তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

জিয়া পরিবারের ঠিকানা হারানোর পেছনে ছিলেন তৎকালীন সেনাপ্রধান মুবীন

ছক কষেন শেখ হাসিনা, বাস্তবায়ন করেন জেনারেল আব্দুল মুবীন
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥

প্রায় চার দশক ধরে বাস করার পর ক্যান্টনমেন্টের শহীদ মঈনুল সড়কের বাড়ি ছাড়তে হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধান বেগম খালেদা জিয়াকে। ২০১০ সালের ১৩ সেপ্টেম্বর প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি ছেড়ে আসার পর খালেদা জিয়া অভিযোগ করেছিলেন তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে। ২০০৯ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদে উঠে পড়ে লেগেছিল। সেসময় সেনাবাহিনী প্রধান ছিলেন জেনারেল মো. আব্দুল মুবীন।

অভিযোগ রয়েছে, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদে আব্দুল মুবীন ছিলেন অন্যতম কারিগর। তৎকালীন শেখ হাসিনা সরকারের পরিকল্পনায় তিনি খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করতে সকল আয়োজন করেন।

একইসঙ্গে ২০১১ সালে বয়সের কারণ দেখিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে সরিয়ে দেয় শেখ হাসিনা সরকার। আদালতে গিয়েও বিফল হন ইউনূস। শুধু গ্রামীণ ব্যাংকই নয়, এর সহযোগী অন্য প্রতিষ্ঠানেও কর্তৃত্ব হারাতে হয় ইউনূসকে।

অভিযোগ আছে, খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়িছাড়া এবং ইউনূসকে গ্রামীণ ব্যাংকছাড়া করতে শেখ হাসিনা সরকারকে সব রকমের সমর্থন দেন তৎকালীন সেনাপ্রধান মুবীন। তিনি নিরপেক্ষ থাকলে এই দুটি ঘটনা সম্ভব হতো না। ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন ইউনূস। প্রতিষ্ঠার পর থেকেই গ্রামীণ ব্যাংকের কার্যক্রম তখন থেকে বিশ্বব্যাপী ইউনূসকে পরিচিত করে তোলে। তার খ্যাতি হয় গরিবের ব্যাংকার নামে। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও ইউনূস যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয়।

অনেকেই মনে করেন, ২০০৭ সালে জরুরি অবস্থার সময় ইউনূসের দল গঠনের চেষ্টা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক বৈরী করে তোলে। ২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠনের দুই বছর পরই ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে উৎখাত করা হয়।

অন্যদিকে ২০০৯ সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনার সরকার খলেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদে উঠেপড়ে লাগে। সেসময় সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন আওয়ামী লীগ সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন করে খালেদা জিয়াকে বাড়িছাড়া করতে সকল আয়োজন করেন বলে অভিযোগ রয়েছে।

প্রায় চার দশক ধরে সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি ছাড়তে হয়েছিল বেগম খালেদা জিয়াকে। ২০১০ সালের ১৩ নভেম্বর প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি-বিজড়িত ওই বাড়ি ছেড়ে আসার পর খালেদা জিয়া অভিযোগ করেছিলেন, তাকে ‘এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে’।

সেনানিবাসের বাড়ি ছেড়ে আসার পর বিএনপি চেয়ারপারসনকে কান্নারত দেখেছিল দেশের মানুষ। ২০১০ সালের ১৩ নভেম্বর নাটকীয় নানা পরিস্থিতির পর বিকালের দিকে খালেদা জিয়া অশ্রুনয়নে ওই বাড়ি ছেড়ে আসেন।

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে জিয়াউর রহমান পরিবার নিয়ে শহীদ মইনুল সড়কের ৬ নম্বর ওই বাড়িতে ওঠেন। পরে সেনাপ্রধান, উপসামরিক আইন প্রশাসক এবং রাষ্ট্রপতি হয়েও ওই বাড়িতেই ছিলেন জিয়াউর রহমান।

জিয়া পরিবারের চার দশকের ঠিকানা হারানোর পেছনে কলকাঠি নেড়েছিলেন তৎকালীন সেনাপ্রধান মুবীন ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়া চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যূত্থানে নিহত হন। ওই বছরের ১২ জুন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আবদুস সাত্তার সেনানিবাসের ওই বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন।

ইজারা দলিলের মাধ্যমে তাকে সরকারি ওই সম্পত্তি দেওয়া হয়। ওই বাড়িতেই বাস করছিলেন খালেদা জিয়া। প্রধানমন্ত্রী হওয়ার পরও ক্যান্টনমেন্টের ওই বাড়িতেই থাকতেন বিএনপিনেত্রী।

২০১০ সালে ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে আসার দিনই সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন তৎকালীন বিরোধীদলীয় নেতা। খালেদা জিয়া অভিযোগ করেন, তাকে ‘এক কাপড়ে জোর করে সেনানিবাসের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছ‘। ‘আমাকে অপমান করা হয়েছে। যেভাবে বের করা হয়েছে, তাতে আমি লজ্জিত’— বলেছিলেন খালেদা জিয়া।

সেদিন সংবাদ সম্মেলনে ৯ মিনিট বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন। আর পুরোটা সময় তিনি রুমালে চোখ বুজে কাঁদছিলেন। সেসময় দলনেত্রীর পাশাপাশি বিএনপির জ্যেষ্ঠ নেতাদেরও কাঁদতে দেখা যায়।

খালেদা জিয়া বলেছিলেন, তার বেড রুমের দরজা ভেঙে টেনে-হিঁচড়ে তার কক্ষ থেকে বের করে দেওয়া হয়। সর্বোচ্চ আদালতে বিচারাধীন মামলা নিষ্পত্তির আগেই তাকে ‘জোর করে বাড়ি থেকে বের করে দিয়ে’ উচ্চ আদালতের সম্মানকে সরকার পদদলিত করছে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

এরপর তিন মেয়াদে শেখ হাসিনার শাসনামলে আর সেনানিবাসে যাননি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ক্ষমতার পালাবদলের পর গতবছর এবং চলতি বছরের নভেম্বরে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। অনুষ্ঠানে তার পাশে ছিলেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

জানা গেছে, সেই সাবেক সেনাপ্রধান আব্দুল মুবীন এখন আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী ইউনাইটেড গ্রুপের সঙ্গে যুক্ত। ইউনাইটেড গ্রুপের প্রধান মালিকপক্ষ হাসান মাহমুদ রাজার সঙ্গে আব্দুল মুবীনের বেয়াই সম্পর্ক। শেখ হাসিনা সরকারের আমলে ইউনাইটেড গ্রুপের মালিকানাধীন ইউনাইটেড পাওয়ারের চেয়ারম্যান মুবীন নিজের ক্ষমতা দেখিয়ে হাজার হাজার কোটি টাকার কাজ বাগিয়ে নিয়েছেন। বিশেষ করে তাকে প্রতিনিয়ত সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরঘুর করতে দেখা যেত। এমনকি ইউনাইটেড গ্রুপের নানা অনিয়ম, দুর্নীতি এবং অর্থপাচারের সঙ্গে জড়িত আব্দুল মুবীন।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুতের পড়ে থাকা তার পানির সাথে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্টে মজিবর রহমান নামে এক ব্যবসায়ীর মৃত্যু। মঙ্গলবার (২৯ জুলাই ) দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দোয়ানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান (৬০) উপজেলার ফকিরপাড়ায় ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি একজন ব্যবসায়ী। জানা গেছে মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী মুজিবর রহমান একটি গরু নিয়ে পার্শ্ববর্তী জমির খেতে নিয়ে গেলে এ সময় পড়ে থাকা বিদ্যুতের তার পানির সাথে বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ থাকলে তদন্ত করে প্রয়োজনীও ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
language Change