তারিখ লোড হচ্ছে...

যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা

ডাচবাংলা ব্যাংকের নাম ভাঙিয়ে কেরানীগঞ্জে ভয়াবহ প্রতারণা

ডাচবাংলা ব্যাংকের নাম ভাঙিয়ে কেরানীগঞ্জে ভয়াবহ প্রতারণা
পাঠক সংখ্যা
638

মো: মহিব্বুল্লাহঃ

রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জে দেশের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাংক ডাচবাংলা ব্যাংকের নাম ব্যবহার করে সংঘটিত হয়েছে ভয়াবহ আর্থিক প্রতারণা। কেরানীগঞ্জ মডেল থানাধীন বালুয়াটেক এলাকায় পিতা–পুত্র ও আপন ভাইদের সমন্বয়ে গঠিত একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে একাধিক ভুক্তভোগী অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বালুয়াটেক এলাকার বাসিন্দা মফিদুল হক (২৭), তার ভাই ওয়াহিদুল (২৪), পিতা মুক্তার হোসেন (৫৫) ও চাচা খবির হোসেন (৪৫) দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে “মফিদুল টেলিকম সার্ভিস” নামে বিকাশ, নগদ ও রকেটের এজেন্ট ব্যবসা পরিচালনা করতেন। এই ব্যবসার আড়ালে তারা এলাকায় বিশ্বাসযোগ্যতা তৈরি করে পরবর্তীতে বড় পরিসরে প্রতারণার ফাঁদ পাতে।

প্রতারক চক্রটি সাধারণ গ্রাহকদের প্রলোভন দেখিয়ে দাবি করত:

  • মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ক্যাশ আউটে লাখে ১ হাজার ৮৫০ টাকা লাভ,
  • ব্যাংক চ্যানেলে লেনদেনে কোনো খরচ নেই,
  • সরকারিভাবে প্রণোদনা পাওয়া যায়,
  • ডাচবাংলা ব্যাংকের এজেন্ট ও শেয়ারহোল্ডার হলে লাখে ৩ হাজার ৮৫০ টাকা পর্যন্ত লাভ নিশ্চিত।

এইসব মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তারা সাধারণ মানুষকে ডাচবাংলা ব্যাংকের এজেন্ট বুথ ও শেয়ারহোল্ডার ব্যবসায় বিনিয়োগে উৎসাহিত করে।

ভুক্তভোগীদের অভিযোগ, নভেম্বর ২০২৫ থেকে প্রতারক চক্রটি জোরালো প্রচারণা চালায় ডাচবাংলা ব্যাংকের এজেন্ট ব্যবসায় বিনিয়োগ করলে স্বল্প সময়ের মধ্যেই দ্বিগুণ লাভ পাওয়া যাবে। বিশেষ করে প্রবাসী পরিবারের নারী সদস্যদের টার্গেট করে কৌশলে টাকা আদায় করা হয়। টাকা নেওয়ার সময় কোনো বৈধ রসিদ দিতে অস্বীকৃতি জানিয়ে বলা হতো, ব্যাংক থেকেই সরাসরি শেয়ারহোল্ডার সার্টিফিকেট দেওয়া হবে।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. আওলাদ হোসেন জানান, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সামনে প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ধাপে ধাপে ৪৮ লাখ টাকা নেওয়া হয়েছে। তার মতো আরও অন্তত ৮০ থেকে ৯০ জন বিভিন্ন অংকের টাকা দিয়ে এই প্রতারণার শিকার হয়েছেন। প্রতারণার শিকারদের মধ্যে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পাশাপাশি প্রবাসী পরিবারের সদস্যরাও রয়েছেন।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে মূল অভিযুক্ত মফিদুল হক হঠাৎ দোকান বন্ধ করে মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপনে চলে যায়। অপর অভিযুক্তরা এলাকায় অবস্থান করলেও পাওনাদারদের সঙ্গে লুকোচুরি করছে বলে অভিযোগ রয়েছে। টাকা চাইলে কেউ দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে, কেউ আবার পেশিশক্তি প্রদর্শন করে উল্টো ভয়ভীতি দেখাচ্ছে।

এলাকাবাসী জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পরিচিত মুখ হওয়ায় কেউ তাদের প্রতারণার বিষয়টি আগে আঁচ করতে পারেননি। বর্তমানে প্রতারক পরিবারের দায়িত্বহীন ও রহস্যজনক আচরণে ভুক্তভোগীরা চরম হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষে আওলাদ হোসেন কেরানীগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে প্রতারক চক্রের দ্রুত গ্রেপ্তার, আত্মসাৎকৃত টাকা উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে মফিদুল হকের ছোট ভাই ওয়াহিদুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনেক পাওনাদার আমাদের বাড়িতে এসে তাগাদা দিচ্ছে। আমার ভাই লেনদেন করেছে, কার কাছ থেকে কত টাকা নিয়েছে আমি জানি না।

অন্যদিকে, একাধিক ভুক্তভোগীর অভিযোগ, ডাচবাংলা ব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থের একটি অংশ দিয়ে অভিযুক্ত ওয়াহিদুলকে পড়াশোনার নাম করে ইউরোপের কোনো এক দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এলাকাবাসীর প্রশ্ন? প্রশাসনের নজরে আসার আগেই কীভাবে এত অল্প সময়ে এত বড় প্রতারণা সংঘটিত হলো এবং মূল হোতা নির্বিঘ্নে আত্মগোপনে গেল?

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও সাধারণ মানুষ এ ধরনের প্রতারণার শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলে বড় ধাক্কা এলো। অভিজ্ঞ ব্যাটার অ্যারন জোন্সকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুর্নীতিবিরোধী বিধির একাধিক ধারায় অভিযোগ ওঠায় তাকে আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে। আইসিসি জানিয়েছে, জোন্সের বিরুদ্ধে মোট পাঁচটি ধারায় বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের জবাব দিতে তাকে ১৪ দিনের সময় দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনো ধরনের ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারবেন না। ৩১ বছর বয়সী এই ব্যাটার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র দলের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে ছিলেন। ওই ক্যাম্পে থাকা ১৮ জন ক্রিকেটারের মধ্য থেকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১৫ সদস্যের দল গঠনের কথা ছিল। সাময়িক নিষেধাজ্ঞার ফলে আপাতত সেই দলে জোন্সের থাকা আর সম্ভব হচ্ছে না। আইসিসির তথ্যমতে, জোন্সের

আরও পড়ুন
language Change