তারিখ লোড হচ্ছে...

তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম ডিএসসিসির পিডি রাজীব খাদেমের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও হত্যা মামলার অভিযোগ রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর ক্যাশিয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে গৃহকর্মী কুমু বেগমকে নির্যাতনের অভি... সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে  বিজিবি, শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা... কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করলেন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও খাল খনন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী মেঘালয়ের পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে সোমেশ্বরী নদী তীরবর্তী মানুষ দুর্গত মানুষের পাশে সরকার, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার কাঁথা,বালিশ নিয়ে বিএনপি,র কার্য়ালয়ে আশ্রয় নিলেন-স্বেচ্ছাসেবকদল নেতা বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল নতুন কমিটি যৌতুকের জন্য স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামীর যাবজ্জীবন আইপিও প্রক্রিয়া সহজ হবে, পাবলিক ইস্যু রুলস বদলাচ্ছে শিগগিরই সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ভারী বর্ষণের আভাস সিলেট-চট্টগ্রামে ১০ পয়েন্টে বিপৎসীমার উপরে পানি: বন্যার শঙ্কা ১৬ আগস্ট কটিয়াদী যাচ্ছেন প্রধানমন্ত্রী মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে ইসলামিক রিপাবলিক জাপান: ট্রাম্প বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-মরক্কো সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট রাজধানীর শীর্ষ সন্ত্রাসী ফারুককে গ্রেফতার করলো পুলিশ প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ হচ্ছে না আজ ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বরিশাল বিআরটিসিতে জুলফিকারকে ঘিরে অভিযোগের ঝড় জেলা-উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে: যুবদল ভালো কাজের স্বীকৃতি: কেএমপিতে ট্রাফিক পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, কোবাখালীতে ত্রাণ বিতরণ সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা আর্জেন্টিনার ফুটবল ম্যাচ জয়ের পর অতিরিক্ত উল্লাসে জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু ঢাকায় নামছে ৪০০ ইলেকট্রিক বাস মিরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা এল নিনোর নতুন চক্রে কৃষিতে বড় ঝুঁকি, সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় যেসব অঞ্চল জলবায়ু পরিবর্তনে নাতিশীতোষ্ণ অঞ্চলের জীববৈচিত্র্য বেশি ঝুঁকিতে: গবেষণা চার দিনের টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা, প্রস্তুত ২০৪ আশ্রয়কেন্দ্র ঝিনাইগাতীর গারো পাহাড় ধ্বংসের পথে: প্রশাসনের অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন

ছত্রাকনাশক ব্যবহারে নষ্ট ফুলকপি, ক্ষেতেই জ্ঞান হারালেন কৃষক

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

ফুলকপি চাষ করতে চেয়েছিলেন নিজের ভাগ্য উন্নয়নে। কিন্তু হলেন সর্বশান্ত। চড়া সুদে ঋণ নিয়ে আবাদে নেমেছিলেন কৃষক সেকেন্দার আলী। ক্ষেতের নষ্ট হওয়া ফুলকপি দেখে নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। ফুলকপির গাছ তুলে আহাজারি করতে করতে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে মাথায় পানি ঢেলে অন্য কৃষকরা তাকে সুস্থ করে তোলেন। ঘটনাটি রাজশাহীর দুর্গাপুর উপজেলার গগনবাড়িয়া মাঠে। বুধবার (৬ নভেম্বর) সকালে এমন ঘটনা ঘটেছে। একটি ছত্রাকনাশক ব্যবহারের পর এলাকার অন্য কৃষকরাও সর্বশান্ত হয়েছেন। কৃষকদের ফুলকপি নষ্ট হয়ে গেছে। ক্ষতিপূরণের দাবিতে তাই ফুলকপির ক্ষেতেই আয়োজন করা হয়েছিল মানববন্ধন। মানববন্ধনেই যোগ দিতে এসেছিলেন চুনিয়াপাড়া গ্রামের কৃষক সেকেন্দার আলী। তিনি একটি এনজিও থেকে ঋণ নিয়ে ২ বিঘা ৩ কাঠা জমিতে ফুলকপি চাষ করেছিলেন। এ সময় তিনি তার ঋণের পাসবইও সঙ্গে এনেছিলেন। সেকেন্দার ছাড়াও আরও কয়েকজন কৃষক ফুলকপির খেত দেখে কান্নায় ভেঙে পড়েন।

জানা গেছে, দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া, গগনবাড়িয়া ও সাকোয়া গ্রামের ১৩ জন কৃষক ‘নিউজিম’ নামের একটি ছত্রাকনাশক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। গগনবাড়িয়া বাজারের মাহামুদা এন্টার প্রাইজ নামের একটি কীটনাশকের দোকান থেকে কার্বেনডাজিম গ্রুপের এই ওষুধ বিক্রি করা হয়েছিল। এটি বাজারজাত করেছে ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্যাকেটের গায়ে প্রস্তুতকারক হিসেবে লেখা আছে চীনের জিয়াংসু লাফেং বায়োকেমিক্যাল কোম্পানি লিমিটেড। নিউজিমের ৫০০ গ্রামের একটি প্যাকেটের দাম ৫০০ টাকা। ক্ষতিগ্রস্ত ১৩ জন কৃষক গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। সেখানে তারা উল্লেখ করেন, তাদের মোট ৪৬৯ শতক জমির ফুলকপি নষ্ট হয়ে গেছে। তারা ৩৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। অভিযোগ পেয়ে ইউএনও সাবরিনা শারমিন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনীকে তদন্ত করতে বলেছেন। মঙ্গলবার কৃষি কর্মকর্তা সরেজমিনে মাঠও পরিদর্শন করেন। বুধবার মানববন্ধনে অংশ নেন ক্ষতিগ্রস্ত কৃষক শফি কামাল, হযরত আলী, মো. সেকেন্দার, মন্টু, লাল্টু, আজিবর, কামরুল, জারজিদ, রবিউল, ছাতারুলসহ অন্যান্য কৃষক। মানববন্ধনে অংশ নিয়ে কৃষক সেকেন্দার নিজের ফুলকপি দেখিয়ে খেতে বসে হাউমাউ করে কাঁদতে থাকেন। বলতে থাকেন, ‘আমার তিন লাখ টাকা কিস্তি। আমরা মরে শেষ গো ভাই। আমাদের একটু বাঁচান ভাই।’ এরই একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

কৃষকরা জানান, নিউজিম ছত্রাকনাশক ব্যবহারের পর ফুলকপির গাছ মরতে শুরু করলে তারা বিক্রেতা ছাতাহার আলীকে অবহিত করেন। ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোতালেব হোসেনকেও জানান। কিন্তু মোতালেব বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি। আর বিক্রেতা ছাতাহার আলী এবং ব্লেসিং এগ্রোভেটের রাজশাহীর আরএসএম জহুরুল হক কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেন। এরমধ্যেই বাজার থেকে ওই নিউজিম প্রত্যাহার করে নেয়া হয়। পরে আর কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। বাধ্য হয়ে তারা ইউএনও’র কাছে অভিযোগ করেছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, নিউজিম আসলে কলায় ব্যবহারের ছত্রাকনাশক। ফুলকপির জন্য কেন দেওয়া হয়েছে বুঝতে পারছি না। বিষয়টি নিয়ে তদন্ত করছি। নমুনাও সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষায় যদি দেখা যায় নিউজিমে সমস্যা তাহলে বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবা:স:জু-৫৩/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাংলাদেশে ইউটিউবে অশ্লীল ভিডিওর ছড়াছড়ি

মোহাম্মদ মাসুদ॥ দিন দিন প্রযুক্তির কল্যাণে এখন অনেকেই ইউটিউব চ্যানেল চালাচ্ছেন। টিভি চ্যানেল সম্প্রচারের জন্য সরকারি নিয়ম-নীতি থাকলেও এই ইউটিউব চ্যানেলের জন্য তা নেই। সবাই এখানে ব্যাপক স্বাধীনতা পাচ্ছেন। প্রযুক্তি সব কিছু আমাদের সহজ করে দিচ্ছে। ফলে যে যার মতো সেটিকে ব্যবহার করছে। বাণিজ্যিক ইউটিউব চ্যানেলের পাশাপাশি ব্যক্তিগত ইউটিউব চ্যানেলগুলোও এখন নানা রকম কন্টেন্ট প্রকাশ করছে। তবে, এই কন্টেন্টগুলোর বেশিরভাগ অশ্লীলতায় ভরপুর। এই কন্টেন্টগুলোর কমেন্টস বক্সে কোনো পজেটিভ মন্তব্য থাকে না দর্শকের। অরুচিকর ও বিরক্তিকর বলেই সবাই মত প্রকাশ করেন। তবুও থেমে নেই এসব কন্টেন্টের প্রকাশ। আর্থিক সুবিধা ও বেশি ভিউয়ার্সের জন্য এসব কন্টেন্টগুলো প্রকাশ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান। একটি কন্টেন্ট প্রকাশের এক মাসেরও কম সময়ে এগুলোতে দেখা যায় ২০ থেকে ৩০ লাখ ভিউয়ার্স। ‘মডার্ন ভাদাইম্যা’, চাকুরির ইন্টারভিউ, ডাক্তার

আরও পড়ুন
language Change