তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প

প্রধান শিক্ষকের সম্পদের পাহাড়; আয়ের উৎস কি?

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

রাজধানীর মিরপুর-১ নম্বরে মডেল একাডেমির প্রধান শিক্ষক শুভাশিস কুমার বিশ্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক বনে যাওয়ার অভিযোগ উঠেছে। শুধুমাত্র রাজধানীতে ফ্ল্যাট-জমিসহ গড়েছেন কয়েক কোটি টাকার সম্পদ। এছাড়া রাজবাড়ি ও ঝিনাইদহ জেলায় রয়েছে লাখ টাকার জমি। ব্যাংকে নগদ টাকা, সঞ্চয়পত্র, শেয়ার বাজারে অর্ধ কোটি টাকার শেয়ারসহ বিভিন্ন ব্যবসায় বিনেয়োগ রয়েছে কোটি টাকা। অনুসন্ধানে দেখা যায়, বাৎসরিক ১৪ লাখ ৯৩ হাজার ৬২০ টাকা বেতনে কর্মরত এই প্রধান শিক্ষকের ট্যাক্স ফাইলে রাজধানীর বসুন্ধরার বাড্ডায় ১ কাঠা জমি, মিরপুরের পল্লবিতে ৮২.৫০ অযুতাংশ জমি, পল্লবির টিচার্স কলোনীতেও রয়েছে একেটি প্লট। এছাড়া মিরপুর বাংলাকুঞ্জ,ভাটারা, প্লট-ফ্ল্যাট, রাজবাড়ী ও ঝিনাইদহেও জমি রয়েছে এই শিক্ষকের।সবমিলিয়ে ট্যাক্স ফাইলেই প্রায় ৩ কোটি টাকার হিসাব দিয়েছে তিনি।

এদিকে, দুর্নীতি দমন কমিশনে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা এক অভিযোগে বলে হয়েছে, সরকারের ট্যাক্স ফাঁকি দিতে সম্পদের হিসাব গোপন করেছেন তিনি। ট্যাক্স ফাইলে উল্লেখ করা হয়নি রাজধানীর মিরপুরের টোলারবাগের ফ্ল্যাটের তথ্য। অথচ টোলারবাগ ফ্ল্যাট মালিক সমিতির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মডেল একাডেমির প্রধান শিক্ষক শুভাশিস কুমার বিশ্বাস। এছাড়াও বেশকিছু সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুদকে দায়ের করা অভিযোগে আরও উল্লেখ করা হয়, দুনীতিবাজ এই প্রধান শিক্ষকের রয়েছে একাধিক ফ্লাট, দামী গাড়ি, ব্যাংকে কোটি কোটি টাকার সঞ্চয়পত্র, ডি.পি.এস, ৫০ লক্ষ টাকার শেয়ার ও বিভিন্ন জেলায় নামে বেনামে জমি।তিনি মডেল একাডেমিতে কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারিদের মধ্যে শ্রেষ্ঠ ধনী এবং সম্পদশালী বলেও পরিচয় প্রদান করেন। তিনি ঘুষ-দুর্নীতি ও সিন্ডিকেটের মাধ্যমে নানা অনিয়ম করে থাকেন। স্কুলের প্রাপ্ত টিউশন ফ্রি, ভর্তি বানিজ্য, বেতন ভাতা, পরিক্ষার ফ্রি, ক্রীড়া ফ্রি, সেশন চার্জ, শিক্ষক-কর্মচারীদের নিকট থেকে মন্ত্রণালয় হতে আসা অডিট চলাকালীন প্রত্যেক শিক্ষক ও কর্মচারীদের এক মাসের এমপিও নেওয়া ও শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন নিয়োগ পরিক্ষায় ভাড়াসহ বিবিধ অনিয়ম করে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন।মিরপুর ১ এর উত্তর টোলারবাগে ১৯/ডি/৬, রোজ ভ্যালিতে ৩-১ নং ফ্লাট আছে তার। এছাড়া ২০/১৪/১ এ আছে আরও দুটি ফ্লাট। বাড্ডায় বসুন্ধরার ল্যান্ড হাউস প্রপার্টিতে এক কাঠা জমি আছে। মিরপুর পল্লবী বাউনিয়ায় ১৫ নং ওয়ার্ডে ৪২.৫০ অজুতাংশ জমি আছে যার দলিল নং ১২৩৯। বিজয় আবাসনে নির্মানাধীন ফ্ল্যাটের মূল্য আনুমানিক অর্ধ কোটি টাকা। মিরপুর পল্লবীর শিক্ষক কল্যাণ ট্রাস্ট এর ১/৪৪১ শেয়ার আছে ও জমি আছে তার। মিরপুরে জহুরাবাদ মৌজার বাংলা কুঞ্জতে জমি আছে দশমিক ৫৭২ শতক। ১২৩৯ নং দলিল অনুসারে ৯১.৬৬৬৬ অযুতাংশ জমিতে নির্মাণাধীন ভবনের কাজের ব্যয়সহ জমি রেজিস্ট্রি খরচ দেখানো হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। এবিষয়ে তাকে প্রশ্ন করা হলে মিটিয়ে আছেন বলে ফোন কেটে দেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে গনমিছিল

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে গনমিছিল

কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লার বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বরুড়া পৌর সদর বাজারে বিশাল গণমিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। ৫ই আগস্ট সকাল ১০টা থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও কলেজ থেকে খণ্ড খণ্ড মিছিল বরুড়া উপজেলা দলীয় কার্যালয়ের সামনে আসে। গণমিছিলে দশ হাজারের বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল বাজারে আসে। জাতীয়তাবাদী ওলামা দল বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসার মাঠে একত্রিত হয়ে অধ্যক্ষ মাওলানা ইউনুস ওয়াজেদী ও অধ্যক্ষ মফিজুল ইসলামের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে এসে মূল গণমিছিলে যোগ দেয়। ‎অফিসার্স ক্লাবের সভাপতি নাছির উদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে একটি মিছিল গণমিছিলে অংশগ্রহণ করে। বরুড়া বাজারের ব্যবসায়ীরা বাজার কমিটির ব্যানারে, বাজার কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীর নেতৃত্বে গণমিছিলে যোগদান করে, এতে গণমিছিলে আরও

আরও পড়ুন
language Change