তারিখ লোড হচ্ছে...

পাথরঘাটায় নৌ পুলিশের ঘুষ গ্রহন,ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২ শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার দুর্নীতির দায়ে অপসারিত চেয়ারম্যানের মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ সুন্দরবন সুরক্ষায় অঙ্গীকার: আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসে মোংলা-রামপালে বেডসের বৃক্ষরোপণ অভিযান কালীগঞ্জে ফের বিদ্যুতের নড়বড়ে খুঁটি, বড় দুর্ঘটনার আশঙ্কা বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংসদ ভবনে এলাকায় অনাকাঙ্ক্ষিত হট্টগোল সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক বেনাপোলে ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগে যা বলছেন বলিউড তারকারা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা-বাবা খুন, পুত্র আটক এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের রাজনীতির মাঠে এক নক্ষত্র নাদিম চৌধুরী রাঙামাটিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক বাবা-মা  চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি'র চেয়ারম্যান হামিদ রানা ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কি ছিল সেই ব্যাগে? হামলার শিকার সাংবাদিক রাজু হামিদ: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ঢাকা প্রেসক্লাবের এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে ছোটদের পত্রিকা কানামাছির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে না, যাচাই হবে আইরিশ সাতক্ষীরা তালার ধানদিয়ায় রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন  রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক এমপি নজরুলের একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর ভিডিও বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি'র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না: তথ্যমন্ত্রী সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন অনুসন্ধানী সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে গেন্ডারিয়া থানা রিপোর্টার ক্লাবের মানববন্ধন বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সাংবাদিক নেতার সেতু সংস্কার বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি বিপিজেএফের নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওকৃষি উন্নয়নের প্রণোদনা বিতরণ  কালীগঞ্জের শিশু ফারজানা হত্যার প্রধান আসামি আল মামুনকে আটক  চাঁদপুরের রামচন্দ্রপুরে ডাকাতিয়ার ভাঙ্গন আতঙ্ক চট্টগ্রামে সাংবাদিক আসিফ কে প্রাণনাশের হুমকির অভিযোগ পদত্যাগের পর সাহাবুদ্দিনের পুরোনো বক্তব্য ভাইরাল কেশবপুরে নিষিদ্ধ মাগুর চাষ‌: ব্যবসায়ীকে জরিমানা সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে সেপ্টেম্বরে: আইনমন্ত্রী সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বিশ্ব সাহিত্য কেন্দ্রে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার দীঘিনালায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

আমার দুর্ভাগ্য,আমি সাংবাদিক!

পাঠক সংখ্যা
638

 

রোস্তম মল্লিকঃ

কিছু অপ্রিয় সত্য কথা আছে । সেই কথাগুলো লিখতে বড্ড কষ্ট হয়। সে কথায় কেউ কষ্ট পায়। কেউ আবার তুষ্টও হয়। তবে কথাগুলো অবশ্যই জাতির জন্য ধর্তব্য। তিন দশক চলছে আমার সাংবাদিক জীবন। এই সময়ে বেশ কয়েকটি সরকার বদল হয়েছে। বদলেছে দেশের আর্থসামাজিক অবস্থা। এনালগ যুগ ধেকে আমরা এখন ডিজিটাল যুগে। কালেরধারায় বদলে গেছে সাংবাদিকতাও। এখন অনেকেই ঘরে বসে সাংবাদিকতা করছেন। যেতে হচ্ছে না খবরের উতসের দ¦ারে। ছুটতে হচ্ছে না পথ থেকে পথে। নিতে হচ্ছে না অবাঞ্চিত ঝুঁকি। জাপানের ইয়াসিকা ক্যামেরা আর সনি ব্রান্ডের টেপরেকর্ডারেরও প্রয়োজন হচ্ছে না। এমনটিই হয়। যুগের পরিবর্তনে সব কিছু বদলে যায়। পুরাতনের স্থলে আসে নতুন। এক সময় সেটিতেই অভ্যস্ত হয়ে যায় মানুষ।
বাংলাদেশ তথা এশিয়া অঞ্চলের সাংবাদিকতা ঝুকিমুক্ত নয়। উন্নয়নশীল দেশ উন্নতশীল দেশের ভাষায় কথা বলে না। এখানে অকেগুলো বিষয় মাথায় রেখে সাংবাদিকতা করতে হয়। দেশের ক্ষতিসাধিত হয় এমন বিষয়গুলো ওভার লুকিং করা অত্যন্ত জরুরী। অগ্রজ সাংবাদিকরা এ বিষয়টি সব সময় অগ্রাধিকার দিতেন। তারা প্রকৃত অর্থেই জাতির বিবেকের দায়িত্ব পালন করেগেছেন। ইতিহাস চিরদিন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

এবার মুল বিষয়ে আসি। আমি কেন সাংবাদিকতায় এলাম? ৮০‘র দশকে সাংবাদিকতার একটা মোহে পড়েছিলাম আমি। তখন আমি একজন প্রতিবাদী যুবক। দেখতাম সাংবাদিকরা যেখানেই যান একটা আলাদা সম্মান পান। এমন কি প্রশাসনের হর্তাকর্তারাও তাদেরকে সমীহ করে চলেন। কোন সুপারিশ করলে না করেন না। সরকারী সব ধরণের প্রোগ্রামেই তারা ডাক পান। সামনের কাতারে তাদের আসনও রিজার্ভ থাকে। এই যে সম্মানের জায়গাটা সেটি আমাকে মোহগ্রস্থ করেছিলো। অবশ্য রাজনীতি করলেও এমন সম্মান অর্জন করা য়ায় তবে সেটা হয় দল কেন্দ্রীক। দল ক্ষমতাচ্যুত হলে আর সেই সম্মান পাওয়া যায় না। আর সাংবাদিক হলে তার কোন মুল্যায়ণ বত্যয় ঘটে না। যুগের পর যুগ এই সম্মান একই ধারায় পাওয়া যায়।
আরেকটি বিষয় আমাকে গভীরভাবে স্পর্শ করেছিলো। সেটি হলো: কলমের শাসনে সমস্ত প্রকার অন্যায়,অপরাধ,অনিয়ম,দুর্নীতি নির্মূল করা। এলাকার উন্নয়নে শরিক হওয়া। নির্যাতীত নীপিড়িত মানুষকে ন্যায় দেওয়া। মানবিক সেবা দান করা। অসহায় মানুষের ছায়াবৃক্ষ হওয়া। তাদের মানবাধিকার প্রতিষ্ঠা করা। মনে মনে আমি আরেকটা স্বপ্নও লালন করতাম। সেটি হলো: আমি হবো সবার সেরা সাংবাদিক। সবার মুখে আমার নাম থাকবে। আমার সম্মানে আমার পরিবারের সদস্যরাও সম্মানিত হবেন।
এই ভাবনা আমাকে প্রচন্ডভাবে গ্রাস করেছিলো। ফলে আমি সাংবাদিকতা পেশার প্রতি লোভনীয় হয়ে পড়েছিলাম। ছেড়ে দিয়েছিলাম বেসরকারী চাকুরীও। ৮০ র দশকের সেই শারীরীক সক্ষমতা এখন আর নেই। তবে অধ্যায়টা সোনালী স্মৃতি হয়ে আমার মনের এ্যালবামে জ¦লজ¦ল করছে। সেটা নিয়ে আমি গর্ব করি।
৮০‘র দশক থেকে বিংশ শতাব্দীর চলমান সময় আমার জীবনের ওপর দিয়ে অনেক ঘাত-প্রতিঘাত,হামলা,মামলা,পুলিশী নির্যাতন,বারবার কারাবরণ,পুলিশ রিমান্ড,এমন কি ১৯৭৪ সালের কালা কানুনে (রাষ্ট্রদ্রোহীতার অপরাধ) এ আমাকে বার বার গ্রেফতার করে ডিটেনশনে রাখা হয়েছে। দুর্নীতিবাজ সরকারী কর্মকর্তা, অসত রাজনৈতিক নেতা, চোরাকারবারি ব্যবসায়ী, সুদখোর ,ঘুসখোর এমন কি আমার অগ্রজ কিছু কুলীন সিনিয়র সাংবাদিকের সম্মিলিত প্রচেষ্টায় ও ষড়যন্ত্রে আমি ছিলাম জর্জরিত। মহান আল্লাহুর অশেষ কৃপায় আমি এককভাবে তাদের সম্মিলিত ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমার চুড়ান্ত লক্ষ্যে পৌছে গেছি। আপনারা হয়তো বিশ^াস করবেন না, সাহসী সাংবাদিকতা করতে গিয়ে আমি রাতের পর রাত বাড়ীতে থাকতে পারিনি। আত্মীয় স্বজনের বাড়ীতে রাত কাটাতে হয়েছে। পরিবার পরিজন দুরে রেখে অন্য শহরে নির্বাসনে থাকতে হয়েছে। এমন কি না খেয়ে রাতও কাটাতে হয়েছে।
যাই হোক , সবই বিধাতার খেলা। তিনি হয়তো আমাকে বড় করবেন তাই শত বিপদ দিয়ে আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আমিও আমার খ্যাতি অর্জনের জন্য জীবন বাজী রেখে অদম্য থেকেছি।

এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আসি। এখন ডিজিটাল দেশে হাজার হাজার অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক ,সাপ্তাহিক পত্রিকা,ইউটিউব চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল ও আইপি টিভি রয়েছে। এসব গণমাধ্যমে লক্ষাধিক সংবাদকর্মী কাজ করছেন। জীবন জীবিকার সংস্থানও হয়েছে।
কিন্তু সাংবাদিকতার মানদন্ড নীচে নামতে নামতে এখন এমন এক পর্যায়ে পৌছেছে যে, তা আর নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এখন বেশিরভাগ সাংবাদিকই অপ্রশিক্ষিত,সঠিক শিক্ষা সনদবিহিন, অপগেশাদার ও ভিন্নপেশার লোক। বিশেষ করে বেশিরভাগ অনলাইন সাংবাদিকতার মান অরুচীকর,পেশাদারিত্বহীন এবং সাংবাদিক পেশাকে ধ্বংস করার মানষিকতা সম্পন্ন।
মেইন স্ট্রিমের শতাধিক জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা মূলধারায় অবিচল থাকলেও সারা দেশে হাজার হাজার অনিয়মিত পত্রিকা ও নিবন্ধনহীন অনলাইন নিউজ পোর্টাল ও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ইয়োলো জার্নালিজমকে স্থায়ী রুপ দিতে যুদ্ধে লিপ্ত হয়েছে। এসব অখ্যাত অনিয়মিত পত্রিকা,নিউজ পোর্টাল,ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ বন্ধে প্রকৃত পেশাদার সাংবাদিক এবং সরকারের তথ্য মন্ত্রণালয় জোরালো পদক্ষেপ না নিলে গোটা সাংবাদিক সমাজই জাতির কাছে বিরাট এক প্রশ্নের সম্মুখীন হবেন। এক সময় গোটা জাতি তথ্য সন্ত্রাসে আক্রান্ত হবে বলে আমি মনে করি।

আবারও আমার প্রসঙ্গে আসি। এ নিবন্ধের শিরোনাম: আমার দুর্ভাগ্য, আমি সাংবাদিক। এখন আপনারা প্রশ্ন করতে পারেন; আমি আমার সাংবাদিক জীবনে সফল হয়েও একথা কেন বলছি। আমার উত্তর: সাংবাদিকতা পেশা একটি অলাভজনক ঝুঁকিপূর্ণ পেশা। এ পেশায় ভোগ বিলাশী জীবন যাপনের কোন সুয়োগ নেই। পত্রিকা বা টিভি চ্যানেল থেকে যে বেতন ভাতা পাওয়া যায় তা দিয়ে জীবন ধারণ করা অতি কষ্টকর। সম্মানে অতি উচু হলেও বেতন ভাতায় অতি নীচুতা গ্রাস করে আছে এই পেশাটাকে। মুল ধারার হাতে গোনা কিছু জাতীয় দৈনিক ও টিভি চ্যানেলে পেশাদার সাংবাদিকদের বেতন ভাতা সুনিশ্চিত থাকলেও অন্যান্য হাজার হাজার পত্রিকা এবং কিছু টিভি চ্যানেলে সেই নিশ্চয়তা একদমই নেই। ফলে অনেক পেশাদার সাংবাদিক জীবন জীবিকার চাহিদা মেটাতে কোন না কোন বেসরকারি কোম্পানী বা প্রতিষ্ঠানে পার্টটাইম জব করছেন। কেউ কেউ আবার যৌথভাবে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হচ্ছেন।
আমাদের মনে রাখা দরকার যে, পেটে ক্ষুধা থাকলে মাথায় শুভচিন্তা আসে না। পেশার সম্মান বজায় রাখতে হলে সাংবাদিকদের মানিব্যাগের স্বাস্থ্য ভালো রাখা অত্যন্ত জরুরী। আর সেটার নিশিচয়তা দিতে পারেন কেবল পত্রিকা বা টিভি চ্যানেলের মালিক পক্ষ। সরকার আন্তরিক হলে পেশাদার সাংবাদিকদের জন্য মাসিক ভর্তুকি ভাতার ব্যবস্থাও করতে পারেন।
আরেকটি বিষয় হলো ঝুঁকি ভাতা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রতি নিয়ত আক্রান্ত হচ্ছেন। প্রান নাশের হুমকি পান। পথে প্রান্তরে শারীরীকভাবে আঘাতপ্রাপ্ত হন। তাদের নিরাপত্তার জন্য দেশে কোন “সাংবাদিক সুরক্ষা আইন“ বা বীমা ব্যবস্থা নেই। এ কারণে কোন সাংবাদিক জীবনের ঝুঁকি নিতে আগ্রহী নন। তাদের কিছু হয়েগেলে পরিবারের দায়িত্ব নেবার কেউ নেই। ফলে এই পেশাটিকে বেশিরভাগ শিক্ষিত যুব সমাজ এড়িয়ে চলেন। আর এই সুযোগে ক্লাস ফাইভ পাশ, এইট পাশ ,মেট্রিক পাশ অর্ধ শিক্ষিতরা বিনা বেতনে সাংবাদিক বনে যাচ্ছেন। তাদের না আছে অভিজ্ঞতা,না আছে দক্ষতা,না আছে সাংবাদিকতার আইন কানুন সম্পর্কে সাম্যক কোন ধারণা। এমন কি কোনটা নিউজ আর কোন ভিউজ সেটাও তারা জানে না।
এ দিকে কিছু অখ্যাত দৈনিক পত্রিকা আছে যাদের কাজই হলো ৫শত বা ১ হাজার টাকার বিনিময়ে সাংবাদিক তৈরী করা। তারা নিয়মিত পত্রিকা প্রকাশ ও বাজারজাত না করে সারা দেশে ফাইভ পাশ, এইট পাশ ,মেট্রিক পাশ সাংবাদিক প্রডাকশন দিচ্ছেন। এই শ্রেণির পত্রিকার মালিক ও সম্পাদকদের কার্ড বাণিজ্য ও সাংবাদিক প্রডাকশনের কারণেই সারা দেশে সাংবাদিক পেশার মর্যাদা ক্ষুন্ন হচ্ছে।
এদের কারণেই অজাত-কুজাত,মুর্খ টাকাওয়ালা ব্যবসায়ী,রাজনৈতিক,সরকারী আমলা ,কালো ব্যবসায়ী,ভোটকাটা জনপ্রতিনিধি সাংবাদিকদের “সাংঘাতিক“ বলে উপহাস করতে সাহস পাচ্ছে। বলছে,দ‘ুটাকার সাংবাদিক। এ কারণেই আমি এই নিবন্ধের শিরোনাম দিয়েছি: আমার দুর্ভাগ্য,আমি সাংবাদিক!
পরিশেষে আমার একটাই অভিমত: সাংবাদিক পেশাকে কলংকমুক্ত করতে এখনি একটা সরকারী নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। সেখানে সাংবাদিকতার সর্ব নিন্ম শিক্ষাগত যোগ্যতা ডিগ্রী পাশ নির্দ্ধারণ করে দিতে হবে। কমপক্ষে ১ মাসের পিআইডি প্রশিক্ষন বাধ্যতামূলক করতে হবে। যে নীতিমালায় পেশাদার সাংবাদিকদের যুক্তিসংগত বেতন ভাতার নিশ্চয়তা থাকবে। তাদের আবাসন ও যানবাহনের ব্যবস্থা থাকবে। তাদের জীবন ও পরিবারের ঝুঁকি ভাতার (বীমা) এর নিশ্চয়তা থাকবে। ৩ বছরের অভিজ্ঞতা পেশাদার সনদধারী সাংবাদিক ব্যাতীত রাজনৈতিক তদবীর বা টাকার বিনিময়ে কেউ যেন দৈনিক,সাপ্তাহিক পত্রিকা, নিউজ পোর্টাল ,আইপি টিভি বা টিভি চ্যানেলের সরকারী নিবন্ধন বা লাইসেনস যেন না পান সে উদ্যোগ গ্রহন করা হোক। তথ্য মন্ত্রী মহোদয় এই উদ্যোগটি নিতে পারলে সাংবাদিক পেশার মান বজায় থাকবে এবং দিনদিন উন্নত হবে বলে আমি মনে করি।

রোস্তম মল্লিক
সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সোনাতনী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে : চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ (এম.এ)

সোনাতনী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে :চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ (এম.এ)

বিশেষ প্রতিনিধি: আসসালামু আলাইকুম,‎‎আমার প্রিয় সন্মানিত ১১ নং সোনাতনী ইউনিয়নবাসী,আমি মোঃ শরীফুল ইসলাম শরীফ (এম.এ) সাংবাদিক ও মানবাধিকার কর্মী। সাবেক সহ-সভাপতি, ঢাকা কলেজ, ছাত্রদল ওসাবেক,বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই একজন। আমি অতন্ত্য গর্বিত যে,আপনাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক প্রয়াত ফজলুল হক ফটিক মাস্টারের ছোট সন্তান। আমার বাবা ছিলেন, সোনাতনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক। তিনি, মানুষের কাছে একজন খাঁটি মানবিক মানুষ হিসেবে পরিচিত লাভ করেছিলেন। তিনি ছিলেন, একজন আদের্শবান শিক্ষক, মানুষ গড়ার কারিগর। ছোট বেলা থেকেই বাবার আদের্শ কে নিজের মধ্যে ধারণ করে সকল শ্রেণী পেশার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জানি না,কতটুকু আপনাদের পাশে থাকতে পেরেছি। তবে, আমার পরিবারের প্রতি আপনাদের শ্রদ্ধা ও ভালোবাসা দেখে আমি অনুপ্রেণীত হয়েছি। আমিও সিদ্ধান্ত নিয়েছি,আমৃত্যু/জীবনের শেষ

আরও পড়ুন
language Change