তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

আফগানিস্তানের কাছে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ

পাঠক সংখ্যা
638

খেলা ডেস্ক:

আফগানিস্তানের কাছে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ। গুরবাজের সেঞ্চুরিতে ম্লান হয়ে গেল মাহমুদউল্লাহ’র অনবদ্য ৯৮ রানের ইনিংস। তৃতীয় ও শেষ ওয়ানডেতে টাইগারদের ৫ উইকেটে হারিয়ে আফগানরা সিরিজ জিতলো ২-১-এ।

শারজায়, গত ম্যাচে টস জিতে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এদিন চোটের কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকলেও, টস জেতেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, হেটেছেন শান্তর পথেই। বাংলাদেশের তেরতম ক্রিকেটার হিসেবে এটি ছিল মিরাজের শততম ওয়ানডে ম্যাচ।

ব্যাটিংয়ে দেখে-শুনে শুরুর পর গতি বাড়িয়েছেন দুই টাইগার ওপেনার। সৌম্য-তানজিদের উদ্বোধনী জুটিতে আসে ৫৩ রান। ভালো শুরু পেয়েও সৌম্য ফেরেন ২৪ করে। এরপরই ছন্দপতন।

একে একে ড্রেসিংরুমে ফিরে যান তানজিদ, জাকির, তাওহিদ। বিনা উইকেটে ৫৩ থেকে ৪ উইকেটে ৭২। প্রথম ওয়ানডের মতো ধ্বংস তখন চোখ রাঙাচ্ছে। সেখান থেকে দলের রানের চাকা ঘোরান মিরাজ ও মাহমুদউল্লাহ।

আগের তিন ইনিংসে রান না পাওয়া মাহমুদউল্লাহ এদিন খেলেছেন হাতখুলে। ৬৩ বলে তুলে নেন ক্যারিয়ারের ২৯তম ফিফটি। অন্যদিকে মিরাজ ছিলেন ধীরস্থির। ১০৬ বলে বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় মন্থর ফিফটি করেন তিনি।

মিরাজ ৬৬ করে ফিরলেও, শেষ পর্যন্ত দলের হাল ধরে রাখেন মাহমুদউল্লাহ। শেষ বলে রানআউট হয়ে সেঞ্চুরি থেকে দুই রান দূরে থেমেছেন অভিজ্ঞ ব্যাটার। বাংলাদেশ পায় ৮ উইকেটে ২৪৪ রানের পুঁজি।

রান তাড়ায়, দেখে-শুনে শুরু করে আফগানিস্তান। দলীয় ৪১ রানে আফগানদের উদ্বোধনী জুটি ভাঙ্গেন অভিষিক্ত পেসার নাহিদ রানা। দুই অঙ্কের ঘরে যাওয়ার আগেই রহমত শাহ ও হাশমতউল্লাহ শহিদীকে ফেরান মোস্তাফিজুর রহমান।

বোলিংয়ে এদিন তাসকিনের অনুপস্থিতি ভালোই ভুগিয়েছে বাংলাদেশকে। সেই সুযোগটা ভালোভাবেই নিয়েছেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। প্রথম দুই ওয়ানডেতে রান না পেলেও, এ ম্যাচে বারকয়েক জীবন পেয়ে তুলে নেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি।

১০১ রান করে মিরাজের বলে আউট হন গুরবাজ। ততক্ষণে আফগানদের জয়ের পথটাও মসৃণ হয়ে গেছে। শেষদিকে ওমরজাইয়ের ফিফটিতে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।

সবা:স:জু-৯১/২৪

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন এখনও চালু হয়নি

সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন এখনও চালু হয়নি

নিজস্ব প্রতিবেদক॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় নতুন পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকার পেতে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। নতুন ব্যবস্থায় সেই জটিলতা কমাতে অনলাইন আবেদন পদ্ধতি চালু করা হয়েছে। এ উদ্দেশ্যে একটি আলাদা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। আবেদন যাচাই ও অনুমোদনের পর দেশীয় গণমাধ্যমকর্মীরা নিজ নিজ সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা কার্ড ও গাড়ির স্টিকার ঘরে বসেই ডাউনলোড করতে পারবেন। আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এর মাধ্যমে। আবেদনপত্রের সঙ্গে অফিসিয়াল প্যাডে করা আবেদনপত্রের কপি, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য পিআইডি কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে ইসির মিডিয়া সেল

আরও পড়ুন
language Change