তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে, ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আটক সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ ভারত যাওয়ার ১৯ মাস পর শেরপুর সীমান্তে যুবকের মরদেহ হস্তান্তর ধুতির ওপর অজানা পায়ের ছাপ, ‘গোপালের পদচিহ্ন’ বলছেন ভক্তরা বেলকুচিতে অভিযান চালিয়ে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার স্বামী-স্ত্রী আটক মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কমলো জ্বালানি তেলের দাম কালীগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি রামগড়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসে সম্ভাবনা নেই : শিক্ষামন্ত্রী কেশবপুরে উদ্বোধন হলো হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন পাথরঘাটায় চাঁদা না দেওয়ায় হামলা কতদিন পরপর চুল কাটবেন  চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন হাসান নাসিমের মুক্তির দাবিতে মানববন্ধন রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা কুদরত-ই-খুদা অর্থ লুটপাট ও নারী কেলেঙ্কারিতে চ্যাম্পিয়ন ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম গিলে খাচ্ছে চট্টগ্রামের বনাঞ্চল ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি দাম জানলে চোখ কপালে উঠবে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা জিয়া শিশু কিশোর মেলা' এর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন কমিটি বিলুপ্ত ঘোষণা কক্সবাজারে ৩ জনকে গলা কেটে হত্যা তারেক রহমানের নেতৃত্বে নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশ এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রাজউকের হেলাল উদ্দীন সবুজ-ফাতেমা মলির অবৈধ সম্পদের পাহাড় ২৯ জেলার জন্য দুঃসংবাদ, সতর্কতা জারি রাজধানীর সাত পাম্পে বাধ্যতামূলক হলো ফুয়েল পাশ ধনবাড়ীতে পলাতক দুই মাদক আসামি প্রকাশ্যে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষক শিক্ষার্থীদের শোক শেখ হাসিনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ কোহলির জন্য ক্রিকেট অনুসরণ করেন জোকোভিচ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রবেশপত্র না পেয়ে পরীক্ষার্থীদের মহাসড়ক অবরোধ আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ডিজেল-অকটেন জব্দ ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা দিল সরকার অফিস সময় শেষে শুরু অনিয়মের অফিস পূর্ববর্তী সরকারের ভুলে হুমকিতে জনস্বাস্থ্য: স্বাস্থ্যমন্ত্রী একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা সাবেক এমপি শামসুদ্দোহার মৃত্যুতে গণতন্ত্রী পার্টির শোক গরমে ফুটি কেন খাবেন? বিএনপি শরিকদের সঙ্গে প্রতারণা করেছে: সার্জিস ইসরায়েল আমাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাপ দেয়নি : ট্রাম্প এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যর জরুরি সংবাদ সম্মেলন রাজনীতিতে আমার কেবল শুরু: চমক শেরপুরের ঝিনাইগাতীতে আগাম জাতের বোরো ধান কাটা শুরু মোংলায় ইজিবাইক চাপায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর মৃত্যু

সাগরদাঁড়ীতে প্রতিষ্ঠাতা অধ্যক্ষর সমাধি’র পাশে অশ্লীল নৃত্য, সুশীল সমাজের ক্ষোভ

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

যশোর কেশবপুর উপজেলার বিভিন্নস্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে পরিবেশন করা হচ্ছে অশ্লীল নৃত্য। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হিন্দি-ভজপুরী গানের সংমিশ্রণ বাজিয়ে অশ্লীল এ নৃত্য পরিবেশন হলেও নজর নেই প্রশাসনের।

ঈদ পূর্ণমিলনী নামে সংস্কৃতিকে দাবিয়ে রেখে বিদেশি গান বাজিয়ে এমন নৃত্য চলায় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সুশীল সমাজের মধ্যে।

এধরণের অশ্লীল নৃত্য প্রদর্শনীতে দর্শক সারিতে ভিড় করছে স্কুল-কলেজ পড়য়া শিক্ষার্থীসহ এলাকার যুবসমাজ।

সুশীল সমাজের অভিযোগ, আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের মাঠে সাগরদাঁড়ী চৌরাস্তা যুব সংঘের উদ্যোগে সংস্কৃত অনুষ্ঠানে নামে অশ্লীল নৃত্যর কারণে
কেশবপুরের মানুষকে সর্বোপরি বাংলাদেশকে পরিচিত করেছিলেন এ এস এইচ কে সাদেক মহোদয় ও
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
চঞ্চল কুমার বিশ্বাসের মান ক্ষুণ্ণ হয়েছে।
কলেজের পাশেই সমাধি করা রয়েছে প্রতিষ্ঠাতার অধ্যক্ষ।

অনুষ্ঠানে কিছু ক্লাব থেকে ভাড়া করা মেয়েদের অর্ধনগ্ন শরীরে নাচানো হচ্ছে। যার কারনে পরিবেশ থাকছে না পরিবার নিয়ে দেখার।

সম্প্রতি উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা যায়, সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের তালে তালে অশ্লীল নৃত্য পরিবেশনে ৪(চার) তরুণী। তাদের সঙ্গে নাচতে যোগ দেন মঞ্চের ওপর ও সম্মুখ সারিতে থাকা দর্শকরা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বয়স্ক, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ওইগ্রামের রাজ্জাক বলেন, ‘কথা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু আমি সপরিবারে গিয়ে দেখলাম বিভিন্ন ক্লাব থেকে ভাড়া অশ্লীল নৃত্য। এমন নৃত্য দেখে স্ত্রী, বোন ও সন্তানদের নিয়ে অনুষ্ঠান থেকে উঠে আসতে বাধ্য হয়েছি। আসলে আমাদের সংস্কৃতি কোথায়? অশ্লীল নৃত্যকে সাংস্কৃতিক নৃত্য বানানো হচ্ছে তাও আবার একজন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষর সমাধি’র পাশে এসব বন্ধে প্রশাসনের নজরদারী প্রয়োজন।

কেশবপুরের সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রদীপ বসু পল্টু বলেন, ‘এলাকায় গড়ে ওঠা কিছু ক্লাব ভাড়ায় মেয়েদের নাচিয়ে থাকে। তারাই সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশন করে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নাম কলুষিত করছে। এবং আধুনিক বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা এ এস এইচ কে সাদেক মহোদয়ের নামে কলেজটি, সেখানে অশ্লীল নৃত্য কখনোই শোভনীয় নয়। প্রশাসনের নজরদারি কামনা করছি। এভাবেই চলতে থাকলে বাংলার সংস্কৃতি বিলুপ্ত হয়ে অশ্লীল ওইসব নৃত্য রাজত্ব করবে।

সাগরদাঁড়ী প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান নাঈম বলেন, ‘সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বেহায়াপনার প্রদর্শনই যুব সমাজকে ধর্ষণের মতো ঘৃণিত ঘটনা ঘটাতে উৎসাহিত করে। প্রশাসনের উচিত এধরণের অনুষ্ঠান বন্ধসহ আয়োজকদের দৃষ্টান্ত শাস্তি নিশ্চিত করা।

শিক্ষক মনিরুজ্জামান শহিন বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সেখানে অশ্লীল নাচ চলছে সেগুলো প্রশাসনের তদারকি প্রয়োজন। কেনোনা তরুণ-কিশোররা এধরণের নাচ দেখে বিভিন্ন ধরণের অপকর্মে লিপ্ত হচ্ছে। আয়োজকসহ যেসকল ক্লাব মেয়েদের ভাড়া খাটিয়ে এধরণের নাচ পরিবেশন করছে তাদেরকে সমাজ থেকে বয়কট করা প্রয়োজন।

আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্যামল ঘোষ বলেন, কলেজের মাঠে অনুষ্ঠানে কোন অনুমতি নেয়নি আয়োজকরা, এবং আমাকে কলেজের দপ্তরি এবং নাইট গার্ড কেউ আমাকে বিষয়টি জানায়নি, আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল আলম বলেন, ‘কবে কখন হয়েছে এমন অনুষ্ঠান আমি জানিনা এবং আমাকে কেউ জানায় নি। এমন অনুষ্ঠান চলাকালিন জানতে পারলে ব্যববস্থা নেওয়া যেতো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ

৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক আইপিএলে চড়া দামে বিক্রি হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত খেলা হয়নি। যার জেরে ঘটে গেছে পুরো বাংলাদেশ দলের বিশ্বকাপ বয়কটের ঘটনা। তবে আইপিএলে খেলা না হলেও মোস্তাফিজুর রহমান খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লিগে পিএসএল। একাদশ মৌসুমের জন্য বাংলাদেশ জাতীয় দলের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। আজ ৫ ফেব্রুয়ারি এই চুক্তির ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি। মোস্তাফিজকে তারা কিনেছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা।এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা এই চুক্তিকে কৌশলগত ও আবেগঘন সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘একবার কালান্দার্স হলে, চিরকাল কালান্দার্স। মোস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের

আরও পড়ুন
language Change