তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

মেহেরপুরের গাংনী প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষ ছাড়া হয়না কোন কাজ

পাঠক সংখ্যা
638

মেহেরপুর প্রতিনিধিঃ

শিক্ষক কর্মচারীদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ মেহেরপুরের গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিনের বিরুদ্ধে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ করেছে শিক্ষকেরা। ষড়যন্ত্রের শিকার দাবি প্রাথমিক শিক্ষা অফিসারের। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস গাংনী উপজেলা নির্বাহী অফিসারের।

২০২২ সালে যোগদানের পর থেকেই চিকিৎসা, মাতৃকালীন ও সাধারণ ছুটিতে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিনের বিরুদ্ধে। এ নিয়ে শিক্ষকেরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও বরাবর লিখিত আবেদন করেছেন।
জানা গেছে, ২০২৩/২৪ অর্থ বছরে ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ টাকা করে ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দ দেয়া হলেও প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট হতে ১০ হাজার টাকা করে উৎকোচ গ্রহণ করেন। উপজেলার ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক ১০ হাজার টাকা বরাদ্দ পায়। সেই টাকা ব্যাংক একাউন্টে পাঠানোর কথা থাকলেও নব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ সম্পাদক গোলাম হাসান সেই টাকা বিতরণ করেন। বিতরণকালে প্রতিটা স্কুল প্রতি ৩৯০ টাকা করে কেটে রেখে দেন বলে জানা যায়। পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাহিদা আক্তারের চিকিৎসা ছুটির মঞ্জুর করার জন্য ৫ হাজার টাকা উৎকোচ ও উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীদের বেতন বিলে স্বাক্ষরের জন্য ১২ হাজার টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষকদের ঢাকায় যাওয়ার নামে ভুয়া বিল ভাউচার তৈরি, সরকারি মোটরসাইকেল ব্যবহার না করে ভুয়া বিল ভাউচার তৈরি ও ২০২৪ সালে জানুয়ারিতে কম্পিউটারের যন্ত্রাংশ ক্রয়, ঝমেরামত ও মনিহার দ্রব্য ক্রয়ের নামে ১ লাখ ৮৫ হাজার টাকা ভুয়া বিল তৈরি করে আত্মসাধের অভিযোগ উঠেছে।

বাহাগুন্দা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদ রানা বলেন, শিক্ষা অফিসারের যোগদানের পর থেকেই কোন নিয়ম নীতির তোয়াক্কা করেন না, নিজের নিয়ম চালু করেছেন। অফিসিয়াল যত টাকা-পয়সা ব্যাংক হিসেবে দেওয়ার কথা থাকলেও সেগুলো না করে নিজের ইচ্ছামতো উত্তোলন করে নিজের অংশ রেখে প্রধান শিক্ষকদের হাতে তুলে দেন।

ধানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী আশরাফুল ইসলাম বলেন, আমার কাছে থেকে বেতন বিলে স্বাক্ষরের জন্য ১২ হাজার টাকা ঘুষ নেন। টাকা দিলে বেতন দিলে স্বাক্ষর করবে না বলে জানিয়ে দেন নাসির উদ্দিন স্যার।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন সহকারী শিক্ষক জানান, চিকিৎসা জনিত ছুটির জন্য বাইরে যাওয়ার প্রয়োজন হলে এটিও স্যার কে ৫-১০ হাজার টাকা না দিলে ছুটি মঞ্জুর করেন না। টাকা না দিলে দিনের পর দিন হয়রানির শিকার হতে হয়। একপ্রকার বাধ্য হয়ে টাকা দিতে হয় এটিও স্যারকে। বিষয়গুলো গণমাধ্যমের সামনে প্রচার করা হলে বিভিন্ন সময় শিক্ষা অফিসের লোকজন দিয়ে হয়রানি করা হয়। তাই ঘরে মুখ খুলতেও পারি না।

নব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম হাসান বলেন, প্রাক প্রাথমিকের টাকা ব্যাংক একাউন্টে দেওয়ার কথা থাকলেও নাসির উদ্দিন স্যারের কথামতো আমরা শিক্ষকদের হাতে তুলে দিয়েছি। এ ক্ষেত্রে ভ্যাট আইটি কেটে নেওয়া হয়েছে। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩৯০ ওই টাকা কেটে নেওয়া বিষয়টি সত্য না, ১৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে ৪০ টাকা করে নেয়া হয়েছে। কেন টাকা নেয়া হলো এ বিষয়ে কোন সদউত্তর দেননি তিনি।

গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরের যে লিখিত অভিযোগ দেয়া হয়েছে সেটি উদ্দেশ্য প্রণোদিত। তিনি অর্থনৈতিক লেনদেনের সাথে জড়িত না বলে দাবি করেন।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, এখন পর্যন্ত আমার কাছে কেউ লিখিত ও মৌখিকভাবে অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্যঃ ২০২২ বরগুনার সদর উপজেলা থেকে কোটি টাকা দুর্নীতির ও পিএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নাসির উদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। এরপর তিনি মেহেরপুরে গাংনীতে যোগদান করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিআরটিএ কর্মকর্তা সৌরভ সাহার নামে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

বিআরটিএ কর্মকর্তা সৌরভ সাহার নামে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দীর্ঘদিন ধরেই দুর্নীতি, দালালচক্র ও ঘুষবাণিজ্যের অভিযোগে আলোচিত একটি সরকারি প্রতিষ্ঠান। ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ—এই তিনটি সেবা ঘিরেই মূলত গড়ে উঠেছে একটি শক্তিশালী অবৈধ নেটওয়ার্ক। সাম্প্রতিক সময়ে বরিশাল বিআরটিএ কার্যালয়ে কর্মরত এক কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সেই পুরোনো অভিযোগগুলোকেই আরও ভয়াবহভাবে সামনে এনে দিয়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম সৌরভ কুমার সাহা। অভিযোগ রয়েছে, মাত্র ২৬–২৭ হাজার টাকা বেতনের একজন সরকারি কর্মকর্তা গত ১১ বছরে অবৈধ উপায়ে অর্ধশত কোটি টাকার সম্পদ গড়েছেন। ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা সৌরভ কুমার সাহার পারিবারিক পটভূমি ছিল অত্যন্ত সাধারণ। স্থানীয় সূত্র জানায়, তার বাবা বিজয় কৃষ্ণ সাহা পেশায় ছিলেন পত্রিকার হকার। সামান্য আয়ের কারণে পরিবার পরিচালনায় ছিল চরম টানাপোড়েন। তবে সময়ের ব্যবধানে এই পরিবারের জীবনযাত্রায় আসে

আরও পড়ুন
language Change