তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবে : ইসি সানাউল্লাহ ফাইনালে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন - মনি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করব না করতেও দেবোনা দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

প্রধানমন্ত্রীর কাছে মুক্তিযোদ্ধার আর্তনাত ভরা খোলা চিঠি

পাঠক সংখ্যা
638

একজন মুক্তিযোদ্ধা আঃ রশিদ হাওলাদার, যিনি অত্যন্ত দুঃখের সাথে তার নিজ হাতে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছেন। হুবহু তা তুলে ধরা হলো।
দৃষ্টি দিবেন কি?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সমীপে.

আসসালামুআলাইকুম.
আমি মোঃ আব্দুর রশিদ হাওলাদার. পিতা মরহুম মোঃ আসমত আলী হাওলাদার, পশ্চিম সরসী, ডাকঘর চাটরা, উপজেলা বাকেরগঞ্জ জেলা বরিশাল। দুটি কন্যা সন্তানের অবহেলিত হতভাগ্য এক পিতা। ১৯৬৯ ইংরেজি সনে প্রথম সাক্ষাৎ মিলেছিল বাংলাদেশের একমাত্র নেতা জেল জুলুম সহ্যকারি তেজস্বী পুরুষ সিংহের মত গর্জন বাংলার বাঘ শের-ই-বাংলা ফজলুল হকের মত পাকিস্তান সরকারি মহলের আতঙ্ক বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ নং কবাই ইউনিয়নের পাকিস্তান বাজার যার বর্তমান নাম শিয়ালঘুনী বাজার। আমি তখন নবম শ্রেণীর ছাত্র ১০ম শ্রেণীতে পদার্পণ করার পর আওয়ামী লীগের সংগঠনের জড়িত হইয়া জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছিলাম।
সংগঠনে যুক্ত হওয়ায় আমার প্রধান শিক্ষকের বকুনি এবং হুমকির মুখে পরতে হয়েছে।
১৯৭১ সালের মার্চ মাসে পাকিস্তান হানাদার বাহিনীর হায়েনা পশুদের এদেশীয় দোসর রাজাকার শান্তি বাহিনীর ভয়ে রাতের অন্ধকারে বাংলার মুক্তির জন্য বাবা-মা থেকে দূরে সরেছি বঙ্গবন্ধুর ৭ ই মার্চের রেসকোর্স ময়দানের রক্তগরম
ঐতিহাসিক স্বাধীনতার ডাকে। Army person মরহুম এচহাক শরীফ, আলী আজীম মৃধা এদের নিকট থেকে গোপনে Training নিয়েছি। গ্রামে ২ মানুষের বাড়ি ঘুড়ে গ্রেনেট তৈরির জন্য নারিকেল পেরে দিয়েছিলাম সেদিন। গাড়ুড়িয়ার জাফর বাহিনীকে আশ্রয় দিয়েছিলাম আমার ঘরে। নাসির বাহিনী দুধল মডেল স্কুলে আগমন করলে আমার পাশাপাশি কুখ্যাত সাধারণ মানুষের আতংক আশ্রাব আলী শিকদারকে ধরে অস্রসহ ৩/৪ জনে ক্যাম্পে সোপর্দ করেছিলাম। দ্বিতীয়ত দত্তেরাবাদ নিবাসী বরিশাল শান্তি বাহিনীর অন্যতম সদস্য মরহুম আশ্রাব আলী আবাদীর বাড়ি অপারেশনে মুক্তিবাহিনীর দলের সাথে আমি ছিলাম পথপ্রদর্শক। সেনের হাট এক অপারেশনে আমার শ্রদ্ধেয় শাহজাহান স্যার বর্তমান মুক্তিযোদ্ধা রফিক ভাই, মুচুয়া কাদের ও আমি নৌকায় দাড় টেনে বহু কষ্ট করে বড় নদীতে (তেতুলীয়া) পরার পরে গানবোট সার্চলাইটের সামনে পরলে কোন রকম পালিয়ে আসি। এর পর আমার বিরুদ্ধে মরহুম মাওলানা আশ্রাব আলী আবাদী বরিশাল সেনাবাহিনীর দপ্তরে অভিযোগ দেয়ার পরে সেনাসদস্যরা রাঙামাটি নদী সংলগ্ন কবিরাজ হিন্দু এলাকা মুন্ডল বাড়ি ও সুর বাড়ি ঢোকার পূর্বে এলোপাথাড়ি গুলি ছোড়ে, পরে সূরবাড়ী অগ্নিসংযোগ চালায়। কবিরাজ থেকে চাটরা আসার পথে আমার পূর্বের (বছির হাওলাদার) বাড়ির সাঁকো (চার) পার হওয়ার জন্য সেনাসদস্য ও লালবাহিনী আমাদের এলাকায় ঢোকার মাধ্যম সাঁকোর মাঝের লাছনী বাশ এক ফুফার সহযোগীতায় ফালাইয়া দেওয়া হয়। এরপর ওরা প্রশ্ন করেছিলো “এধার হিন্দু হায়” এপাড় থেকে ফুফা বলেছিলেন “বহুদুর হায়”। ওরা চলে যায়। বিগত নয় মাস যুদ্ধ চলাকালীন আমার এলাকা চাটরায় হিন্দুবাড়ীর একটা গাছের পাতাও ক্ষতি করতে দেই নি।
আমার প্রধান শিক্ষক আমাকে খুব করে বাড়ি ছেড়ে যাওয়ার কথা বললে রাতের অন্ধকারে আমার সহপাঠী class friend (মরহুম) শাহজাহান ভাইকে নিয়ে চাটরা থেকে বরিশাল ১০/১১ মাইল পথ হেটে বরিশালের এপাড়ে এক বাড়িতে রাত্রি যাপন করি, পরে আবাদির বাহিনীর ভয়ে নাপ্তের হাট বরিশাল খেয়া পাড় হয়ে ১৩/১৪ মাইল পথ পায়ে হেটে বরিশাল থেকে ঝালকাঠি যাওয়ার পথে ২ জন রাজাকারের হাতে ধরা পড়ি কিছুক্ষণ পর তারা ছেড়ে দেয়। সন্ধ্যার পরে বরিশাল থেকে খুলনাগামী গাজী রকেট আসে এবং সাহস করে আমরা রকেটে উঠি। খুলনায় ভোরে পৌছে টেক্সটাইল মিলের শ্রমিক এক বড়ভাই এলাকার আমাদের দেখে সেদিন আতকে উঠেছিলো। কারন ssc পরিক্ষার্থী সাইজে ছিলাম ছোট। ভারত যাওয়ার কথা ব্যক্ত করায় তিনি বলেছিলেন “দেশ স্বাধীন হবে তোমরা বাড়ি যাও” সময়টা ছিলো September এর শেষ দিকে। আরও বলেছিলেন peace committee এর certificate আছে কিনা। তখন খুলনা শহর খুবই গরম ছিলো। বাহিরে বের হলে গুলি করে। ২ দিন পালিয়ে থাকার পর খুলনা থেকে নতুন পথে এলোপাথারী পথ চলে আবার বাড়ি আসি। সে এক বীভৎস ইতিহাস। ভারতে যেতে পারি নাই। ৯ মাস বনে জংগলে কাদায় হাটলাম, মশার কামড় খাইলাম অথচ কিছু সংখ্যক মানুষ দেশের জন্য কিছুই করেনি সে এখন মুক্তিযোদ্ধা!
১৬ ই December দেশ স্বাধীন হওয়ার পরের দিন ১৭ই ডিসেম্বর কালাম, নিমাই ও আমি ১০ মাইল পথ হেটে বরিশাল ৩০ গোডাউন চলে যাই। জিরাইনের সিরাজ বাহিনীর সাথে অস্র স্বস্রসহ ওই গোডাউন থেকে হেটে রহমতপুর ক্যাম্পে দেড় মাস থাকার পর অস্থায়ী সরকারের ঘোষণানুযায়ী চাকরীজীবি ছাত্র যাওয়ার নির্দেশ দেয়। আমি ছিলাম ssc পরিক্ষার্থী। বরিশাল সার্কিট হাউজ থেকে captain Omor এর Recommendation Card নিয়ে বাড়ি আসার পর ১৯৮৮ সনে কোন এক সময় আমার অনেকগুলো কাগজপত্র উইপোকায় নষ্ট করে ফেলে। এর পরে এক মুক্তিযোদ্ধা ভাই বলেছিলেন “২০ হাজার টাকা দিলে মুক্তিযোদ্ধা করে দেয়া যায়” আমি বলেছিলাম মুক্তির জন্য সংগ্রাম করেছি ঘুষ দেবোনা।
২০১৪ সনের April মাসে সরকারি ঘোষণা অনুযায়ী on line এ আবেদন করি। ২০১৭ সনের ২২ মে বাকেরগঞ্জ উপজেলায় বাছাই হয়। কাগজপত্রের উপরে মুক্তিযোদ্ধা কমান্ডার ok শব্দ লিখলেও আমার কাগজ কি অবস্থায় কোথায় আছে জানিনা। অপরাধ টাকা দিতে পারিনি। যারা ৫০ হাজার বা এক লক্ষ টাকা দিয়েছে তারাই select হয়েছে। আমার বয়স ৬৬ বছর পাড় হয়েছে। টাকা ছাড়া রেশন কার্ড হয়না। বয়স্ক ভাতা হয়না। আমার এক শতাংশ চাষযোগ্য জমিও নাই। বড় মেয়েটা BA পাশ করেছে চাকুরী হয়না। ছোটটাও আগামী বছর BA পরিক্ষারথী। ছাত্র জীবনে গান গাইতাম ” মুজিব বাইয়া যাওরে, জনগনের নাও ওরে মুজিব বাইয়া যাওরে……
ছলেবলে ২৪ বছর রক্ত খাইছে চুষি জাতিরে বাচাইতে গিয়ে মুজিব হইলো দোষী
মুজিব বাইয়া যাওরে……। আমিকি নৌকার দ্বার ধরিনাই?
অনেক কষ্ট করেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলাম না। এমন মুক্তিযোদ্ধাও আছে কোন কর্মকান্ডে জড়িত ছিলোনা, অথচ সে মুক্তিযোদ্ধা। কার হাসি কে হাসে? কার বাড়ি কে থাকে? কার গাড়ি কে চালায়? স্বাধীনতার জন্য জীবন সংগ্রাম করলো কারা, আর স্বাধীনতার ফল ভোগ করলো কারা? বঙ্গবন্ধুর সোনার বাংলার গ্রামের হতভাগ্য মানুষের দুঃখ-কষ্ট কে দেখে? কি অপরাধ করেছিলাম?

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মঞ্চ পাশ কাটিয়ে চলে গেলেন এনসিপি নেতারা, ক্ষোভে নেতাকর্মীরা

মঞ্চ পাশ কাটিয়ে চলে গেলেন এনসিপি নেতারা, ক্ষোভে নেতাকর্মীরা

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী বাধঘাট চৌরাস্তায় ট্রাকে অস্থায়ী মঞ্চ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভার জন্য প্রস্তুত করা হয়েছিল। সোমবার দুপুর ১২ টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমতলী উপজেলা প্রতিনিধি ও শত শতকর্মী সমর্থক আমতলী চৌরাস্তায় সভাস্থলে উপস্থিত হয়েছিলেন। তাঁরা আশা করেছিলেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা মঞ্চে বক্তব্য দেবেন, এলাকার প্রান্তিক মানুষের কথা শুনবেন। কিন্তু সব আয়োজন অম্লান করে দিয়ে তারা মঞ্চের পাশ দিয়ে চলে গেলেন। একবার ফিরেও তাকালেন না তারা। এতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও পথসভায় আসা নেতাকর্মীরা জানান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা জুলাই পদযাত্রা হিসেবে আগত জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা মঞ্চে না উঠে পাশ দিয়ে গাড়ীতে চলে যান। মঞ্চের দিকে ফিরেও

আরও পড়ুন
language Change