তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সংবাদপত্রের আস্থা পুনরুদ্ধারে কাজ করবে এশিয়াপোস্ট: উদ্বোধনী অনুষ্ঠানে ড. আসিফ মিজান চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ সুন্দরবনের দুটি হরিণ উদ্ধার করেছেন বন রক্ষীরা ১৪ বছর পর জমির মালিকানা ফিরিয়ে দিল প্রশাসন শেরপুরে ভূসির বস্তায় ১০৮ বোতল বিদেশি মদ সহ তিনজনকে আটক পাচারকালে আটক ৮ হাজার লিটার জ্বালানি তেল ভোলাহাট ফিলিং স্টেশনে স্থানান্তর ময়নাতদন্তে উঠে এলো গাজীপুরে ৫ হত্যার ভয়াবহ চিত্র গণপূর্তে তৈমুর আলমকে ঘিরে ‘প্রভাব বলয়’ ও দুর্নীতির অভিযোগ ডুয়েটে ভর্তির আবেদন শুরু আজ আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী ঈদযাত্রায় যানজটের ৯৪ স্পট চিহ্নিত নদী পারাপারে ভোগান্তি কমাতে জরুরী বৈঠক অনুষ্ঠিত শেরপুরে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোহাম্মদপুর অভিযানে হামলার শিকার পুলিশ ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি পদে আলোচনায় মোশারফ হোসেন খোকন জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ফাউন্ডেশনের কমিটি গঠন সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব বিশ্বকাপ স্কোয়াডে ফিরেই গোলের দেখা পেলো নেইমার এক কোটি কর্মসংস্থান তৈরিতে কাজ করছে সরকার গর্ভের শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্ট খামারিদের সুরক্ষা জন্য বিজিবিকে কঠোর নির্দেশনা: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জাগৃকের ২০ একর জমি পাঁচ কোম্পানির দখলে নলডাঙ্গায় রেল স্টেশনের ওভার ব্রিজের পিলারে ধাক্কা ১ শিশু মৃত্যু নাটোর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন মাননীয় সংসদের হুইপ ৩৬ টি কোম্পানীর প্লট ফ্ল্যাট না কেনার আহ্বান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নাটোরের পার্কে দুই বিদেশি নাগরিক হেনস্তার ঘটনায় দুইজনকে আটক নলডাঙ্গার খান রাইস প্রসেসিং প্ল্যান্টের খাঁটি চাল উত্তরবঙ্গে ব্যাপক সাড়া ফেলেছে‎‎ পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন স্নেহের প্রতিদান দখলবাজি বাবার জমি নিজের কব্জায় নিলেন মেয়ে! কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ সাফল্য জুয়ার আসরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ না হলে ভালো কিছু করা যেত রাজারবাগে পুনাক মেলা উদ্বোধন: কেএমপি স্টলে প্রধানমন্ত্রী ও ফার্স্ট লেডি নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন আম কুড়ানোর তুচ্ছ ঘটনায় পাথরঘাটায় শিশুকে মারধরের অভিযোগ ভুয়া ওয়ারিশ সনদে নামজারি করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে একজন কারাদণ্ড সোনাইমুড়ীতে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলা: নারী ও শিশুসহ আহত ৪ প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা: পুলিশ সপ্তাহ ২০২৬ জামিন পেলেন সাংবাদিক শাকিল ও ফারজানা রুপা শেনজেন দেশে প্রবেশ করতে ভ্রমণকারীদের সব ধরনের কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ এক মামলায় আপিল বিভাগে ব্যারিস্টার সুমনের জামিন বহাল সুন্দরবনে মুক্তিপন দিয়ে ফিরলেন কয়রার ১৩ মৌয়াল ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি সুন্দরবনে বাঘের আক্রমণে গুরুতর আহত মৌয়াল পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে বসছে ৩৬০০ পশুর হাট গাজীপুরে পৈত্রিক জমি ফিরে পেতে জেলা রেজিস্ট্রারের দ্বারস্থ সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন ভাণ্ডারিয়া থানার ওসির কাজে সন্তুষ্ট সাধারণ মানুষ ​প্রকৌশলী মকবুলের লালসার বলি: ভিটেমাটি হারাল এক সাংবাদিক পরিবার

সাইবার অপরাধে বিপর্যয়

সাইবার অপরাধে বিপর্যয়
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সাইবার অপরাধ। বাড়ছে অভিযোগ। বাড়ছে ভুক্তভোগী। অপরাধীদের কৌশলে বারবার প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি ও ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখা ডিবির তথ্য বলছে, পাঁচ বছরে দেশে সাইবার অপরাধের শিকার হয়ে প্রায় ২ লাখ মানুষ অভিযোগ করেছে। চলতি বছর ডিবির হাতে জমেছে প্রায় ৫ হাজার অভিযোগ। বেশির ভাগ অপরাধীর টার্গেট অর্থ।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম বলেন, আমাদের সক্ষমতা অনুযায়ী কাজ চলছে।

অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। সাইবার অপরাধ কমাতে সচেতনতা প্রয়োজন।
সিআইডির তথ্য বলছে, ২০২০ সাল থেকে এ পর্যন্ত ১ লাখ ৭৮ হাজার ৫৯৬ জন অভিযোগ করেছেন। ছয় মাসে সাইবার পুলিশ সেন্টারে যোগাযোগ করেছেন ৩ হাজার ৭৬৬ জন ভুক্তভোগী।

সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, সাইবার অপরাধের অভিযোগ প্রতিনিয়ত আসছে। অনলাইন ও ভেরিফায়েড পেজে পাওয়া প্রতিটি অভিযোগ যাচাই করে তদন্ত করা হচ্ছে।

ডিবিতে অভিযোগ দেওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজধানীসহ সারা দেশে মোবাইল ফোন ব্যবহার করে সাইবার চক্র স্মার্টফোন ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্যসহ অর্থ চুরি করছে। ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে মামলায় ফাঁসানো বা মামলা থেকে বাঁচানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। পুলিশের ইউনিফর্ম পরা ছবিও ব্যবহার করছে তারা।

চলতি বছরের ১১ মাসে প্রায় ৫ হাজার সাইবার অপরাধের অভিযোগ পেয়েছে গোয়েন্দা পুলিশ।
পুলিশের সাইবার বিশেষজ্ঞদের মতে, সাইবার চক্র আগের চেয়ে অনেক বেশি সংঘবদ্ধ ও বেপরোয়া। অপরাধীরা প্রথমে টার্গেট ব্যক্তির স্মার্টফোনের কল ফরওয়ার্ডিং সেটিংস পরিবর্তন করে। এরপর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য বদলে ব্যবহারযোগ্য পাসওয়ার্ড নিজেদের নম্বরে নিয়ে নেয়। পরে টাকা তুলে নেয়।

সম্প্রতি দুর্জয় নামে সাইবার চক্রের এক সদস্য ডিবির জিজ্ঞাসাবাদে জানায়, সে বিভিন্ন নম্বর থেকে অপরিচিত ব্যক্তিদের ফোন করত। কথোপকথনের মাধ্যমে তথ্য নিত। এরপর আর্থিক প্রতারণা চালাত।

সিআইডি সূত্র বলছে, সাইবার অপরাধের শিকার ৩ হাজার ৭৬৬ ভুক্তভোগী গত ছয় মাসে সিপিসিতে যোগাযোগ করেছেন। ১ হাজার ৮১৩ জন অনলাইনে আর্থিক প্রতারণার শিকার হন।

৭৪৩ জন ই-কমার্সের মাধ্যমে প্রতারিত হন। ৫৪৪ জন ইনভেস্টমেন্ট ট্র্যাপে, ৬৪ জন লোনের ফাঁদে ও ১১৫ জন সেবা নিতে গিয়ে ট্র্যাপে পড়েন। ফ্রিল্যান্সিং কাজে ১৩ জন ও ১৭ জন এনআইডি ইস্যুতে আর্থিকভাবে সাইবার অপরাধের শিকার হন। ৮০২ জন পোস্ট, মেসেজ, ছবি ও ভিডিওর মাধ্যমে সাইবার অপরাধের শিকার হন। ব্যক্তিগত মিথ্যা তথ্যে ৬১ জন, ১২ জন ব্যক্তিগত তথ্য প্রচারে, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় ২৮২ জন, ১৮৭ জন ব্ল্যাকমেইলিংয়ের শিকার, ১৬৫ জন সিম ক্লোন ও ২৬১ জন অন্যান্য সাইবার অপরাধের শিকার হন।

সিআইডি সূত্র বলছে, প্রতিটি অভিযোগের তদন্ত চলছে। ২ হাজার ৫৫২ জনের অভিযোগের বিষয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হয়েছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, বর্তমানে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। দেশ-বিদেশ থেকে অপরাধ হচ্ছে। এদের নিয়ন্ত্রণ করে ভুক্তভোগীদের সহযোগিতা করতে হবে।

আমেরিকান সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যান্ডিয়ান্টের গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালে ৫৫ শতাংশ সাইবার হামলার উদ্দেশ্য ছিল অর্থ হাতিয়ে নেওয়া। বেসরকারি সংস্থা ব্লাস্টের উপপরিচালক তাপসী রাবেয়া বলেন, শহরের উচ্চশিক্ষিত অনেকেই অনলাইনে যৌন হয়রানির শিকার হচ্ছেন। এসব ভুক্তভোগীর ১৫-২৫ শতাংশই আইনের আশ্রয় নিতে চান না।

সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন জানায়, গত পাঁচ বছরে প্রায় ২ লাখ মানুষ সাইবার অপরাধের অভিযোগ করেছে, যা মোট ভুক্তভোগীর মাত্র ১২ শতাংশ।

জরিপে দেখা গেছে, ভুক্তভোগীদের ৮০ শতাংশের বয়স ১৮ থেকে ৩০ বছর। ৬০ শতাংশ নারী। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক প্রযুক্তিও সাইবার অপরাধ বাড়াচ্ছে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, দেশে সাইবার অপরাধের ৫৫ থেকে ৬৫ শতাংশই আর্থিক প্রতারণা। প্রতি বছর অপরাধের পরিমাণ ও ধরন দুটোই বাড়ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা

মাহিদুল ইসলাম ফরহাদ ​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতার অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ’ এই সভার আয়োজন করে।​সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল মাহমুদ। প্রতিবাদ সভায় বক্তব্য প্রদান করেন জেলার বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন:​হোসেন শাহনেওয়াজ (সভাপতি, জেলা প্রেসক্লাব)​কামাল উদ্দীন (সম্পাদক, দৈনিক চাঁপাই চিত্র)​মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু (সম্পাদক, দৈনিক চাঁপাই দর্পণ)​আখতারুজ্জামান ইশা (সভাপতি চাঁপাই প্রেসক্লাব)​মোঃ মেহেদী হাসান (সাধারণ সম্পাদক, সিটি প্রেসক্লাব)​আনোয়ার হোসেন দিলু (জেলা প্রতিনিধি, প্রথম আলো)​মনোয়ার হোসেন জুয়েল (সাধারণ সম্পাদক, জেলা প্রেসক্লাব)​মোঃ রফিকুল আলম (সভাপতি, টিভি চ্যানেল অ্যাসোসিয়েশন)​ফারুক

আরও পড়ুন
language Change