তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে

‘মঞ্জুলিকা’ হয়ে আসছেন অনন্যা

পাঠক সংখ্যা
638

বিনোদন ডেস্ক ॥

বলিউডের সফল ফ্র্যাঞ্চাইজি সিনেমার অন্যতম একটি ‘ভুল ভুলাইয়া’; যার তিনটি সিনেমা বক্স অফিসে দারুণভাবে ব্যবসা সফল। শিগগিরই এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা ‘ভুল ভুলাইয়া-৪’-এর ঘোষণা আসতে চলেছে; যেখানে ‘মঞ্জুলিকা’ চরিত্রে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে।

নতুন এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রটি অনন্যা পর্দায় তুলে ধরতে যাচ্ছেন কিনা, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে। কারণ, নির্মাতাদের কাছ থেকে নয়, ‘ভুল ভুলাইয়া-৪’ অনন্যার অভিনয়ের কথাটি উঠে এসেছে অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে কথোপকথনের সূত্র ধরে। ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানিয়েছে, সম্প্রতি অনন্যা ঘটা করে উদযাপন করেছেন তার ২৭তম জন্মদিন। এই বলিউড তারকার জন্মদিন উদযাপনে কেবল কাছের বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। পার্টিতে অভিনেত্রীর প্রিয় বন্ধু সুহানা খান এবং তুতো ভাই অহন পাণ্ডেকে দেখা গেছে। মা ভাবনা পাণ্ডে এবং আরও কিছু ঘনিষ্ঠজনের সঙ্গে জন্মদিনের সুন্দর মুহূর্তগুলোর ছবি অনন্যা তার ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভাগ করেছেন।

এই জন্মদিনের শুভেচ্ছা জানানো তারকাদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা কার্তিক আরিয়ান। অনন্যার ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ সিনেমার সহঅভিনেতা কার্তিক একটি মজাদার ভিডিও শেয়ার করেছেন।

সেই ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী মজার ছলে বলছেন, তিনি কার্তিকের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৪’-এ ‘মঞ্জুলিকা’ চরিত্রে অভিনয় করতে চলেছেন! ভিডিওটির ক্যাপশনে কার্তিক অনন্যাকে ‘সবচেয়ে নিঃস্বার্থ সহ-অভিনেত্রী’ বলে উল্লেখ করেছেন। যদিও অনন্যার এই ঘোষণাটি ছিল নিছকই রসিকতা, তবুও এই মজাদার বার্তাটি ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি করেছে। কারণ ‘পতি পত্নী অউর ওহ’-এর পর এই দুই তারকাকে আবারও একসঙ্গে বড়পর্দায় দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

শুধু ‘ভুল ভুলাইয়া-৪’ সিনেমা নয়, অনন্যার ইচ্ছা সদ্য নির্মাতা হিসেবে বলিউডে পা রাখা আরিয়ান খানের ওয়েব সিরিজে অভিনয়ে। ক’দিন আগেই অভিনেত্রী তার এই ইচ্ছার কথা নিঃসংকোচে সবাইকে জানিয়েছেন। এখন দেখার অপেক্ষা আরিয়ান তার ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের দ্বিতীয় সিজনে অনন্যাকে অভিনয়ের সুযোগ দেন কিনা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভালুকায় ছেলের হাতে বাবা খুন

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ছেলের অঘাতে পিতার মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পূর্ব ভালুকার কোনাপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মজিবুর রহমান পান্নার ছেলে রাব্বি(১৮) এর সাথে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। তারই জের ধরে শুক্রবার সন্ধায় রাব্বি তার নিজ বাড়িতে তার পিতা মজিবুর রহমান পান্নাকে বুকে জখম করলে জ্ঞান হাড়িয়ে মাটিতে পরে যায়। পরে স্থানীয়রা মজিবুর রহমান পান্নাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোহাইমিনুল ইসলাম মজিবুর রহমান পান্নাকে মৃত ঘোষনা করেন। ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক মোহাইমিনুল ইসলাম জানান, মজিবুর রহমান পান্নাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে

আরও পড়ুন
language Change