তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ ঈদে নতুন টাকা নিয়ে যে তথ্য দিলো বাংলাদেশ ব্যাংক রামগড়ে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ নারী দিবস উপলক্ষে চা শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতনী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে :চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ (এম.এ) খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দখল-দূষণে ধুঁকছে মোংলার ঠাকুরানী খাল উদ্ধার কি এবার বাস্তবে, নাকি কেবলই গল্প দেশে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বায়োফার্মার চেয়ারম্যান হত্যায় সেই লকিয়তুল্লাহর বিরুদ্ধে মামলা লালবাগ প্রভাতীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা শেরপুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  সুলভ মুল্যে দ্রব্য সামগ্রী পাচ্ছে ওএমএস সুফলভোগী পরিবার জামায়াত কর্মী হত্যার নিন্দা-প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারে দাবি খুলনা মহানগরীতে বিদেশি অস্ত্র গুলি ও নগদ টাকা উদ্ধার আটক ২ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পুলিশে বড় রদবদল, ৫৩ কর্মকর্তাকে বদলি রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী কর্মীর লাশ উদ্ধার অপপ্রচারের অভিযোগে মহিপুর প্রেসক্লাবে যুবদল নেতার সংবাদ সম্মেলন

নোবিপ্রবির এসিসিই বিভাগের শিক্ষার্থীদের সমমানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদানের দাবি

পাঠক সংখ্যা
638

মো. আরিফুল ইসলাম নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীদের সমমানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বিভাগের অ্যালামনাইদের সংগঠন নোবিপ্রবি এসিসিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সংগঠনের সভাপতি তানজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আমির হামজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এসিসিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন দৃঢ়তার সঙ্গে জানাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীরা তাদের জন্য সমমানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদানের জন্য তাদের পক্ষ থেকে দাখিলকৃত স্মারকলিপি বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক। এ লক্ষ্যে এসিসিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক গত ২৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে মাননীয় উপাচার্য মহোদয়ের নিকট যথাযথ দালিলিক প্রমাণাদিসহ শিক্ষার্থীদের এই দাবি তুলে ধরা হয়েছে।এসিসিই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী এই সংগঠনটির দাবি, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করতে এই দাবি ন্যায়সঙ্গত ও অত্যন্ত প্রয়োজনীয়।

গত ২৬ অক্টোবর রাতে একটি ওয়েবিনারের মাধ্যমে বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা (১ম থেকে ১৮তম ব্যাচ) একত্রিত হয়ে তাদের মতামত প্রকাশ করেন। আলোচনায় তারা সমমানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের প্রয়োজনীয়তা এবং এই দাবি আদায়ে যৌথভাবে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। এ আলোচনা সকল অংশগ্রহণকারীর একাত্মতার প্রকাশ এবং এই যৌক্তিক দাবির প্রতি একাগ্রতার প্রতিফলন ছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসিসিই বিভাগের শিক্ষার্থীরা কর্মদক্ষতায় অন্যান্যদের তুলনায় এগিয়ে থাকা সত্ত্বেও শুধুমাত্র ডিগ্রির পার্থক্যের কারণে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে চাকরি, প্রারম্ভিক বেতন, পদোন্নতি, পদমর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধায় বৈষম্যের শিকার হচ্ছেন। এই বৈষম্যের কারণে তারা প্রতিযোগিতামূলক বাজারে পিছিয়ে পড়ছেন। এসিসিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে, ইঞ্জিনিয়ারিং ও অনার্স সমমান ডিগ্রি প্রদানই এই বৈষম্য দূর করার একমাত্র উপায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের প্রতি এই বৈষম্যের অবসানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা আশা করি, ইঞ্জিনিয়ারিং ও অনার্স সমমান ডিগ্রি প্রদানের মাধ্যমে এসিসিই শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে আরও প্রতিযোগিতামূলকভাবে নিজেদের স্থান করে নিতে সক্ষম হবেন এবং এই অমূলক বৈষম্যের অবসান ঘটবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মার্কিন রাষ্ট্রদূত তার বক্তব্যে কোথাও তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্টের বিলুপ্তি, শেখ হাসিনার পদত্যাগসহ বিএনপির কোনো দাবি তুলে ধরেননি। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোনো চাপ নেই। আওয়ামী লীগ সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ।’ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক হয়। বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে এ দেশের সম্পর্ক ভালো পর্যায়ে রয়েছে। আজকের বৈঠকে আগামী নির্বাচন নিয়ে কথা হয়েছে। আওয়ামী লীগের বক্তব্য একটাই- শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।’ পিটার হাস জানান, বাংলাদেশে সংঘাতমুক্ত নির্বাচন চায় যুক্তরাষ্ট্র তিনি আরও বলেন, ‘গণতন্ত্র আওয়ামী লীগেরই দীর্ঘ সংগ্রামের সোনালী অর্জন। নিরপেক্ষ নির্বাচন কমিশন আওয়ামী লীগই করেছে।

আরও পড়ুন
language Change