তারিখ লোড হচ্ছে...

দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পালিত হচ্ছে র‍্যালি, আলোচনা সভা, ও চারা বিতরণ লংগদুতে মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষে: নিহিত ১, আহত ৭ নলডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যশস্য চাল ও নগদ অর্থ বিতরণ রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত ও উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা পর্যটন শহর রাঙামাটিতে যানশৃঙ্খলা রক্ষায় সীমিত জনবলেও ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা চট্টগ্রাম হবে লজিস্টিক্যাল হাব শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে আল মদিনা ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ নলডাঙ্গায় বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজি বীজ ও সার বিতরণ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ রাঙামাটিতে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ: লীগের সহ-সভাপতি গ্রেফতার টাঙ্গাইলে তিন উপজেলায় ৭ দিনে ৫ খুন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপে সমুদ্রবন্দর গুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য, শেখ মাহমুদ পারভেজ ঝিনাইগাতীতে রক্তদান সংগঠনের ৫৫০তম রক্তদান সম্পন্ন খুলনায় এনা পরিবহনের স্টাফকে গলা কেটে জখম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল জেলা পরিষদের সার্ভেয়ার নাছির নামে বেনামে গড়েছে সম্পদের পাহাড় সিরাজগঞ্জ পৌর নির্বাচনে আলোচনায় বিএনপির চার হেভিওয়েট প্রার্থী, ক্ষোভের ‘কাঁটা’ আব্দুস সাত্তার! প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি গণঅভূত্থানের দুই বছর: এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক! বিআইডব্লিউটিএতে ‘সুলতান সাম্রাজ্য’ এখনো সক্রিয়! হত্যা মামলা থেকে বাঁচতে ৫ কোটি টাকার মিশন বিপিসির আহম্মদুল্লাহর সম্পদের পাহাড় জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

সাবেক এমপি তুহিনের বাড়ি এখন মাদকের আখড়া

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের নান্দাইলে ২০১৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক দুইবারের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের পৌর বাসভবনটি পৌরনিবাস নামে বিশেষ পরিচিত ছিল।

ক্ষমতায় থাকাকালীন তার সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের আগমন ও প্রস্থানে মুখরিত ছিল ভবনটি। বর্তমানে সেই পরিত্যক্ত তিনতলা বাসভবনটি এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে।

নান্দাইল মডেল থানা থেকে মাত্র ১০০ গজ দূরে ভবনটি থাকলেও সেখানে দিন দুপুর ও রাতে চলছে মাদক সেবনকারীদের আড্ডা। এলাকাটি আবাসিক এলাকা হলেও স্থানীয় বাসিন্দারা মাদক সেবনকারীদের ভয়ে কেউ মুখ খুলতে চায় না।

এছাড়াও ওই পরিত্যক্ত সাবেক এমপি তুহিনের বাসভবনটিকে ঘিরে যেমন মাদকসেবীদের চলাচল বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, আনোয়ারুল আবেদীন খান তুহিন আওয়ামী লীগের সভানেত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব স্নেহভাজন এমপি ছিলেন। এই বাসভবনটিতে বসে অবৈধভাবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি গঠন থেকে শুরু করে সব অবৈধ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো। পেশাজীবী সংগঠনগুলোও চলত এ বাড়ির নির্দেশে। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংগঠনের নেতারা এখানে নিয়মিত হাজিরা দিতেন। এ বাড়ির কথাই ছিল শেষ কথা।

সাবেক এমপি তুহিন নিজেকে গায়েবি এমপি হিসাবে পরিচয় দিতেন, ঠিক তেমনি আলোচনা ও সমালোচনার মুখে পড়ে তিনি ভাইরাল হয়েছিলেন। কিন্তু ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বাসভবনটিতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিকাণ্ড ঘটায় বিক্ষুব্ধ জনতা। বর্তমানে ভবনটির মূল কাঠামো ইটের দেওয়াল ও কংক্রিটের ঢালাইকৃত ছাদ, বাউন্ডারী ওয়াল ও ভবনের সামনে তিনটি অগ্নিদগ্ধ গাড়ির কিছু অংশ পড়ে আছে।

ভবনের গেইট, দরজা, জানালা, আসবাবপত্র ও গাড়ির যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে বিক্ষুব্ধ জনতা। এরপর থেকেই ভবনটি মাদকসেবী ও চোরের আড্ডা খানায় পরিণত হয়েছে। ৫ আগস্টের পর থেকে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরা আত্মগোপনে। তাই মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাবেক এমপি তুহিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বলেন, পরিত্যক্ত ভবনে মাদক সেবনের বিষয়টি আমি কথিয়ে দেখছি এবং মাদকসেবনকারী সে যেই হোক না কেন, কাউকে কোন ছাড় দেওয়া হবে না।

 

সবা:স:জু- ৪৯৪/২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চট্টগ্রামের আওয়ামী কাউন্সিলর ‘পাহাড়খেঁ’কো’ খুনি কিশোর গ্যাং এর মূল হোতা জসিম আটক

স্টাফ রিপোর্টার: এই আওয়ামী স’ন্ত্রা’সী জহুরুল আলম জসিম চসিকের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের অবৈধ কাউন্সিলর ছিল। সে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে সে পরিচিত। পাহাড় কা’টার অভিযোগে জহুরুল আলম জসিমের বিরুদ্ধে আরও একাধিক মামলা আছে। ২০২৩ সালের ২৬ জানুয়ারি নগরীর আকবর শাহ থানার উত্তর পাহাড়তলীর সুপারি বাগান এলাকায় পাহাড় কা’টা ও ছড়াখাল দখল পরিদর্শনে গেলে জহুরুল আলম জসিম ও তার সহযোগীদের হামলার শিকার হন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী (বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা) সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। তারা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢি’ল ছোঁড়ে তেমনি ফালতু ছিলেন এতে উনি আহত হয়েছিলেন ও মেরে ফেলার হু’ম’কি দেয়, এবং কোন এলাকাতে সাধারণ

আরও পড়ুন
language Change