তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এর মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা ‎আশুলিয়ায় বিধবার জমি দখলে নেওয়ার অভিযোগ ইউএনও শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক দুর্নীতি'র অভিযোগ বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের সাজে বুবলী বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ আমরা ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান করছি, এই মাস্টার প্ল্যানে সিলেটও আছে: পর্যটনমন্ত্রী যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা নোয়াখালীতে পুকুরে পানি সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু বদিয়ার রহমানের নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সীমান্তে রামগড় বিজিবির অভিযানে চৌদ্দ কেজি গাঁজা জব্দ নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক বটিয়াঘাটা তেতুঁলতলার ত্রাস ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার সুন্দরবনে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড মহা পরিচালকের কঠোর হুঁশিয়ারি মাদক, জুয়া ও সীমান্তে অপরাধ দমনে রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার তীব্র চাপ, সিদ্ধান্তে অনড় স্টারমার মসজিদে এসি চুরির চেষ্টার অভিযোগে দুই যুবক আটক শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল: প্রধানমন্ত্রী

তুরাগে অটোরিক্সা চালক হত্যার মূল আসামীসহ গ্রেফতার ২

তুরাগে অটোরিক্সা চালক হত্যার মূল আসামীসহ গ্রেফতার ২
পাঠক সংখ্যা
638

তাছলিমা তমাঃ 
রাজধানীর তুরাগ থানা এলাকায় চাঞ্চল্যকর অটোরিক্সা চালক সাইফুল ইসলাম (৪২) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে র‍্যাব-১। এ ঘটনায় মূল আসামীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানায়, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যায় অটোরিক্সা চালক সাইফুল ইসলাম যাত্রী বহনের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরবর্তীতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ১৭ ফেব্রুয়ারি আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন।

এরই মধ্যে ১৮ ফেব্রুয়ারি তুরাগ এলাকায় একটি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হলে পরিবারের সদস্যরা সেটি সাইফুল ইসলামের লাশ হিসেবে শনাক্ত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে পানিতে ফেলে দেয় এবং তার অটোরিক্সা ছিনিয়ে নেয়।

ঘটনার পর ভিকটিমের স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হলে র‍্যাব-১ ছায়া তদন্ত শুরু করে।

অভিযানের অংশ হিসেবে ১৮ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা জেলার ধামরাই ও তুরাগ এলাকা থেকে প্রধান আসামী মো. শহীদুল ইসলাম (৩৪) ও স্বপন শেখ (২৮)-কে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৭ জন মিলে পরিকল্পিতভাবে সাইফুলকে যাত্রী সেজে ডেকে নিয়ে যায়। পরে তাকে অচেতন করে অটোরিক্সাসহ লেকে নিয়ে গিয়ে পানিতে ফেলে হত্যা করা হয়।

পরবর্তীতে হত্যার মূল পরিকল্পনাকারী বাবুল অটোরিক্সাটি বিক্রি করে শহীদুলকে ৭ হাজার টাকা এবং স্বপনকে বিকাশের মাধ্যমে ৪ হাজার টাকা দেয়।

এ ঘটনায় জড়িত আরও কয়েকজন আসামী ইতোমধ্যে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেফতারকৃতদের তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল

নিজস্ব রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন সদস্যের প্রতিনিধিদল। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন তারা। দৈনিক সবুজ বাংলাদেশ কে তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বিএনপির প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী । চলমান রাজনৈতিক পরিস্থিতি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন
language Change