তারিখ লোড হচ্ছে...

কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি কামরাঙ্গীরচরে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা মোংলায় তুষার রায়কে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মাতৃদুগ্ধদানে সচেতনতা বৃদ্ধির আহ্বান ১৫৯ গ্যাংয়ে কাঁপছে ঢাকা কিছুতেই দমানো যাচ্ছে না কিশোর গ্যাং কালচার স্বামীর সম্পত্তির অধিকার চান শারিরীক প্রতিবন্ধী বিধবা রহিমা রাঙামাটিতে কৃষকের পেঁপে বাগান ধ্বংসের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন  এম এ রশিদের রংপুর ডায়েরি এখন মানুষের কণ্ঠস্বর কদমতলী থানা প্রেসক্লাব ঢাকা নির্বাচন ২০২৬: যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এইচএম হাকিম তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য দেওয়ার প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফটিকছড়ি ছেঁড়া বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন দেড় হাজারের বেশি আবেদন

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট :

জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের তালিকা আরও লম্বা হচ্ছে। এই স্বীকৃতি পেতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে জমা পড়েছে আরও দেড় হাজারের বেশি আবেদন। নিজেদের   জুলাই যোদ্ধা দাবি করে এসব ব্যক্তি সরকারি তালিকায় নাম তুলতে চান। এই স্বীকৃতি পেলে তারা মাসিক ভাতাসহ সরকারি আরও সুবিধা পাবেন।স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) যারা জুলাই যোদ্ধা  হিসেবে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, মূলত তারাই এখন আবেদন করেছেন। জুলাই গণ–অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, তারা জুলাই শহীদ স্বীকৃতি পাচ্ছেন  যারা আহত হয়েছেন  তারা জুলাই যোদ্ধা।

সরকারি গেজেটে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৩৬ এবং আহত ১৩ হাজার ৮০০। যদিও শহীদ ও আহত ব্যক্তিদের এই সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, আন্দোলনে অংশ না নিয়েও অনেকে শহীদ ও আহত ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তাই এবার নতুন আবেদন সতর্কতার সঙ্গে যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকেও বিভিন্নজনের নাম আহত ব্যক্তিদের তালিকা থেকে বাদ দিতে জুলাই গণ–অভ্যুত্থান অধিদপ্তরকে অনুরোধ করেছে। সম্প্রতি জুলাই ফাউন্ডেশনে গিয়ে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলে  জুলাই যোদ্ধা’র পক্ষ থেকে মামলাও হয়। তার দাবি তাকে ভুয়া জুলাই যোদ্ধা আখ্যায়িত করে আটকে রেখে নির্যাতন চালানো হয় গত মার্চ মাসে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন করে আহত ব্যক্তিদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে ৪০ জেলা থেকে আবেদন জমা পড়েছে ১ হাজার ৫৪৩টি। ঢাকা জেলা থেকে তালিকা আসা বাকি রয়েছে। সেগুলো এলে এ সংখ্যা আরও বাড়বে।ঢাকা জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানিয়েছে, তাদের কাছে নতুন ৭০০ আবেদন জমা পড়েছে। সেসব নাম যাচাই বাছাই চলছে। ঢাকার জেলা প্রশাসক (ডিসি) তানভীর আহমেদ সম্প্রতি প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে আসা ৭০০ আবেদন যাচাই–বাছাই করে এ মাসের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হবে।তাদের ধরে জুলাই যোদ্ধা  স্বীকৃতি পেতে নতুন আবেবদনকারীর সংখ্যা বেড়ে হচ্ছে ২ হাজার ২৪৩।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণ–অভ্যুত্থান শাখা ও জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের তথ্য অনুসারে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র মাত্রায় আন্দোলন হয়েছিল ঢাকায়। তাই ঢাকা থেকে আবেদনের সংখ্যা সবচেয়ে বেশি। এ ছাড়া বগুড়া থেকে ২০০, সুনামগঞ্জ থেকে ১৩০, কিশোরগঞ্জ থেকে ১২২, কুমিল্লা থেকে ১০৯, ফেনী থেকে ১০৫, হবিগঞ্জ থেকে ১০৩, চট্টগ্রাম থেকে ৯০, বাগেরহাট থেকে ৫২ এবং চাঁদপুর থেকে ৫১টি আবেদন জমা পড়েছে।

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর এসব তালিকা যাচাই-বাছাইয়ের জন্য জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনসংক্রান্ত জেলা কমিটি’র কাছে পাঠিয়েছে। এই কমিটির সভাপতি সংশ্লিষ্ট জেলা প্রশাসক। অন্যদের মধ্যে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার, সিভিল সার্জনও রয়েছেন। যদিও জেলাগুলো থেকে যখন এই তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠায়, তখন সংশ্লিষ্ট জেলা প্রশাসক, এসপি ও সিভিল সার্জন নিয়ে গঠিত কমিটি যাচাই–বাছাই করেই তালিকা পাঠিয়েছে।

যাদের হাত ধরে তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আসছে, একই তালিকা কেন আবার তাদের কাছে পাঠানো হচ্ছে এ  প্রশ্নের জবাবে অধিদপ্তরের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের তালিকা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। নতুন করে কোনো ভুয়া ব্যক্তি যাতে গেজেটভুক্ত হতে না পারেন, সে জন্য সতর্কতামূলক এই পদক্ষেপ।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জুলাই গণ–অভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মশিউর রহমান প্রথম আলোকে বলেন,  নতুন করে যেসব আবেদন এসেছে, এ বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকতে চাই, যাতে কোনো ভুয়া ব্যক্তি তালিকায় ঢুকতে না পারে। এ জন্য তালিকাটি যাচাই বাছাইয়ের জন্য জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনসংক্রান্ত জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে যাদের নাম চূড়ান্ত করে পাঠাবে, তাদের নাম এমআইএসে অন্তর্ভুক্ত করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

উত্তরা হাইস্কুল এন্ড কলেজের সভাপতি আ ন ম বদরুদ্দোজা পতিত স্বৈরাচারের দোসরদের রক্ষায় মরিয়া

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা হাই স্কুল এন্ড কলেজের বর্তমান সভাপতির বিরুদ্ধে পতিত স্বৈরাচারের দোসরদের রক্ষায় কাজ করার অভিযোগ ওঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ এনে বিদ্যালয়ের অভিভাবক এবং স্বৈরাচার বিরোধী শিক্ষকগণ বলছেন, পতিত স্বৈরাচারের দোসররা পালিয়ে গেলেও বর্তমান সভাপতি ঢাকা উত্তর সিটিকরপোরেশন অঞ্চল-১০ এর নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা স্কুলের সভাপতির দায়িত্ব পাওয়ার পর হতেই স্কুল পরিচালনায় নানা অনিয়ম করে যাচ্ছেন। এছাড়া মহামান্য হাইকোর্টের জাজমেন্টে ইতোপূর্বে চাকুরীচ্যুত মোঃ হাফিজুর রহমান মোল্যাকে বেআইনিভাবে অধ্যক্ষ পদে পূনর্বহালের চেষ্টা করেছেন। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের কঠোর বিরোধিতায় তাতে ব্যর্থ হয়ে ছাত্র হত্যা মামলার আসামীর স্ত্রীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে অত্র বিদ্যালয়ে পতিত স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন তিনি, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। মহামান্য হাইকোর্ট তার নিয়োগকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ৩ মাসের স্টে অর্ডার প্রদান

আরও পড়ুন
language Change