তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয়

কুমিল্লা বুড়িচং উপজেলা যুবদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান : কমিটি বাতিলে বিক্ষোভ-সমাবেশ

পাঠক সংখ্যা
638

 

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লার বুড়িচং উপজেলা যুবদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে পদবী বঞ্চিত নেতাকর্মীসহ শত শত যুবক।

২৫ জানুয়ারি বুধবার সকালে বুড়িচং উপজেলা সদরের প্রধান সড়কে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশ থেকে মনগড়া পকেট কমিটি বাতিল করে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে গণতান্ত্রিক উপায়ে কমিটি গঠনের দাবী জানান।

বিক্ষোভ শেষে সমাবেশে বক্তৃতা করেন বুড়িচং উপজেলা যুবদলের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু নাসের মুন্সী। তিনি বলেন, উপজেলা যুবদলের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে থাকা নেতাকর্মীদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে।

আবু নাসের বলেন, নতুন কমিটিতে যাদের নাম এসেছে তারা অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বুড়িচংয়ে যাকে আহ্বায়ক করা হয়েছে সে ২০০৬ সালে উপজেলা যুবদলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করে বিদায় নেন। পরবর্তীতে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও যুগ্ম আহবায়কের দায়িত্বও পালন করেন। ২০ বছর আগে যুবদল থেকে বিদায় নেয়া
এমন একজনকে দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। এতে দলকে সংগঠিত করার পরিবর্তে বিভক্ত করা হলো। যা চলমান আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে এবং নতুন নেতৃত্ব বিকাশের পথকে রুদ্ধ করা হলো।

আবু নাসের বলেন, নবগঠিত পকেট কমিটির আহ্বায়ক জাভেদ কাউছার সবুজ ২০১৮ সালের পর নৌকা ও আওয়ামীলীগের পক্ষে স্থানীয় রাজনীতি ও নির্বাচনে মাঠে ময়দানে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তার ভুমিকা ও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্থানীয় গণমাধ্যমে প্রকাশ ও প্রচারিত হয়েছে। এমন একজন বিতর্কিতকে আহ্বায়ক করে যুবদলের কমিটি উপজেলার ত্যাগী যুবদল নেতা-কর্মী ও যুব সমাজ প্রত্যাখান করেছে।

বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আবু নাসের দাবী করে বলেন, কোন প্রকার সম্মেলন, কিংবা আলোচনা ছাড়া টাকার বিনিময়ে কেন্দ্র থেকে কমিটি নিয়ে আসা হয়েছে বলে।

নাসের বলেন, নিয়ম আনুযায়ী কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল নেতৃবৃন্দ কমিটি অনুমোদন দেয়ার কথা থাকলেও জেলা কমিটিকে বাদ দিয়ে, কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব হাজী মো: জসিম উদ্দিনের (পাগলা জসিম) নগ্ন হস্তক্ষেপে কেন্দ্রীয় যুবদলকে ভুল বুঝিয়ে ঢাকা থেকে কমিটি আনা হয়েছে। তৃনমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন করে অর্থের বিনিময়ে দেয়া কমিটি প্রত্যাখান করা হয়েছে।

উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ সহ অন্যন্য বক্তারা আরো আশংকা করে বলেন, গুঞ্জন শোনা যাচ্ছে বুড়িচং উপজেলা ছাত্রদলের আসন্ন কমিটিতেও একই ভাবে ছাত্রলীগের ক্যাডার ও থানা শেখ রাসেল স্মৃতি সংসদের নেতা এবং বিভিন্ন ঔষধ কোম্পানিতে চাকুরীরত বিবাহিত ছেলেদের দিয়ে কমিটি আনার চেষ্টা করতেছে এই জেলা বিএনপির সদস্য সচিব পাগলা জসিম উদ্দিন। যা কখনোই আমরা মেনে নেবো না।

ছাত্রদলের সভাপতি ও আহ্বায়ক হওয়ার মতো অনেক ত্যাগী ও কারানির্যাতিত নেতা রয়েছেন। যাদের নামে অসংখ্য মামলা রয়েছে। অন্য দল থেকে এনে কাউকে ছাত্রদলের দায়িত্ব দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ তীব্র আন্দোলন করা হবে বলে হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আরো বলেন, এতোদিন যারা যুবদলের নেতৃত্বে ছিলেন তাদের নামে ডজন ডজন মামলা চলমান রয়েছে। ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে এই কমিটি গঠন করায় তারা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।

বিক্ষোভ মিছিলে আরো বক্তৃতা করেন-বুড়িচং উপজেলা যুবদলের সদ্য বিদায়ী সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, প্রচার সম্পাদক আবু যাহের শিপু, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজা অরুণ প্রমূখ।

ঘোষিত যুবদলের কমিটির বিষয়ে যোগাযোগ করলে জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের ফোন বন্ধ পাওয়া যায়। উনি বিদেশে সফরে রয়েছেন বলে জানা গেছে।

কমিটির বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, আমি বুড়িচং উপজেলা যুবদলের কমিটির বিষয়ে অবগত নই। সোস্যাল মিডিয়ায় দেখেছি কমিটি গঠন হয়েছে। এ বিষয়ে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।

গত ১৮ জানুয়ারী ২০২৩ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট বুড়িচং উপজেলা যুবদলের কমিটি অনুমোদন দেন। ঘোষিত কমিটিতে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদককে জাভেদ কাউছার সবুজকে আহবায়ক করা হয়

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিআইডব্লিউটিএ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুরের ভয়াবহ দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ড্রেজিং শাখার দায়িত্বরত প্রধান প্রকৌশলী সাইফুরের ব্যাপক ঘুষ , অনিয়ম, দুর্নীতির অভিযোগ রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছরের দুর্নীতিবাজ তালিকায় ঘুরে ফিরে উঠে এসেছে প্রকৌশলী মো. সাইদুর রহমান এর নাম। অভিযোগ রয়েছে, এই কর্মকর্তা ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পে নদী খননের নামে ১৩৪ কোটি টাকা আত্মসাৎ করে অঢেল সম্পদের পাহাড় গড়েছেন। সাইদুর রহমানের বিরুদ্ধে রয়েছে ভোগাই ও কংস নদ খননের নামে ভয়াবহ অর্থ লোপাট, জাল সনদ ব্যবহার, একাধিক গাড়ি ও বেনামী সম্পদের মালিক হওয়া, এবং সিন্ডিকেটের মাধ্যমে কর্মকর্তাদের জিম্মি করে রেখে অবৈধ উপায়ে হাজার কোটি টাকা হাতিয়েছেন। জানা গেছে, তাঁর নেতৃত্বে ড্রেজিং শাখায় তৈরি হয়েছে একটি শক্তিশালী দুর্নীতিবাজ চক্র, যারা দরপত্র, নিয়োগ ও বদলি বাণিজ্যের মাধ্যমে কয়েকশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। নির্ভরযোগ্য

আরও পড়ুন
language Change