তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে মানববন্ধন

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে মানববন্ধন
পাঠক সংখ্যা
638

জেলা প্রতিনিধি:

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা অমিত ঘটক চৌধুরীর নেতৃত্বে মানববন্ধন হয়েছে। তার বিরুদ্ধে পোস্টার লাগানো ও ফেসবুকে পোস্ট দেওয়ার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়।

রোববার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে আওয়ামী লীগ নেতা অমিত ঘটক চৌধুরীসহ শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি শংকর প্রসাদ চৌধুরীকে উপস্থিত থাকতে দেখা যায়। পাশাপাশি দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

স্থানীয়রা জানান, শরীয়তপুর সদরের বালুচরা এলাকার বাসিন্দা অমিত ঘটক চৌধুরী একজন আইনজীবী। তিনি শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে তাকে ওই কমিটির সহ-সভাপতি নির্বাচিত করা হয়। বর্তমানে তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

অভিযোগ রয়েছে, গত বছর জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে অমিত ঘটক চৌধুরী আওয়ামী লীগের পক্ষে লাঠিসোঁটা নিয়ে মিছিলে অংশ নেন। ওই কর্মসূচির বিভিন্ন ছবি তার ফেসবুকে পোস্ট করেন।

এছাড়া ছাত্র-জনতার বিরুদ্ধে নানান উসকানিমূলক পোস্ট দেন ফেসবুকে। সম্প্রতি তার ওই সব কর্মকাণ্ড নিয়ে লিফলেট ছাপিয়ে শরীয়তপুরের বিভিন্ন দেওয়ালে পোস্টার লাগায় একটি পক্ষ। শরীয়তপুরের সাধারণ ছাত্র-জনতা ও সচেতন মহলের ব্যানারে ওই সব পোস্টার লাগানো হয়।

অন্যদিকে যৌন নির্যাতনের অভিযোগে শরীয়তপুর সদরের দাসাত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত হন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ দত্ত। তার বিচার চেয়েও সম্প্রতি একটি মহল শহরে লিফলেট বিতরণ করে। ওই লিফলেট ও পোস্টার লাগানোর প্রতিবাদে এবং যারা পোস্টার লাগিয়েছেন তাদের বিচারের দাবি জানিয়ে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে নিজেকে শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিচয় দিয়ে অমিত ঘটক চৌধুরী বলেন, সম্প্রতি একটি ফেসবুক পেজে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে। পরে তারা সেটি মুছে দেয়। পরে পূজা উদযাপন পরিষদের আরও দুই নেতার নামে কুরুচিপূর্ণ ও অসত্য মিথ্যা লিফলেট কে বা কারা গোপনে প্রচার করেছে। আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পূজা উদযাপন পরিষদ মনে করে পালং হরিসভা কেন্দ্রীয় মন্দিরের নতুন কমিটি হওয়াকে কেন্দ্র করে কুচক্রী মহল এমন প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

আপনি ৫ আগস্ট তৎকালীন সরকারের পক্ষ নিয়ে ফেসবুক পোস্ট করেছিলেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ওই আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে সরাসরি কিছু পোস্ট করিনি। এছাড়া আপনারা খোঁজ নিয়ে দেখেন ওই সরকারের আমলে কারা সুবিধা নিয়েছে। আমি কখনোই ওই সরকারের আমলে কোনো সুবিধা নেইনি।

দাসাত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ দত্ত বলেন, একটি মিথ্যা ষড়যন্ত্রে অভিযুক্ত করে আমাকে হেনস্তা করা হয়েছে। সেই অপবাদ থেকে মুক্ত করে আবার চাকরি করার সুযোগ পেয়েছি। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে নেই। পালং হরিসভার কেন্দ্রীয় মন্দির কমিটি গঠনে প্রতিষ্ঠানের স্বার্থে কথা বলতে গিয়ে কিছু লোকের বিরাগভাজন হয়েছি। তারাই আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

এ বিষয়ে শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি করা হয়েছিল। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি ফাইল দেখে বলতে হবে। নির্দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, আর দোষী হলে অবশ্যই ব্যবস্থা নেওয়ার কথা।

জানতে চাইলে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, মানববন্ধনের বিষয়ে আমার জানা নেই। এ বিষয়ে মন্তব্য করতে পারছি না। তবে কেউ যদি লিখিত অভিযোগ দেয় সেক্ষেত্রে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী

রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী

মো.মাসুদ রানা, খাগড়াছড়িঃ পরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এ পরিস্থিতিতে ভুক্তভোগীরা স্থানীয় পর্যায়ে কার্যকর প্রতিকার ও নজরদারীর দাবি জানিয়েছেন। আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রামগড় বাজার সিএনজি ষ্টেশন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সিনজি পরিবহনের নির্ধারিত ভাড়া উপেক্ষা করে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। নির্ধারিত ভাড়া ১১০ টাকার পরিবর্তে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। ভুক্তভোগী যাত্রী করিম জানান, আমি নিজেও দুই ঘন্ট অপেক্ষা করার পর মহিন্দ্র পরিবহন করে বারৈয়ারহাট চলে যাই। মাহিন্দ্র এবং বাসের ভাড়া ঠিক আছে। দীর্ঘদিন ধরে একটা ধরনের অনিয়ম চললে ও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। এতে প্রতিদিন বাড়তি খরচ গুনতে হচ্ছে সাধারণ মানুষকে,

আরও পড়ুন
language Change