তারিখ লোড হচ্ছে...

স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফটিকছড়ি ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকতে পারবেন না: রিজভী আহম্মেদ চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক এলজিইডি প্রধান প্রকৌশলীর ক্যাশিয়ারের ভূমিকা পালন করেন ড্রাইভার রফিক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বদলি আদেশ স্থগিত করিয়ে ঢাকায় ফিরলেন আওয়ামী চিকিৎসক মোরশেদ আলম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

অনিয়ম-দুর্নীতিতে ডুবছে সামসুল হক স্কুল অ্যান্ড কলেজ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
আওয়ামী সরকারের আমল থেকে শুরু করে নানা অনিয়ম আর দুর্নীতিতে ডুবতে বসেছে ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত সামসুল হক স্কুল অ্যান্ড কলেজ। এসব কারণে দিনকে দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। বেতন কমানোর পরিবর্তে নতুন করে বাড়ানোর প্রক্রিয়া চলছে। এমন পরিস্থিতিতে মুখ ফিরিয়ে নিচ্ছেন অভিভাবকরা। শিক্ষা প্রতিষ্ঠানটির জমিদাতাদের কোনো প্রতিনিধি না রাখায় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ রয়েছে। প্রতিষ্ঠানটির পেটের ভেতরে থাকা এক চিকিৎসকের বিশাল আয়তনের বহুতল একটি বাড়ি দখলে নানা যড়ষন্ত্র চলছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় শিক্ষার আলো ছড়াতে ডেমরার কোনাপাড়ার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক হাজী সামসুল হক খান স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তারই ধারাবাহিকতায় ১৯৮৯ সালে ঢাকার ডেমরা থানাধীন কোনাপাড়ায় নিজের ধানক্ষেতে টিনের ঘর তুলে প্রথমে প্রাথমিক বিদ্যালয় চালু করেন। স্কুলের শিক্ষক সংখ্যা ছিল মাত্র ১২ জন। শিক্ষার্থী ছিল প্রায় একশ’। তার নিরলস প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করে। সমাজসেবক ও সরকারি হস্তক্ষেপে প্রতিষ্ঠানটির পরিধি বাড়তে থাকে। বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ সালাহউদ্দিন আহমেদের সার্বিক সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ থেকে শুরু করে অকাঠামোসহ নানা দিক দিয়ে উন্নত হয়। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটি অন্তত ৪ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। স্কুলেরই ৬টি বহুতল ভবন গড়ে তোলা হয়েছে। যার মধ্যে একটি ৫ তলা, ২টি ৬ তলা, ১টি ৭ তলা ও অপরটি ৮ তলা।

স্থানীয় সূত্রগুলো বলছে, বর্তমানে স্কুল শাখায় শিক্ষার্থীর সংখ্যা ১৫ হাজারের বেশি। আর কলেজ শাখায় ছাত্রীর সংখ্যা প্রায় ২ হাজার। কলেজ শাখায় কোনো ছাত্র নেই। তবে স্কুল শাখায় ছাত্র-ছাত্রী উভয়ই আছে। ২০১৪ সালে শিক্ষা প্রতিষ্ঠানটিতে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যমে পড়াশোনা চালু হয়। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। শিক্ষার্থীদের বেতন প্রায় হাজার টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার বেশি। তবে বাংলা ও ইংরেজি মাধ্যমে শিক্ষার্থীদের মাসিক বেতনে সামান্য কিছু পার্থক্য আছে।

অধিকাংশ অভিভাবকের অভিযোগ, এলাকা অনুযায়ী শিক্ষার্থীদের বেতন তুলনামূলকভাবে বেশি। কারণ এলাকাটিতে নিম্ন মধ্যবিত্ত মানুষের বসবাস বেশি। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত মানুষের বসবাসের হার তুলনামূলকভাবে অনেক কম। বিষয়টি বার বার শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। এমনকি বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের বেতন মানবিক কারণে কমানোর প্রস্তাব করা হয়েছে একাধিকবার। কর্তৃপক্ষ বিষয়টি আমলেই নিচ্ছে না। কর্তৃপক্ষের বক্তব্য, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে হলে বেশি টাকা বেতন গুনতে হবে।

স্থানীয়দের অভিযোগ, হাজী সামসুল হক খান শিক্ষা প্রতিষ্ঠানটি নিজের হাতে গড়ে তুলেছেন। জমি থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করেছেন। শিক্ষকসহ স্থানীয়দের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানটি অনেক বড় হয়েছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষকের সংখ্যা ৩৭৫ জন। এছাড়া কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১২০ জন। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রতিষ্ঠাতাদের দরিদ্র আত্মীয়-স্বজন বা তাদের ঘনিষ্ঠদের পর্যন্ত চাকরি দেওয়া হয়নি। অনেককেই টাকার বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগও আছে আর তাতেই কতিপয় লোক আজ কোটি কোটি টাকার মালিক আরো অভিযোগ রয়েছে অনেক শিক্ষকের ফ্ল্যাট ও ফ্লট রয়েছে মাত্র শিক্ষক হয়ে এতো সম্পত্তির মালিক হলেন কিভাবে এমন প্রশ্ন সচেতন মহলের।
স্থানীয়রা বলছিলেন, সবচেয়ে পরিতাপের বিষয়, যাদের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানটি সৃষ্টি ও প্রসার ঘটেছে, তাদের কাউকেই শিক্ষা প্রতিষ্ঠানটির কার্যকরী কমিটির কোনো পদে রাখা হয়নি। এমনকি প্রতিষ্ঠানের অনুষ্ঠানেও তাদের দাওয়াত পর্যন্ত দেওয়া হয় না। তাদের দরিদ্র আত্মীয়-স্বজনদের প্রতিষ্ঠানটিতে চাকরি পাওয়া তো দূরের কথা, প্রতিষ্ঠানে অধ্যয়নরতদের পর্যন্ত বেতন মওকুফ বা কমিয়ে দেওয়া হয় না। বিষয়টি নিয়ে এলাকাবাসীসহ প্রতিষ্ঠাতাদের পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৫ নম্বর ওয়ার্ডে শিক্ষা প্রতিষ্ঠানটির অবস্থান। সেই ওয়ার্ডের আহমদবাগের বাসিন্দা ঠিকাদার শাহ আলম প্রতিষ্ঠানটির ভবন নির্মাণ, মেরামত, পলেস্টার, রং করাসহ যাবতীয় কাজ করেন। এসব কাজে প্রয়োজনের তুলনায় অনেক বেশি টাকা ভাউচার করে তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি ভুয়া বিল ভাউচার করে বিপুল টাকা প্রতিষ্ঠানের ফান্ড থেকে তুলে নেওয়ারও অভিযোগ আছে। পুরো প্রক্রিয়াটির সঙ্গে অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্যরা জড়িত বলে অভিযোগ আছে। প্রতিষ্ঠানটি থেকে কোটি কোটি টাকা হরিলুট হওয়ারও অভিযোগ আছে। সবচেয়ে বড় টাকার ভাগটি অধ্যক্ষের পকেটে যায় বলে স্থানীয়দের অভিযোগ।

জানা গেছে, চলতি বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যক্ষ ড. মাহবুবুর রহমানের পদত্যাগের দাবি ওঠে। ওই সময় অধ্যক্ষ স্থানীয় প্রভাবশালীসহ সংশ্লিষ্টদের অনৈতিক সুবিধাসহ মোটা অঙ্কের টাকা দিয়ে ম্যানেজ করেছেন বলে অভিযোগ আছে। শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা শিক্ষা বোর্ড থেকে শুরু করে সংশ্লিষ্ট সব দপ্তরে মোটা অঙ্কের টাকা খরচ করে টিকে রয়েছেন অধ্যক্ষ সে কারনে সে বলে বেড়ায় তাকে সরানো এতো সহজ না দরকার হলে তিনি নাকি ছাত্র আন্দেলনের স্বমন্বয়কদের কিনতে পারবেন।
অভিযোগ আছে, শেখ হাসিনার পতনের পর সরকারের নির্দেশনা থাকার পরেও অধ্যক্ষের একক সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠানটি কৌশলে বন্ধ রাখা হয়েছিল। প্রতিষ্ঠান বন্ধ রেখে সব ম্যানেজ করেছেন অধ্যক্ষ। বিগত শেখ হাসিনা সরকারের আমলে ওই আসনের সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের মোটা অঙ্কের টাকা দেওয়ার অভিযোগ রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে। সবশেষ অধ্যক্ষ স্থানীয় আওয়ামী লীগ সংসদ সদস্যকে ৩ কোটি টাকা দিয়েছেন বলে এলাকা জনশ্রুতি আছে। টাকা দিয়ে সব ম্যানেজ করার কারণে তার পদত্যাগ নিয়ে পরবর্তীতে আর কোনো হইচই হয়নি। বর্তমানে তিনি বহাল তবিয়তে আছেন। যদিও তিনি দীর্ঘ সময় ধরেই প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ হিসেবে রয়েছেন। সুবিধা পেয়ে অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোলস্না ঠিকাদার শাহ আলমের শ্যালিকাকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন বলে স্থানীয়দের দাবি।
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার শাহ আলম শিক্ষা প্রতিষ্ঠানটির জন্য জমি কিনে দিয়েছেন। দালালি হিসেবে তিনি ছাড়াও অধ্যক্ষ এবং গভর্নিং বডির সদস্যরা জমি কেনা বাবদ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। জমি বেচাকেনা আর ঠিকাদারি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন শাহ আলম। ভবন নির্মাণ থেকে শুরু করে যাবতীয় কর্মকান্ডে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সংশ্লিষ্ট অসাধু কর্মকর্তারাও বাড়তি সুবিধা নিয়েছেন।

সূত্র বলছে, স্কুলের পেটের মধ্যে থাকা এক চিকিৎসকের অন্তত ১৫ কাঠা জমির উপর একটি ৬ তলা বাড়ি আছে। বাড়িটির সামনে ও দক্ষিণ দিক ছাড়া সব দিকেই স্কুলের ভবন। বাড়িটি নেওয়ার জন্য নানাভাবে গোপন ষড়যন্ত্র চলছে। বাড়িটি না পাওয়ার কারণে প্রতিষ্ঠানটির কলেজ শাখা স্কুল শাখা থেকে ৩০০ গজ দক্ষিণ দিকে আলাদাভাবে ভবন নির্মাণ করতে হয়েছে। বাড়িটি বা বাড়ির জায়গাটি পেলে সেখানেই কলেজ ভবন স্থাপনের কথা ছিল। এ নিয়ে নানাভাবে জল ঘোলা হয়েছে।

রানী ভিলা নামের ওই বাড়ির ভাড়াটিয়াসহ অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুল লাগোয়া বাড়ি হওয়ায় সেখানে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। শব্দের কারণে টেকা দায়। এসব কারণে ভাড়াটিয়ারা উঠলেও কিছু দিন যেতে না যেতেই বাসা বদল করে ফেলেন। এমন পরিস্থিতির কারণে প্রায় সারা বছরই বাড়ির সামনের গেটে ফ্ল্যাট ভাড়া দেওয়ার নোটিশ ঝুলে থাকে।

অভিযোগ আছে, অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে মোটা অঙ্কের টাকা সরিয়ে নিজের নামে স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেছেন। ড. মাহবুবুর রহমান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য অন্তত ১০টি মিনি বাস আছে। বিশাল সেই প্রতিষ্ঠানটির মালিক হয়েও তিনি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেই সামসুল হক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এতে করে স্থানীয়দের মনে নানা সন্দেহের সৃষ্টি হয়েছে। সামসুল হক স্কুল অ্যান্ড কলেজের আয় বেশি হওয়ায় এবং বাড়তি বেশি সুবিধা পাওয়ার কারণেই তিনি নিজের প্রতিষ্ঠানের দায়িত্ব নেননি। যদিও তার প্রতিষ্ঠান তারই কথামতোই চলছে। দুটি প্রতিষ্ঠান থেকেই তিনি মোটা অঙ্কের টাকা পাচ্ছেন।

এ ব্যাপারে অধ্যক্ষ ড. মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সিলেট সীমান্তে বিএসএফ-বিজিবি গোলাগুলি

সিলেট সীমান্তে বিএসএফ-বিজিবি গোলাগুলি

ডেস্ক রিপোর্টঃ সিলেট সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে পাল্টাপাল্টি ফায়ারের ঘটনা ঘটেছে। গতকাল (১৮ মে) বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছোড়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করে। আজ (মঙ্গলবার, ১৯ মে) বিজিবি-৪৮ এর মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবির পেশাদার পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে বলে জানানো হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও এ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে নিশ্চিত করা হয়। বিজিবি ৪৮ এর অধিনায়ক জানায়, ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত

আরও পড়ুন
language Change