুদকের তদন্তে শামসুদ্দোহার নামে রাজধানীর খিলক্ষেত ও ঢাকার নবাবগঞ্জে ৩৫টি দলিলে ৫৬৩ শতকের বেশি জমির খোঁজ পাওয়া গেছে। এসব জমির বেশির ভাগই নবাবগঞ্জের কলাকোপায়। দলিলে এসব স্থাবর সম্পদের দাম ৪০ কোটির মতো হলেও বর্তমান বাজারদর প্রায় ৩০০ কোটি টাকা। এর বাইরে তাঁর একটি কৃষি খামার ও গ্রিন পার্ক রয়েছে। দলিলে এ দুটির দাম প্রায় চার কোটি টাকা। শামসুদ্দোহার স্ত্রী ফেরদৌসী সুলতানা খন্দকারের নামে রাজধানীর নিকুঞ্জে তিন কাঠা, খিলক্ষেতে ২২ কাঠা, গুলশানের বিভিন্ন মৌজায় ৫৩ কাঠা জমির তথ্য পেয়েছে দুদক। এগুলোসহ গাজীপুর ও নবাবগঞ্জের বিভিন্ন মৌজায় মোট ৩২টি দলিলে তাঁর নামে ৪৬৪ শতক জমি রয়েছে।
দলিলে এসব জমির দাম ৩০ কোটি টাকার কিছু বেশি হলেও বর্তমান বাজারদর শতকোটি টাকার ওপরে। এছাড়াও রাজবাড়ির সাবেক সিভিল সার্জন ডাঃ মাহাবুবুর রহমান নিজ জেলা ময়মনসিংহের নগরীতে প্রায় ২২ কোটি টাকার জমি কিনে আলিশান বাড়ি নির্মান করেছেন। এ সম্পদ দুই জেলার সিভিল সার্জন থাকাকালে গড়েছেন। অভিযোগ আছে ডাঃ মাহাবুবুর রহমান ত্রিশাল ও ময়মনসিংহ নগরীতে প্রায় ৫০ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। তার ন্ত্রী ত্রিশাল সরকারী নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নব রেখা। তার নামে রয়েছে একাধিক ব্যাংক। এসব ব্যাংক হিসাবে কোটি কোটি টাকা জমা রেখেছেন।
আরেক রাঘববোয়াল ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশানাল সার্ভিস কর্মসূচী প্রকল্পের বরাদ্দের ২৯২ কোটি টাকা ভাগবাটোয়ারা করে আত্বসাত করেছেন সাবেক ডিডি ফারজানা পারভিনসহ ৬ জন কর্মকর্তা। তাদের বিরুদ্ধে ময়মনসিংহ আদালতে একটি মামলা হয়। এবিষয়ে দুর্নীতি দমন কমিশন দুদক ময়মনসিংহ জেলা শাখা তদন্ত করছে। জানাগেছে, ন্যাশানাল সার্ভিস কর্মসূচী প্রকল্পের বরাদ্দের ৪০% টাকা কানাডায় পাচার করেছেন এবং স্বামীর বাড়ি ভালুকায় প্রায় ৩ একক জমি কিনেছেন ডিডি ফারজানা পারভিন। এদিকে সাবেক আইজি বেনজির আহমেদের আস্তাভাজন ময়মনসিংহের ভালুকা মডেল থানার সাবেক ওসি মাহামুদুল ইসলাম হঠাৎ যুক্তরাষ্ট্রে সপরিবার নিয়ে চলে গেছেন। জানাগেছে, ওসি মাহামুদুল ইসলাম ময়মনসিংহ কোতোয়ালী,ভালুকা মডেল ও ত্রিশাল থানার ওসি থাকাকালে শতকোটি টাকা অর্জন করেছেন। সাবেক আইজিপি বেনজির আহমেকে সাছের পোনা নিতেন ওসি মাহামুদুল ইসলাম। ত্রিশালে এখনও পোনা ব্যাবসায়ীরা কয়েক কোটি টাকা বকেয়া পান। এই টাকার জন্য অনেক ব্যবসায়ী থানার সামনে কান্নাকাটি করেন। প্রচার আছে, ওসি মাহামুদুল ইসলাম পুলিশে চাকরী করে প্রায় ২০০ কোটি টাকা যুক্তরাষ্ট্রে পাচার করেছেন। তার বিরুদ্ধে দুদক ইতিমধ্যে খোঁজখবর রাখছেন। দুদকের মামলার অগ্রগতির ব্যাপারে কথা বলতে আইনজীবী মোশাররফ হোসেন কাজলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে প্রতিদিনের কাগজ। তবে তিনি ফোন ধরেননি। গুলশানের ১৩৫ নম্বর রোডের এসইএস(এ)৬ নম্বর প্লটে এক বিঘা জমির ওপর নির্মিত ডুপ্লেক্স বাড়িটির বাজারদর ২০০ কোটি টাকার কম নয়। গেল আট বছর সেই সরকারি বাড়িটি অবৈধভাবে দখলে রেখেছেন এই শামসুদ্দোহা। এ সময়ে তিনি কোনো ভাড়া তো দেনইনি, উল্টো বাড়িটি তাঁকে বরাদ্দ দেওয়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেন। তবে তিনি পূর্বাচলে আরেকটি প্লট পাওয়ায় মন্ত্রণালয় সে আবেদন নাকচ করে দেয়। তবু তিনি বাড়িটি ছাড়েননি। তাঁকে বাড়ি থেকে উচ্ছেদে আবাসন পরিদপ্তর একবার ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেয়। তবে পুলিশের প্রভাবশালী লোক হওয়ায় সে প্রক্রিয়াও থেমে যায়। এর পর আবাসন পরিদপ্তর আর কখনও তাঁকে বাড়ি থেকে তাড়ানোর সাহস দেখায়নি।

জানা যায়, বিলাসবহুল ওই বাড়িতে একসময় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ থাকতেন। নূর মোহাম্মদ অবসরে গেলে ২০০৮ সালে পুলিশের তৎকালীন অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকারকে বসবাসের জন্য আবাসন পরিদপ্তর ওই বাড়ি বরাদ্দ দেয়। এ বাড়িতে থাকাকালে ২০১১ সালের ১১ অক্টোবর শামসুদ্দোহা খন্দকার প্রেষণে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের দায়িত্ব পান। চেয়ারম্যান থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে সীমাহীন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে তাঁকে সরিয়ে দেওয়া হয়। ওই বছরের ৪ মার্চ তিনি অবসর-উত্তর (পিআরএল) ছুটিতে যান। পিআরএলে থাকাকালেও এক বছর তিনি বাড়িটিতে থাকেন। পিআরএল শেষ হলেও তিনি বাড়ি ছাড়েননি। পরে বাড়িটি ছাড়তে তাঁকে আরও ছয় মাস সময় দেওয়া হয়। এর পরও শামসুদ্দোহা নাছোড়। ঢাকায় থাকার মতো তাঁর কোনো বাড়ি বা ফ্ল্যাট না থাকার কারণ উল্লেখ করে ২০১৭ সালে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে বাড়িটি বরাদ্দ পাওয়ার জন্য আবেদন করেন। পূর্ত মন্ত্রণালয় তা নাকচ করে দিলে তিনি আদালতে রিট করেন। গেল ১৫ জানুয়ারি আদালত বাড়িটি সরকারের জিম্মায় বুঝিয়ে দেওয়ার জন্য রায় দেন। এর পর শামসুদ্দোহা খন্দকারকে বাড়ি থেকে উচ্ছেদ করতে আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলামকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে অজানা কারণে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান চালাননি। ফলে বাড়িটি শামসুদ্দোহার দখলেই রয়ে যায়। এ ব্যাপারে আবাসন পরিদপ্তরের পরিচালক শহিদুল ইসলাম ভূঞা বলেন, ‘একজন ব্যক্তি একটি বিভাগের সর্বোচ্চ পর্যায়ের পদে থেকে চাকরিজীবন শেষে এভাবে একটি বাড়ি দখল করে রাখে, তাহলে সে ধরনের জ্যেষ্ঠ ব্যক্তি সম্পর্কে কোনো মন্তব্য করা আমার জন্য বিব্রতকর। কারণ তারা আমাদের চেয়ে অনেক সিনিয়র। তাদের সম্পর্কে আমার মতো কর্মকর্তার মন্তব্য করা মানায় না। গুলশানের সরকারি বাড়িটিতে গিয়ে দেখা যায়, নানা গাছপালায় ঘেরা শৈল্পিক আড়াই তলা ঘিয়ে রঙের বাড়িটির রয়েছে দুটি ফটক। একটি গাড়ি প্রবেশের, আরেকটি বের হওয়ার।

দোতলার সামনের দিকের বারান্দায় রয়েছে একটি দৃষ্টিনন্দন ছাউনি। অভ্যন্তরে আম-কাঁঠালসহ বিভিন্ন ধরনের গাছপালা। ফটকে খোঁজ নিলে এক নারী গৃহকর্মী বলেন, ‘স্যারের পরিবার কিছুদিনের জন্য বাইরে গেছে। কবে আসবে, জানি না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাড়িরই এক সাবেক গৃহকর্মী বলেন, ‘স্যারের গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জে। আবার পূর্বাচলে একটি বাড়ি তৈরির কাজ করছেন। সেখানে গেছেন কিনা জানি না। গত এক সপ্তাহেরও বেশি সময়ে একাধিকবার ড. শামসুদ্দোহার মোবাইলে ফোন দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরটিতেও ফোন ঢুকছে না। তবে শামসুদ্দোহার ঘনিষ্ঠ একজন জানান, তাঁর এক মেয়ে ও ছোট ছেলে কানাডায় পড়াশোনা করে। বেনজীরকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা ওঠার পর মনে হয়, পরিবার নিয়ে কানাডা বেড়াতে গেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইসিতে যাচ্ছে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল

ইসিতে যাচ্ছে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্টঃ নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে আজ বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে যাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলে আরও থাকবেন- সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

আরও পড়ুন
language Change