তারিখ লোড হচ্ছে...

সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ

শেরপুরের মেধাবী ও কৃতি সন্তান মো: রিফাত আহমেদ এখন বিসিএস ক্যাডার

শেরপুরের মেধাবী ও কৃতি সন্তান মো: রিফাত আহমেদ এখন বিসিএস ক্যাডার
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মলামারী গ্রামে জনাব রিফাত আহমেদ ১৯৯০ সনে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। তারা তিন ভাইয়ের মধ্যে রিফাত আহমেদ দ্বিতীয় সন্তান। তাদের পরিবারকে শিক্ষক পরিবার বলা যায়। তারা একই পরিবারের ৫ জন শিক্ষক। পিতা মো. রুহুল আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে ২০২৩ সনে অবসর গ্রহণ করেন। তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, বড় ভাই বেসরকারি কলেজের শিক্ষক এবং বড় ভাইয়ের স্ত্রী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। তার ছোট ভাই একটি বেসরকারি চাকরিরত।

বর্তমানে জনাব রিফাত আহমেদ সহকারী অধ্যাপক, (রসায়ন) হিসেবে শ্রীবরদী সরকারি কলেজে কর্মরত রয়েছেন। তিনি ৩৩ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১৪ সনের ৭ আগষ্ট অত্র কলেজে যোগদান করেন।

শৈশবের সোনালী দিনগুলো কেটেছে তার গ্রামেই। মাঝে মাঝেই নানার বাড়ি পলাশতলায়ও কেটেছে অনেকটা সময়। ছোট থেকেই সে খুব দুরন্ত এবং জেদী ছিল। তার মা সন্তানদেরকে যথা সম্ভব খেয়াল রাখতেন, যত্ন নিতেন এবং পরিপাটি রাখতেন।

আর তার বাবা সকালে প্রায় ১৪ কিলোমিটার সাইকেল চালিয়ে চাকরিতে যেতেন এবং ফিরতেন একেবারে বিকেলে। এত পরিশ্রমের পরেও বিকেলে এসে পরদিন সকাল পর্যন্ত সন্তানদের পড়াশোনার যত্ন নিতেন, নিজেই পড়াতেন এবং খুব সুন্দর করে বাবা বলে ডেকে কোলে তুলে নিতেন। এভাবে আদর করে করে সন্তানদের তিনি প্রকৃত শিক্ষা দিতে চেয়েছেন যার প্রভাব ছিল সুদূরপ্রসারী।

একবার তো এক মিস্ত্রি রিফাত আহমেদের ছোট বেলার জেদী আচরণ দেখে বলেছিল যে, বাবুল (রিফাতের বাবার ডাক নাম) দেখো এ ছেলে তোমার জরিমাণা লাগাবে। তার বাবা এ বিষয়টিকে সেভাবে না ভেবে ইতিবাচক ভেবেছিলেন। উনি ছেলের জেদটাকে মেধা হিসেবে ভেবে এটাকে নিয়ন্ত্রণ করেছিলেন এবং সফলও হয়েছিলেন।

জনাব রিফাত আহমেদের বড় ভাইয়ের সাথে বয়সের পার্থক্য প্রায় পাঁচ বছর এবং ছোট ভাইয়ের সাথে প্রায় দশ বছর। তাদের ভাইয়ে ভাইয়ে কখনো মারামারি বা ঝগড়া গ্রামের কারোর চোখে পড়ে নি। গ্রামে একত্রিত হলে এখনো বড় ভাই-ছোট ভাইসহ একসাথে গ্রামে হাঁটেন যা দেখে প্রতিবেশিরা বলেন যে তোদেরকে দেখে ভাই নয়, বন্ধুর মতো লাগে।

ছোট বেলা থেকেই তার পড়া শেখার প্রতি প্রচন্ড আগ্রহ ছিল। বিদ্যালয় থেকে ফিরে না খেয়েই খুব দ্রুত পড়া কভার করে তড়িঘড়ি করে খেয়ে দৌড় দিতেন খেলতে যাবার জন্য। খেলা বলতে ছিল আঞ্চলিক ভাষায় ছি-ছাত্তা, গোলাপ পাড়ি, পাতা কুড়ানো, রেডি-রেডি (দাড়িয়াবান্ধা), জাম্বুরাকে ফুটবল বানিয়ে খেলা, গাছে উঠে বন্ধুরা মিলে বসে থাকা বা শুয়ে থাকা ইত্যাদি। ঠিক সন্ধ্যা পর্যন্ত খেলা শেষে বাড়ি ফিরে হারিকেন পরিষ্কার করে হাত-মুখ ধুয়ে এসে হারিকেনের আলোয় পড়তে বসতেন। রাত ৯ টার মধ্যে তার বাবা সন্তানদেরকে ঘুমানোর নির্দেশ দিতেন। যেহেতু শৈশবটা কেটেছে খেলাধুলার পাগলামো নিয়ে তাই মাঝে মাঝেই রাতকে তার অনেক বড় মনে হতো! ঘুম ভেঙে যেতো ভোর ৩টা-৪টার দিকে! কখন আসবে সকাল, কখন ফুটবে দিনের আলো যেন আবারো বিদ্যালয়ে যাওয়া যায়, খেলাধুলা শুরু করা যায়। এভাবেই কেটেছে তার সুন্দর শৈশব।তার গ্রামে কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় প্রায় সময়ই তিনি পুরো বিদ্যালয়ে প্রথম হতেন। ২০০৫ সালে এস এস সি পরীক্ষায় অংশ নেন এবং সে বছর তিনি একাই পুরো থানায় জিপিএ ৫ পেয়েছিলেন।

এরপর ভর্তির সুযোগ পান ঢাকার তেজগাঁওয়ে বি এ এফ শাহীন কলেজে। ক্লাস করাও শুরু করেছিলেন সেখানে। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই কেন যেন তিনি শহরের জীবনের প্রতি অনাগ্রহী হয়ে উঠেছিলেন। তার মনের অবস্থাটা শেয়ার করলে তার বাবা তাকে বরাবরের মতোই নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে বলেন। অর্থাৎ তার বাবা কখনো তার সন্তানদের কোন বিষয়ে সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতেন না বরং পাশে থাকতেন সব সময়। তার ফুফাতো ভাই তখন গণিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ছিলেন। তিনি কিছুদিন তাকে তার ফজলুল হক হলে নিয়ে রাখলেন। বন্ধুদেরকে দিয়ে বুঝালেন মন ভাল করে দেয়ার জন্য। কিন্তু কিছুতেই তার মন টিকল না। ফলে সে তার ভাইয়ের সহযোগিতায় ভর্তি বাতিল করে চলে আসেন গ্রামে এবং নিজ উপজেলার কলেজ যেটাতে বর্তমানে তিনি কর্মরত সেখানে ভর্তি হতে গিয়ে জানতে পারেন যে সে সময় মাত্র একজন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে ছিল। কেন যেন তার এবং তার পিতার মনে হলো, এখানে যেহেতু শিক্ষার্থী নেই বললেই চলে ফলে ক্লাস না হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকতে পারে। তাই পাশের থানা বকশীগঞ্জে সরকারি কলেজে ভর্তি হলেন। সেখানে বিজ্ঞানে ২৭ জন শিক্ষার্থী ছিল।

বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে সে সময় সম্প্রতি সম্পন্ন হওয়া বিসিএস থেকে এক ঝাঁক তরুণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন। তাদের যত্ন মাখা ক্লাস, প্রতি মুহূর্তের আন্তরিক পরিবেশ, সহজ সরল জীবন যাপন এবং সবকিছু জনাব রিফাত আহমেদকে মুগ্ধ করেছিল। মনে মনে তিনি ভেবেছিলেন ইশ যদি স্যারদের মতো হওয়া যেতো! মহান আল্লাহর অশেষ কৃপায় তিনি জীবনে প্রথম চান্সেই তা হতে পেরেছেন।

এইচ এস সি পাশ করে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রসায়নে স্নাতকে ভর্তি হন। সেখানে তিনি সাফল্যের সাথে পড়াশোনা সম্পন্ন করেন। তিনি স্নাতকোত্তরে গবেষণার সুযোগ পান এবং তার গবেষণা আমেরিকান কেমিকেল সোসাইটি কর্তৃক জার্নালে প্রকাশিত হয় যা গুগলে ‘Rifat Ahmed Research’ লিখে সার্চ দিলেই ইন্টারন্যাশনাল রিসার্চ গেইট থেকে পাওয়া যায়।

চতুর্থ বর্ষ স্নাতক ফাইনাল পরীক্ষার তাত্ত্বিক পরীক্ষা চলাকালীন ৩৩ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয় যেটাতে তিনি এপেয়ার্ড সার্টিফিকেট দিয়ে আবেদন করার সুযোগ পান। জীবনের প্রথম বিসিএসেই স্বপ্নের মতো করে তিনি মহান আল্লাহর অশেষ রহমতে স্বপ্নের সে শিক্ষা ক্যাডার প্রাপ্ত হন এবং চূড়ান্তভাবে সুপারিশকৃত হয়ে স্নাতকোত্তর শেষ করার আগেই নিজ উপজেলার শ্রীবরদী সরকারি কলেজে প্রভাষক, রসায়ন হিসেবে যোগদান করেন।

অদ্যাবধি তিনি এ কলেজেই কর্মরত রয়েছেন। ইতোমধ্যে একটি পদোন্নতি পেয়ে বর্তমানে তিনি সহকারী অধ্যাপক হয়েছেন।

বিসিএস সংক্রান্ত মেডিকেল টেস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্পন্ন করার সময় সেখানকার স্টাফ তার জন্ম তারিখ ও বয়স দেখে বলেছিলেন যে তাদের প্রাপ্ত তথ্য মতে তিনিই সর্ব কনিষ্ঠ বিসিএস ক্যাডার। ৩৩ তম বিসিএসে তার যোগদানের পর ৪৩ তম বিসিএস পর্যন্ত আরো ১০ টি বিসিএসে অংশ নেয়ার সুযোগ থাকলেও তিনি তা না করে তিনি তার স্বপ্নের শিক্ষা ক্যাডারেই স্থির হয়েছিলেন শুরু থেকেই।

নিজ উপজেলায় এতদিন চাকরির বিষয়ে বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হন। তিনি অকপটে স্বীকার করেন যে এখানকার ছাত্র-ছাত্রীবৃন্দ এতটা বিনয়ী, তাদের অভিভাবক, ব্যবসায়ী, চাকরিজীবী, খেটে খাওয়া মানুষগুলো, অটোচালক, রিক্সাচালক সবাই তাকে এত এত ভালোবাসা দিয়ে যাচ্ছেন এতটা সম্মান দিয়ে যাচ্ছেন যে তিনি আজীবনের জন্য তাদের কাছে ঋণী হয়েছেন। তিনি তার নিবেদন দ্বারা এ ঋণের বোঝা কিছুটা হলেও কমাতে বদ্ধপরিকর। তিনি বড় কলেজে চাকরির অনেক সুযোগ ও আহবান আসা সত্ত্বেও নিঃসংকোচে তা নাকচ করে দেন এবং এলাকাতেই সেবা দেয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

তিনি দীর্ঘদিন থেকে কলেজের শিক্ষক-কর্মকর্তাবৃন্দের ভালোবাসায় শিক্ষক পরিষদের সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে আসছেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সার্বিক বিষয়ে কাজ করতে নিজেকে অব্যাহতভাবে নিবেদিত রেখেছেন। কলেজের সকল সেক্টরের উন্নয়নে সর্বোপরি শিক্ষার উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করে চলেছেন।

তিনি চাকরির পাশাপাশি শিক্ষার্থীদের নিবিড় পরিচর্যার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। মোবাইলের নেতিবাচক দিক তুলে ধরে তাদের অনেককে মোবাইল আসক্তি থেকে দূরে রেখে পড়ায় ফিরিয়ে আনতে প্রতিনিয়ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছেন। তিনি সরাসরি এবং অনলাইন বিভিন্ন গ্রুপের মাধ্যমেও শিক্ষার্থীদের মনিটরিং এর আওতায় রেখেছেন তাদের পড়াশোনা ও ধর্মীয় কাজের খোঁজ-খবর রাখছেন।

তিনি চাকরিতে সফলতা আনয়নে শিক্ষার্থীদের ‘Bcs preparation’ নামে একটি গ্রুপ খুলে বিভিন্ন পাবলিক, প্রাইভেট, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মনিটরিং করেন এবং সেখানে চাকরি সংক্রান্ত পড়াশোনা ও পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন।

তার ইচ্ছা পুরোটা জীবন জন কল্যাণে ব্যয় করা। নিজের পরিবারের সবাইকে নিয়ে ন্যায় ও সত্যের পথে অবিচল থাকা, স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে পরিপূর্ণ ধর্মীয় আদর্শে চলে নিজেদের জীবনকে নেকভাবে গড়ে তুলা। পিতা-মাতার সেবা শেষ পর্যন্ত করে যেতে পারা। পরিবারের সকল সদস্য মিলে একসাথে একান্নবর্তী পরিবার হয়েই বাকি জীবনটাও কাটিয়ে দেয়া। তিনি সকলের নিকট আন্তরিক দোয়া প্রার্থী।

স্থানীয় সুত্রে জানা যায়, জনাব রিফাত আহমেদ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত থেকে অসহায় পরিবারের মাঝে সাহায্য ও সহযোগিতা করেন।

৭ অক্টোবর ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ও সংকটকালে তার সাধ্যমতো ও কলেজের অর্থায়নে শিক্ষকদের নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

মাইলস্টোন কলেজের উপর বিমান বিধ্বস্ত

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ (সোমবার) দুপুরের দিকে বিমানটি বিধ্বস্ত হয়েছে। উত্তরার ডিয়াবাড়ি মাইলস্টোন কলেজ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, আমি পাঁচ মিনিট আগে শুনতে পেরেছি মাইলস্টোন কলেজে এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। এতে কেউ হতাহত হয়েছেন কি না এখনও সে বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের ৫

আরও পড়ুন
language Change