তারিখ লোড হচ্ছে...

মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতা  বুলুকে পূর্বের পদে পূর্ণবহাল'এর দাবিতে প্রতিবাদ সভা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৩৪ শতাংশ ঋণই খেলাপি তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম ডিএসসিসির পিডি রাজীব খাদেমের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও হত্যা মামলার অভিযোগ রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর ক্যাশিয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে গৃহকর্মী কুমু বেগমকে নির্যাতনের অভি... সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে  বিজিবি, শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা... কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করলেন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও খাল খনন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী মেঘালয়ের পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে সোমেশ্বরী নদী তীরবর্তী মানুষ দুর্গত মানুষের পাশে সরকার, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার কাঁথা,বালিশ নিয়ে বিএনপি,র কার্য়ালয়ে আশ্রয় নিলেন-স্বেচ্ছাসেবকদল নেতা বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল নতুন কমিটি যৌতুকের জন্য স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামীর যাবজ্জীবন আইপিও প্রক্রিয়া সহজ হবে, পাবলিক ইস্যু রুলস বদলাচ্ছে শিগগিরই সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ভারী বর্ষণের আভাস সিলেট-চট্টগ্রামে ১০ পয়েন্টে বিপৎসীমার উপরে পানি: বন্যার শঙ্কা ১৬ আগস্ট কটিয়াদী যাচ্ছেন প্রধানমন্ত্রী মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে ইসলামিক রিপাবলিক জাপান: ট্রাম্প বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-মরক্কো সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট রাজধানীর শীর্ষ সন্ত্রাসী ফারুককে গ্রেফতার করলো পুলিশ প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ হচ্ছে না আজ ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বরিশাল বিআরটিসিতে জুলফিকারকে ঘিরে অভিযোগের ঝড় জেলা-উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে: যুবদল ভালো কাজের স্বীকৃতি: কেএমপিতে ট্রাফিক পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, কোবাখালীতে ত্রাণ বিতরণ সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা আর্জেন্টিনার ফুটবল ম্যাচ জয়ের পর অতিরিক্ত উল্লাসে জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু ঢাকায় নামছে ৪০০ ইলেকট্রিক বাস মিরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা এল নিনোর নতুন চক্রে কৃষিতে বড় ঝুঁকি, সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় যেসব অঞ্চল জলবায়ু পরিবর্তনে নাতিশীতোষ্ণ অঞ্চলের জীববৈচিত্র্য বেশি ঝুঁকিতে: গবেষণা

ঘুরেফিরে আ. লীগের আস্থাভাজনরাই চালাচ্ছেন সরকারের জনসংযোগ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে দেশের সর্বত্র পটপরিবর্তন হতে থাকে। আওয়ামী লীগের আস্থাভাজন হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারিদের সরকারের সকল দপ্তর-পরিদপ্তর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আবার কেউ কেউ স্বেচ্ছায় পদত্যাগ করে সরে যাচ্ছেন। কোথাও রাখা হচ্ছে না আওয়ামী পন্থীদের। তবে ব্যতিক্রম ঘটাচ্ছে সরকারের তথ্য অধিদপ্তর। ঘুরেফিরে আওয়ামী লীগের আস্থাভাজনদেরকেই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া দিচ্ছে।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়া আগের দিন একযোগে ৪২টি মন্ত্রণালয় থেকে জনসংযোগ কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয়, তথ্য অধিদপ্তর। শপথ নেওয়ার পরদিন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে চাইলে প্রত্যাহার হওয়া জনসংযোগ কর্মকর্তারাই সবকিছুর ব্যবস্থা করেন। গত ১৭ আগস্ট এক অফিস আদেশে দেয় তথ্য অধিদপ্তর। সেই আদেশে দেখা গেছে, ২৭ জন জনসংযোগ কর্মকর্তার পদায়ন করা হয়েছে। এরমধ্যে মাত্র ৫ জন নতুন জনসংযোগ কর্মকর্তা। বাকি ২২ জনই আওয়ামী লীগ সরকারে আস্থাভাজন বলে পরিচিত। শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনূরের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর, পুরোনো জনসংযোগ কর্মকর্তারা নতুন করে মন্ত্রণালয়ে পদায়ন পাওয়ায় বঞ্চিতদের মাঝে ক্ষোভ বাড়ছে। আওয়ামী লীগ সরকারের আমলে যেসকল জনসংযোগ কর্মকর্তা মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের আস্থাভাজন হিসেবে দায়িত্ব পালন করেছেন, তারাই মন্ত্রণালয় পরিবর্তন করে অন্য মন্ত্রণালয়ে দায়িত্বে আসছেন। শেখ হাসিনা সরকারের আমলে অনেকে একই মন্ত্রণালায়ের কয়েক বছর টানা দায়িত্ব পালন করেছেন। আবার কেউ কেউ দপ্তর পরিবর্তন করে মন্ত্রণালয়ে ছিলেন।

আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকারের জনসংযোগ কর্মকর্তা ছিলেন পবন চৌধুরী। এখনও তিনি আগের মন্ত্রণালয়ের বহাল তবিয়তে রয়েছেন। অনুরূপ দীপংকর বর বন ও পরিবেশ মন্ত্রণালয়ে আগেও ছিলেন, এখনও সেই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ সামলাবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ছিলেন মোহাম্মদ শাহাদাত হোসেন তিনি একই দপ্তরে দায়িত্ব পেয়েছেন। টেকনোক্র্যাট মন্ত্রী ইয়াফেস ওসমানের জনসংযোগ কর্মকর্তা ছিলেন বিবেকানন্দ রায়। তিনি নতুন করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে। অপরদিকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের মো. জাহাঙ্গীর কবির খানকে প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এবং মহিল ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জনসংযোগ মাহমুদুল হাসানকে পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মত বড় মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান করা হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের রেজাউল করিম সিদ্দিককে রেলপথ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
অর্থ প্রতিমন্ত্রীর দপ্তরে জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করতেন বর্তমানে মো. আলমগীর হোসেন’ তিনি বর্তমানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়াকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া হয়েছে। এতে করে তাকে পুরস্কৃত করা হয়েছে বলে মনে করছেন অনেকে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তার হিসেবে দায়িত্ব ছিলেন ড. মো. রেজাউল করিম। নতুন করে তিনি একই মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। এছাড়াও তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ সামলাবেন। আগে খাদ্য মন্ত্রণালের জনসংযোগ কর্মকর্তা ছিলেন মো. কামাল হোসেন। তিনি এখন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মো. মাহবুবুর রহমানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সরকারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মোহাম্মদ গিয়াস উদ্দিনকে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। সমাজ কল্যাণের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনকে কৃষি মন্ত্রণালয় দেওয়া হয়েছে। পাশাপাশি জনপ্রসাশন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জাকির হোসেন।

ধর্ম মন্ত্রণালয়ের মো. আবুবকর সিদ্দীক একই দপ্তরে জনসংযোগ কর্মকর্তা হিসেবে বহাল তবিয়তে রয়েছেন। পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান পূর্বে ন্যায় একই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। শিল্প মন্ত্রণালয়ে ছিলেন ফয়সাল আহমেদ তিনি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা। ম. শেফায়েত হোসেন ছিলেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণনালয়ের জনসংযোগ কর্মকর্তা। এখন তিনি প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন। মো. এনায়েত হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে আগেও ছিলেন এখনও আছেন। এছাড়া অতিরিক্ত দায়িত্ব পেয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের। নোবেল দে, আগে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এখন তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা। মো. নূর আলম আগে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ে এখন তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন।

যে ৫ জন জনসংযোগ কর্মকর্তা হিসেবে নতুন এসেছেন তারা হলেন, এ এম ইমদাদুল ইসলাম, খাদ্য মন্ত্রনালয় এছাড়া তিনি অতিরিক্ত দায়িত্ব পেয়েছে ভূমি মন্ত্রণালয়। মো. সায়েম হোসেন শিল্প মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা। মো. শফিউল্লাহ বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণসলয়। মুহম্মদ জসীম উদ্দিন, ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। মিজ আশরোফা ইমদাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন।
অন্যদিকে মো: কামাল হোসেন বানিজ্য মন্ত্রনালয়ের দ্বায়িত্ব পেয়েছে তিনি আগে ছিলেন খাদ্য মন্ত্রনালয়ে।

নাম প্রকাশ না করা শর্তে একজন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, আওয়ামী লীগের আস্থাভাজন ও সুবিধা ভোগীরা মন্ত্রণলায়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘুরে ফিরে এরাই সকল সুযোগ-সুবিধা নিচ্ছে। খোলস পরিবর্তন করে বর্তমান সরকারের সুবিধাজনক মন্ত্রনালয়ে পোস্টিং নিয়েছেন। অনেকে দুইটা করে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এতে করে অনেক তথ্য ও জনসংযোগ কর্মকর্তা বৈষম্যের শিকার হচ্ছেন। আওয়ামী লীগের মন্ত্রীদের আস্থাভাজনদের আগের চেয়ে আরও ভালো ভালো মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন, তথ্য অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মাধ্যমে সুবিধা ভোগীদের বিভাগ, জেলায় কিংবা সদর দপ্তরে বদলি করতে পারত। তা না করে তথ্য অধিদপ্তর ঘুরিয়ে ফিরিয়ে মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা হিসেবে তাদের পোস্টিং দিচ্ছে। এই অফিসের মাধ্যমে একটি বিশেষ গুষ্টিকে সুবিধা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) মুন্সি জালাল উদ্দীন আনুষ্ঠানিক কোনো কথা বলতে চাননি। তিনি প্রতিবেদককে মন্ত্রণালয়ের জনসংযোগ কেবলই তথ্য অধিদ্প্তরের কাজ শিরোনামে একটি ‌‌‌‌‌‌‌‌‌‌প্রেসনোট দেন। সেখানে জনসংযোগ কর্মকর্তাদের নিয়োগ বা পদায়নের বিষয়টি উ্ল্লেখ রয়েছে। সেই নোটে বলা হয়েছে, জনসংযোগ কর্মকর্তা নিয়োগ/পদায়নের বিষয়টি যখন থেকে তথ্য অধিদফতরের পরিবর্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি চর্চা করতে থাকে তখন থেকেই এ কাজে নানা জটিলতা সৃষ্টিসহ কাজের মান নিম্নগামী হতে থাকে। তথ্য অধিদফতর যখন এসব পদে পদায়নের বিষয়টি অনুশীলন করত তখন কর্মকর্তাদের দক্ষতা ও অভিজ্ঞতার বিষয় বিবেচনা করে উপযুক্ত স্থানে পদায়নের ব্যবস্থা করা যেত। কিন্তু মন্ত্রণালয়ে যেসব কর্মকর্তা কয়েকমাস থেকে সর্বোচ্চ দুই-তিন বছর কাজ করেন তাদের পক্ষে জনসংযোগ কাজে কাকে কোথায় পদায়ন করা প্রয়োজন সেটা মূল্যায়ন করা সম্ভব নয়। ফলে নানারকম বৈষম্য সৃষ্টি ও কর্মকর্তাদের যথোপযুক্ত পদায়নের বিষয় বিঘ্নিত হচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানকে পূর্বপরিকল্পিত হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে

স্টাফ রিপোর্টার॥ ডাকসুতে মঙ্গলবারের গপ্পোসপ্পোর আলোচনা অনুষ্ঠান। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিভিন্ন পক্ষের বিভিন্ন ইন্টারেস্ট (স্বার্থ) তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান। জাতীয় ঐক্য সংহত করা দরকার বলে মনে করেন তিনি।   বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সম্মেলন কক্ষে এক আলোচনায় অংশ নিয়ে জাহেদ উর রহমান এসব কথা বলেন। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী জাতীয় ঐক্যের হাল-হকিকত শীর্ষক এই আলোচনার আয়োজন করে সাপ্তাহিক পাঠচক্রের প্লাটফর্ম মঙ্গলবারের গপ্পোসপ্পো। আলোচনায় জাহেদ উর রহমান বলেন, আন্দোলনের মাস্টারমাইন্ড বলে জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানকে প্রিপ্লানড (পূর্বপরিকল্পিত) হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। এটি নিয়ে বিশেষ করে ভারত জনগণের অভ্যুত্থানকে প্রিপ্লানড বলে প্রচার ও তাকে ষড়যন্ত্র হিসেবে দেখানোর চেষ্টা করছে। সামনে এ ধরনের প্রচেষ্টা আরও বাড়বে। তার জন্য

আরও পড়ুন
language Change