তারিখ লোড হচ্ছে...

বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি'র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না: তথ্যমন্ত্রী সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন অনুসন্ধানী সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে গেন্ডারিয়া থানা রিপোর্টার ক্লাবের মানববন্ধন বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সাংবাদিক নেতার সেতু সংস্কার বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি বিপিজেএফের নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওকৃষি উন্নয়নের প্রণোদনা বিতরণ  কালীগঞ্জের শিশু ফারজানা হত্যার প্রধান আসামি আল মামুনকে আটক  চাঁদপুরের রামচন্দ্রপুরে ডাকাতিয়ার ভাঙ্গন আতঙ্ক চট্টগ্রামে সাংবাদিক আসিফ কে প্রাণনাশের হুমকির অভিযোগ পদত্যাগের পর সাহাবুদ্দিনের পুরোনো বক্তব্য ভাইরাল কেশবপুরে নিষিদ্ধ মাগুর চাষ‌: ব্যবসায়ীকে জরিমানা সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে সেপ্টেম্বরে: আইনমন্ত্রী সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বিশ্ব সাহিত্য কেন্দ্রে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার দীঘিনালায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জের মাছ লুট,ইজারাদারকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন গুজবে সাতক্ষীরার পাম্পে তেল কেনার ভিড়, সরবরাহ স্বাভাবিক থাকার দাবি প্রশাসনের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএর মানববন্ধন স্বাস্থ্যে দুর্নীতির স্বর্গরাজ্য, নেতৃত্বে সচিব কামরুজ্জামান সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শওকতকে যাবজ্জীবন কারাদণ্ড ইশরাক হোসেনকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে প্রতিবাদ ​অভিযোগ ভুল প্রমাণিত: স্বপদে ফিরলেন ডিএসসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়া বৃক্ষরোপণে সাজাই দেশ প্রতিপাদ্যে রাঙামাটিতে বৃক্ষমেলার উদ্বোধন দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: মহেশখালীর টার্মিনালে ত্রুটির কারণে কমেছে সরবরাহ কেশবপুরে দেশীয় ফল ও প্রদর্শনী মেলার আয়োজন রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও কাজী শামীম, সদস্য সচিব সাংবাদিক নিজাম উদ্দিন নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা ​নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত আরসিইপিতে সম্পৃক্ত হতে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে বাংলাদেশ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারের নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে সাংবাদিক শফিকের মুক্তি না দেয়ার প্রতিবাদে সাধারণ সাংবাদিকদের মানববন্ধন গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা, নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামিকে আটক কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান

দেড়শ কোটি টাকা ছয় বিশ্ববিদ্যালয়ে ভাগাভাগি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

চলতি অর্থবছরে গবেষণা বাবদ পাবলিক বিশ্ববিদ্যালয়কে ১৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেয় ২০২২-২০২৩ অর্থবছরে গবেষণা বাবদ খরচের জন্য।

এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে পাওয়া সুনির্দিষ্ট গবেষণা প্রস্তাবের বিপরীতে এ টাকা খরচ করার বিধান থাকলেও এসব বিশ্ববিদ্যালয় তা মানেনি। তারা খুশি মতো খরচ করেছে এ টাকা। কোনো ধরনের গবেষণা ছাড়াই শুধু শুধু ঢালাওভাবে বেতনের সঙ্গে এ টাকা শিক্ষকদের বিলিয়ে দেওয়া হয়েছে। যা সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির পর্যালোচনায় ধরা পড়েছে। তবে এখনও সেই টাকা ফেরত আনতে পারেনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

ইউজিসি ও সংসদীয় কমিটি সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির এক সভায় দেড়শ’ কোটি টাকার গবেষণা তহবিল ‘তসরুফ’ নিয়ে আলোচনা হয়। উঠে আসে সংশ্লিষ্ট ৬ বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য বরাদ্দ টাকা খরচে অনিয়মের বিষয়টি। নিয়মবহির্ভূতভাবে টাকা খরচ করায় ওই টাকা ফেরত আনতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে নির্দেশনা দিয়ে চিঠি দেয় সংসদীয় কমিটি। নির্দেশনা মোতাবেক ওই ছয়টি বিশ্ববিদ্যালয়কে গবেষণায় বরাদ্দ দেওয়া টাকা ফেরত চেয়ে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কিন্তু শিক্ষকরা টাকা দিতে রাজি নন।

ইউজিসি জানিয়েছে, এ পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো শিক্ষক ওই টাকা ফেরত দেননি। উল্টো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে এ টাকা ফেরত চাওয়ায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আগে বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য ৬০ কোটি টাকা বরাদ্দ ছিল। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে তা বৃদ্ধি করে গত অর্থবছরে (২০২১-২০২২) ১২০ কোটি টাকা ও চলতি অর্থবছরে (২০২২-২০২৩) ১৫০ কোটি টাকা করা হয়েছে। কিন্তু সে টাকা নিয়ম না মেনে ঢালাওভাবে সব শিক্ষকের বেতনের সঙ্গে ৫ হাজার টাকা করে বিলিয়ে দেওয়া হয়েছে। এটা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়ে মঞ্জুরি কমিশনের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

ইউজিসি বলছে, এ বিশ্ববিদ্যালয়গুলো সুনির্দিষ্ট প্রস্তাবনা না থাকলেও শিক্ষকদের বেতনের সঙ্গে পাঁচ হাজার করে টাকা দিয়েছে। যা গবেষণায় বরাদ্দ অর্থ খরচের বিধানপরিপন্থী। গবেষণার বরাদ্দ থেকে নেওয়া টাকা ফেরত দিতে চাচ্ছেন না শিক্ষকরা। টাকা ফেরত চেয়ে মঞ্জুরি কমিশন চিঠি দেওয়ায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে শিক্ষকদের পক্ষ থেকে। টাকা ফেরত চাওয়ার বিষয়টি অপ্রাসঙ্গিক দাবি করে নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

স্থায়ী কমিটির সভায় উঠে এসেছে যে, গবেষণা প্রস্তাব না থাকলেও বিধিবহির্ভূতভাবে বেতনের সঙ্গে সব শিক্ষককে পাঁচ হাজার করে টাকা দিয়েছে এই ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়।

জানা গেছে, গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোনো ধরনের গবেষণা ছাড়াই গবেষণা বাবদ শুধু শুধুই বিলানো টাকা ফেরত নেওয়ার সুপারিশ করে। এরপর এ ছয়টি বিশ্ববিদ্যালয়কে টাকা ফেরত দেয়ার চিঠি পাঠায় ইউজিসি। এ ছয়টির মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৮ লাখ ৪১ হাজার টাকা শিক্ষকদের বিলিয়েছে।

ওই ছয়টি বিশ্ববিদ্যালয়ে পাঠানো ইউজিসির চিঠিতে বলা হয়, সুনির্দিষ্ট প্রস্তাবনা ছাড়া এভাবে বরাদ্দ দেওয়ার বিধান না থাকায় সরকার ওই টাকা ফেরত চাইছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মহাসড়কে রাতের যাত্রায় বাড়ছে দুশ্চিন্তা

স্টাফ রিপোর্টারঃ রাতের বেলা হাইওয়েতে ভ্রমণ করা বিভিন্ন কারণের কারণে উদ্বেগের কারণ হয়ে আসছে। যেমন দৃশ্যমানতা হ্রাস, বেপরোয়া চালকদের সাথে সম্ভাব্য মুখোমুখি হওয়া, বন্যপ্রাণীরা রাস্তা পার হওয়া এবং ক্লান্তির ঝুঁকি। গাড়ির যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা, নিয়মিত বিরতি নেওয়া, বিভ্রান্তি এড়ানো এবং এই উদ্বেগগুলি প্রশমিত করার জন্য গাড়ি চালানোর সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া উচিৎ। একটি নির্ভরযোগ্য জিপিএস এবং জরুরী কিট থাকা রাতের ভ্রমণের সময় নিরাপত্তা বাড়াতে পারে।   সবা:স:জু- ৭৪৫/২৫

আরও পড়ুন
language Change