তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায়

পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায়
পাঠক সংখ্যা
638

মো: জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের পুলিশ সুপারের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে নিজেকে পুলিশ সুপার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার শেরপুর থানার কৃষ্ণপুর নামাপাড়া এলাকার মো. সোহেল মিয়া (৩৪), ধুনট থানার চালাপাড়া এলাকার মো. বাদশা আকন্দ (৫০) এবং শেরপুর থানার খানপুর পশ্চিমপাড়া এলাকার মো. রিপন (২২)।

পুলিশ জানায়, প্রতারক চক্রটি সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে ০১৮৮৫-৩৫২৫৬৪ ও ০১৯৯৮-১০০৮৭৬ নম্বরে হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে। তারা নিজেদের পুলিশ সুপার পরিচয় দিয়ে ঈদের সম্মানীর কথা বলে চাঁদা দাবি করত। একই কৌশলে জেলার বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকেও টাকা আদায়ের চেষ্টা চালাত। এক পর্যায়ে বিষয়টি সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর নজরে আসে। পরে তিনি প্রতারকদের শনাক্ত ও গ্রেফতারে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সার্কেল) মো. নাজরান রউফ এবং জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে ডিবির এসআই মো. শারফুল ইসলাম, এএসআই মো. পলাশ হোসেন, এএসআই বৃন্দাবন রায়, এএসআই মো. আশরাফুল আলম এবং সিরাজগঞ্জ থানার এসআই মামুন মিয়া অংশ নেন। অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি আইটেল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে দীর্ঘদিন ধরে জেলার ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে তারা চাঁদা দাবি ও আদায় করত। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের পক্ষ থেকে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, সরকারি কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চাঁদা দাবি করেন না। এ ধরনের কোনো দাবি পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় অথবা পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, ফিরেছে তত্ত্বাবধায়ক সরকার

স্টাফ রিপোর্টার:  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রিটের শুনানি শেষে রায় ঘোষণা করেন। এতে ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর আগে এ সংক্রান্ত রিটের শুনানি শেষ হয় গত ৪ ডিসেম্বর। রিটে পক্ষভুক্ত হয় বিএনপি ও জামায়াতে ইসলামীসহ কয়েকটি সংগঠন। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয় এবং রাষ্ট্রপতি ২০১১ সালের ৩ জুলাই তাতে অনুমোদন দেন। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এ ছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও

আরও পড়ুন
language Change