তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ ঈদে নতুন টাকা নিয়ে যে তথ্য দিলো বাংলাদেশ ব্যাংক রামগড়ে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ নারী দিবস উপলক্ষে চা শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতনী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে :চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ (এম.এ) খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দখল-দূষণে ধুঁকছে মোংলার ঠাকুরানী খাল উদ্ধার কি এবার বাস্তবে, নাকি কেবলই গল্প দেশে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বায়োফার্মার চেয়ারম্যান হত্যায় সেই লকিয়তুল্লাহর বিরুদ্ধে মামলা লালবাগ প্রভাতীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা শেরপুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

মুসলিম ট্যূরস এন্ড ট্রাভেলস এর মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পাঠক সংখ্যা
638

মনিরুজ্জামান মনি:

মুসলিম ট্যুরস এন্ড ট্রাভেল স এর পরিচালক মোস্তাক আহাম্মদ এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ফারুক ও মহিবুল্লাহ নামের দুইজন ব্যক্তি । মতিঝিল থানা, বায়রা ও জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো এর মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন তারা ।

ফারুক নামের একজন অভিযোগ কারীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,গত প্রায় ৯ মাস পূর্বে তার আপন সহোদর মোঃ ইলিয়াস হোসেন সহ ৫/৬ জন কর্মী কে সৌদি আরবের পাঠানোর জন্য,মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পরিচালক মোঃ মোস্তাক আহাম্মদ (আর,এল-৭২৩ ) রহমানিয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্স, ২৮/১ সি ,চতুর্থ তলা, টয়েনবি সার্কুলার রোড মতিঝিল ঢাকা-১০০০
বর্তমান ঠিকানা-মোঃ মোস্তাক আহাম্মদ (৬০) পিতা- মৃত আনোয়ার হোসেন মঞ্জু, সাং- ১নং ওয়ার্ড, তমরদ্দি ইউপি, থানা- হাতিয়া, জেলা: নোয়াখালীর
এর মাধ্যমে পৃথক চুক্তি তে, সাড়ে চার লক্ষ টাকার বিনিময়ে ফাইভ স্টার হোটেলের ক্লিনার ভিসা দিয়ে সৌদি আরবে পাঠায় । ইলিয়াস সহ ৫/৬ জন কর্মীকে একটি বন্ধ ঘরে আটকিয়ে রেখে, বিভিন্ন সাপ্লাই কোম্পানীকে ও স্থানীয় দালাল চক্রকে দিয়ে কাজ করিয়ে বেতন তুলে নেয়, কিন্তু তাদের কোন রকম বেতন ভাতা দেয় না। ৩ মাসের মধ্যে আকামা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও আকামা করে দেয় না। আকামা করার কথা বললে, তাদেরকে অমানসিক নির্যাতন করে আসছে। আকামা দেওয়ার কথা বলে, পাসপোর্ট আটকে রেখে আরো দুই লক্ষ টাকা বিকাশের মাধ্যমে নেয় ।।পরবর্তীতে যে আকামার কাগজটা দেয় সেটা দেখা যায় ভুয়া বলে প্রমাণিত হয় । সৌদি আরবে মোস্তাকের ভাতিজা পরিচয় দানকারী আল আমিন নামে একজন সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন ।

লিখিত অভিযোগসূত্রে আরো জানা যায়,
উক্ত কোম্পানীর মাধ্যমে ১৫/২০ জন বা তার অধিক শ্রমিক আজ এইভাবে মানবেতর জীবনযাপন করছে । কখনো কখনো খাবারের ব্যবস্থা না করে রুমে আটকে রেখে নির্যাতন করছে। দেশে ফিরতে চাইলে পাসপোর্ট, কাগজপত্র আটকে নির্যাতন করছে।
আমার ভাই ইলিয়াস নিরুপায় হয়ে ওখান থেকে পালিয়ে তাবুক শহরে নিজ দায়িত্বে পলাতক ও মানবেতর জীবনযাপন করছে ।
বর্তমানে অন্যদেরকে মক্কা শহরের একটি নির্মানাধীন কন্ট্রাকশন বিল্ডিং এর আন্ডার গ্রাউন্ডে আটকে রেখে কাজ করাচ্ছে স্থানীয় গ্রুপ ও ভিনদেশী লোকেরা । যারা ২৪ ঘন্টা পাহারা দিয়ে সবাইকে বন্দি করে রেখেছে। উক্ত সাইট থেকে বের হতে চাইলে ৩/৪ লক্ষ টাকা দাবী করছে। কিছু লোক পালাতে পারলেও, বর্তমানে বাকিদের কড়া পাহারায় রেখেছে।

বাংলাদেশস্থ রিক্রুটিং এজেন্সীর মালিক জনাব মোঃ মোস্তাক আহমেদের কাছে প্রতিকার চেয়ে বার বার অনুরোধ করলেও তিনি কোন ব্যবস্থা নেননি। বরং সৌদি আরবে তার ভাতিজা পরিচয় দানকারী আল আমিনের মাধ্যমে নির্যাতনের মাত্রা আরও বাড়ি দিয়েছেন বলে জানা যায় ‌। তিনি বলেন কেউ আমার কিছু করতে পারবে না।
আমি ভাই কে নিয়ে মারাত্মক উদ্বিগ্ন। তার নিরাপত্তা নিয়ে মারাত্মক চিন্তিত। তাই নিরুপায় হয়ে আবেদন করেছেন বলে উল্লেখ করেন ।
আরেকজন লিখিত অভিযোগকারী মহিবুল্লাহ জানান, মোস্তাক আমাকে রোমানিয়া নিয়ে যাওয়ার কথা বলে আমার কাছ থেকে গত ২৩/০২/২০২৩ ইং তারিখে সোনালী ব্যাংক মতিঝিল শাখা যার হিসেব নং-০০০২৬৩৪১০০৪০১ তে, ৫০ হাজার টাকা গ্রহন করে। পরবর্তীতে একই শাখায় গত ১৩/০৩/২০২৩ তারিখে আবারও ৫০ হাজার টাকা গ্রহন করে। ২০২৪ সালের জানুয়ারির ৩০ তারিখ মঙ্গলবার বিকেল ৫’টায় নগদ তার অফিসে বসে আরো ১ লাখ টাকা গ্রহণ করে । বিবাদী দীর্ঘদিন যাবত আমাকে বিদেশে নিবে, নিচ্ছে বলে প্রতারণা করে আসছে এবং তার অফিসে গেলেও সে আমার সাথে দেখা করছে না। সে আমার ব্যক্তিগত পাসপোর্ট ও আটকে রেখেছে,
যার নং- A07009843 যা চাইলেও সে তা দিচ্ছে না, পাসপোর্ট দিতেও নানা তালবাহানা শুরু করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াসের বোন জামাই কামাল বলেন, মোস্তাক একজন প্রতারক প্রকৃতির লোক । প্রতারণা করেই বেড়ানো তার মূল ব্যবসা । আমার আত্মীয় কে তার মাধ্যমে সৌদি আরব পাঠাতে গিয়ে আমি প্রবাসী ব্যাংক থেকে লোন নিয়েছি, পরবর্তীতে ২ লক্ষ টাকা ধার করে টাকা দিয়েছি শুধু ইলিয়াসের ভালো থাকার জন্য ।
ইলিয়াস ভালো তো দূরে থাক এখন পালিয়ে জীবন পার করছে । মোস্তাকের কাছে ফোন দিলে সে বিভিন্ন হুমকি দেয়, মাননীয় প্রধান উপদেষ্টা নাকি তার বন্ধু,
৫ আগস্ট এর আগে যত গণহত্যা হয়েছে সব মামলার দায়িত্ব নাকি সরকার তার ওপর দিয়েছে, বেশি কথা বললে আমাদেরকে সেই মামলায় ফাঁসিয়ে দেবে বলে জানায় ।
তারা আরো জানায় নোয়াখালীর হাতিয়া থেকে নাকি মোস্তাক সবমিলিয়ে প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ‌।
এ বিষয়ে জানতে মতিঝিল থানার এসআই আজিজের নিকট জানতে চাইলে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ।
এ বিষয়ে জানতে চাইলে মুসলিম ট্যুরস এন্ড ট্রাভেলস পরিচালক মোস্তাক আহমদ সকল অভিযোগ অস্বীকার করেন ।
অবশ্য কিছুদিন আগেও তিনি সাংবাদিকের সাথে খুব দুর্ব্যবহার করেন ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার: বাগেরহাটের ফকিরহাটে ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ ৩৫ নেতাদের আসামি করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রফিকুল ইসলাম মিঠু নামের এক ব্যক্তি বাদী হয়ে ফকিরহাট থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় বাগেহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় এজাহারে বলা হয়েছে, ছাত্র-জনতার ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশ্যে আসামিরা গত ৪ আগস্ট দুপুরে ফকিরহাট উপজেলার কাটাখালি গোলচত্বর এলাকায় জড়ো হয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে ও ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আতঙ্ক সৃষ্টির

আরও পড়ুন
language Change