তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩

গুলশানে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ, প্রতিবাদে চালকদের মিছিল

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

রাজধানীর গুলশান এলাকায় আগে শুধুমাত্র নিবন্ধিত প্যাডেল চালিত রিকশা চলাচল করলেও বিগত ৭/৮ মাস ধরে ব্যাটারিচালিত রিকশাও অবাধে চলাচল করছিল। তবে আজ (শনিবার) থেকে গুলশান এলাকায় সব ধরনের ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার গুলশান ১ থেকে ২ নম্বর পর্যন্ত মূল সড়কসহ ভিতরের সড়কগুলোতেও চলাচল করতে দেখা যায়নি ব্যাটারিচালিত রিকশা। দুপুরের দিকে ৮০ থেকে ১০০ জন ব্যাটারিচালিত রিকশা চালককে গুলশান-২ নম্বরের দিক থেকে ভেতরের রাস্তা দিয়ে মিছিল করতে দেখা গেছে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

গুলশানে ব্যাটারিচালিত রিকশা বন্ধের উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান সোসাইটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ থেকে গুলশানের ৯টি প্রবেশপথে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে গুলশান সোসাইটি ২০ জন অতিরিক্ত গার্ড নিয়োগ দিয়েছে। যারা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

ব্যাটারিচালিত রিকশা বন্ধের বিষয়ে গুলশানের স্থায়ী নিবন্ধিত প্যাডেল রিকশা চালক আজাহার আলী বলেন, এটা খুবই ভালো। ব্যাটারিচালিত রিকশা গুলশানের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা করে, এই গাড়ি ওই গাড়ির সাথে ধাক্কা লাগায়। আজ ব্যাটারিচালিত রিকশা গুলশানে ঢোকেনি, তাই সড়কের পরিবেশও খুব ভালো আছে।

গুলশানের বাসিন্দা হাবিবুর রহমান মিয়া বলেন, আগে গুলশানে শুধু নিবন্ধিত রিকশাগুলো চলাচল করতো, এতে করে পরিবেশটা খুব ভালো ছিল। কিন্তু গত সাত-আট মাস ধরে ব্যাটারি চালিত রিকশা চলাচল করে গুলশানের ভিতরে পরিবেশ নষ্ট করে দিয়েছে। তারা একে গুলশানের ভেতরে চেনেও না, আবার দ্রুতগতির রিকশা এনে দুর্ঘটনা ঘটায়। স্থায়ী বাসিন্দারা এসব রিকশার কারণে সড়ক পারাপারেও ভয় পান। আজ এসব রিকশা চলাচল করতে দেখা যাচ্ছে না , যে কারণে ভেতরের পরিবেশটা আজ খুব ভালো লাগছে। গুলশান সোসাইটিকে আরও বেশি কঠোর হতে হবে।

রিকশাচালকদের মিছিল : গুলশান কারো নিজস্ব সম্পত্তি না

দুপুরের দিকে ৮০ থেকে ১০০ জন ব্যাটারিচালিত রিকশাচালক মিলে একটি মিছিল বের করে গুলশান-২ থেকে গুলশান-১ নম্বরের দিকে যাওয়ার চেষ্টা করে। মিছিলে অংশ নেওয়া ব্যাটারিচালিত রিকশাচালক মুঞ্জু বলেন, গুলশান এলাকা কারো নিজস্ব সম্পত্তি না, অন্য রিকশা চললে এখানে ব্যাটারিচালিত রিকশাও চলতে দিতে হবে। এই রিকশা চলাচলের দাবি নিয়ে আজ আমরা মিছিল বের করেছি। গুলশান সোসাইটির সিদ্ধান্ত আমরা মানি না। আমাদের এখানে চলাচল করতে দিতেই হবে।

গুলশানে ব্যাটারিচালিত রিকশা বন্ধের বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মুখপাত্র মকবুল হোসাইন গণমাধ্যমকে বলেন, স্থানীয় কমিউনিটিকে সঙ্গে নিয়ে ডিএমপির সহযোগিতায় ক্রমান্বয়ে সব এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। এরই ধারাবাহিকতায় গুলশান সোসাইটির সহযোগিতায় গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাবাসীকে সঙ্গে নিয়েই এই কাজটি নিয়মিত করবে ডিএনসিসি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক॥ কি এক দুর্দান্ত লড়াই-ই না উপভোগ করলেন কেটপ্রেমীরা! মিরপুরে টি-টোয়েন্টির মারকাটারি ব্যাটিং দেখতে না পারার আক্ষেপে যারা এতদিন পুড়ে মরছিলেন, তাদের জন্যই যেন বিনোদনের সব পসরা সাজিয়ে বসেছিল ম্যাচটি। যে ম্যাচে শেষ বল পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। জয়ের সম্ভাবনা ছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই দলেরই। এমনই এক রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হেসেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে ওঠা টাইগারদের কাছে ৪ রানে হার মানতে হয়েছে কিউইদের। শেষ দুই ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল ২৮ রান। হাতে ৫ উইকেট। ৪০ বলে ৫২ রান নিয়ে উইকেটে সেট ব্যাটসম্যান টম ল্যাথাম। ১৯তম ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে বল তুলে দেন রিয়াদ। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন সাইফউদ্দিন, ওই ওভারে খরচ করেন মাত্র ৮ রান। ফলে শেষ ওভারে ২০ দরকার পড়ে নিউজিল্যান্ডের। দলের প্রধান বোলিং

আরও পড়ুন
language Change