তারিখ লোড হচ্ছে...

সাংবাদিক শফিকের মুক্তি না দেয়ার প্রতিবাদে সাধারণ সাংবাদিকদের মানববন্ধন গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা, নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামিকে আটক কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ঘুষ নিয়ে আটকে ছেড়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ  রাঙ্গুনিয়ায় ২টি দেশীয় বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক সাংস্কৃতিক আগ্রাসন রোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডার কে এক লাখ টাকা জরিমানা ঢাকা প্রতিদিনের, সাংবাদিক শফিকরে গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

তেলের দাম বাড়ানোর পরেও কমেনি পাম্পে গাড়ির লাইন

তেলের দাম বাড়ানোর পরেও কমেনি পাম্পে গাড়ির লাইন
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টারঃ

লানি তেলের দাম বাড়লে ফিলিং স্টেশন থেকে তেল পেতে দেড় মাসের বেশি সময় ধরে চলা ভোগান্তির অবসান হবে বলে আশা করেছিলেন অনেকে। পাশাপাশি সরবরাহ বাড়ানোর ঘোষণা, ফুয়েল পাস চালু, নিরাপত্তা ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এসবের চার দিন পরও সেই অবস্থার অবসান হয়নি। এখনও জ্বালানি তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় চালকদের। রাজধানীসহ সারা দেশের ফিলিং স্টেশনে এখনও তেল নিতে ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক জায়গায় সীমিত সরবরাহের কারণে অপেক্ষার সময় বাড়ছে বলে অভিযোগ গ্রাহকদের।

রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে ভিড়

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকার পেট্রোল পাম্প ঘুরে ভোগান্তির নানা চিত্র দেখা যায়। বিকালে নীলক্ষেতের মোড়ের পেট্রোল পাম্পে দেখা যায়, তেল পাওয়া যাচ্ছে ঠিকই। কিন্তু দুই-তিন ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বলে মোটরসাইকেল চালকদের।

মতিঝিলের করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে ভোর ৬টায় দাঁড়িয়ে সকাল সাড়ে ১০টায় তেল পাওয়ার কথা জানালেন সজিব ইসলাম রিফাত নামে একজন রাইডার। একই কথা জানিয়েছেন অন্য চালকরাও। বেসরকারি চাকরিজীবী তানজিলুর রহমান নাবিল বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে সিটি, ক্লিন, এসআর, রয়েল পাম্প ঘুরে কোথাও তেল পাইনি। শেষে দুপুর দেড়টায় সিটির লাইনে দাঁড়িয়ে তেল পেলাম বিকাল ৪টায়।

এই অভিযোগ দেশজুড়ে। তবে আগের মতো সারারাত লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি কিছুটা কমেছে। রাতভর থাকতে হচ্ছে না। কিন্তু এখনও তিন-চার ঘণ্টা অপেক্ষার পর জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতা মিজানুর রহমান রতন বাংলা ট্রিবিউনকে বলেন, সরকার সরবরাহ বাড়ানোর ঘোষণা দিলেও বাস্তবে এর কোনও মিল নেই। আমরা এখনও রেশনিংয়ের মতোই তেল পাচ্ছি। ফলে রাজধানীর অনেক পাম্প দুপুরের পর বন্ধ হয়ে যায়। কোনও পাম্প তেল পাচ্ছে বিকালে। ফলে সকালে এসব পাম্প বন্ধ থাকে। সরকারি ঘোষণার পরও তেল না পেয়ে চালকরা আমাদের ওপর ক্ষেপে যাচ্ছেন। অথচ আমাদের চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না। আমরাও চাহিদা অনুযায়ী দিতে পারছি না।

ময়মনসিংহে এখনও দীর্ঘ লাইন

তেলের দাম বাড়লেও ময়মনসিংহের পেট্রোল পাম্পগুলোতে তেল নেওয়ার জন্য চালকদের দীর্ঘ লাইন আগের মতোই রয়েছে। বুধবার নগরীর দিগারকান্দা সওদাগর পেট্রোল পাম্পে সকাল থেকে চালকদের মাঝে তেল সরবরাহ করা হয়েছে। ভোর থেকে চালকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন। সকাল ৮টার পর তেল দেওয়া শুরু হয়। কয়েকশত চালককে লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা গেছে। মোটরসাইকেল চালক কামরুজ্জামান বলেন, তেলের দাম বাড়লেও এর কোনও প্রভাব পাম্পগুলোতে পড়েনি। আগের মতোই চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। দুই-তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়।

আরেক চালক তোফাজ্জল হোসেন বলেন, ভোরবেলায় সওদাগর ফিলিং স্টেশনে এসে দেখি কয়েকশত মোটর বাইক চালক লাইনে দাঁড়িয়ে আছেন। আমিও তাদের পেছনে লাইনে দাঁড়িয়ে আছি দুই ঘণ্টা ধরে। এখনও তেল পাইনি। আরও ঘণ্টাখানেক লাইনে দাঁড়িয়ে থেকে হয়তো তেল নিতে পারবো। তেলের দাম বাড়লেও এর কোনও প্রভাব পড়েনি। আগের মতো একই অবস্থায় আছে। মেসার্স সওদাগর ফিলিং স্টেশনের ম্যানেজার লিটন মিয়া বলেন, ‘তিন-চার দিন আগে এই পাম্প থেকে তেল সরবরাহ করা হয়েছে। ওই দিন যেরকম দীর্ঘ লাইন ছিল চালকদের, বুধবার সকাল থেকে একই অবস্থা তৈরি হয়েছে। দাম বাড়ার পরও এর কোনও পরিবর্তন হয়নি। দীর্ঘ লাইন আগের মতোই আছে।

বরিশালেও একই অবস্থা

এখনও বরিশালের পেট্রোল পাম্পগুলোতে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ায় চাহিদা পূরণ হচ্ছে না। তবে আগে মোটরসাইকেল চালকদের রেশনিং পদ্ধতির বাইরে যে তেল নেওয়ার প্রবণতা ছিল, তা কিছুটা কমে এসেছে। কমেছে মোটরসাইকেলের দীর্ঘ লাইনও। বড়-ছোট যানবাহনে চাহিদা রয়ে গেছে আগের মতো। নগরীর একাধিক পাম্পের কর্মচারী জানান, তেলের দাম বাড়ার আগে মোটরসাইকেল চালকরা ৫০০ টাকার তেল নিতে চাইতেন। কিন্তু রেশনিং পদ্ধতিতে ২০০ টাকার দেওয়া হতো। দাম বাড়ার পর সেই অনুরোধ এখন আর কেউ করে না। ২০০-৩০০ টাকার তেল নিয়েই চলে যান মোটরসাইকেল চালকরা। তবে আগের চেয়ে লাইন কিছুটা কমেছে। ভিড়ও কমেছে। তবু ঘণ্টাখানেকের মতো অপেক্ষায় থাকতে হয়। মোটরসাইকেলে অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতা কমলেও বড় ছোট যানবাহনে চাহিদা মাফিক তেল দেওয়া যাচ্ছে না।

বরিশাল পেট্রোল পাম্প ও ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শওকত আকবর বাংলা ট্রিবিউনকে বলেন, পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে আগের মতো রেশনিং পদ্ধতিতে। যার ফলে ২৪ ঘণ্টার বেশিরভাগ সময়ই পাম্পগুলোতে তেল থাকে না। তেলের দাম বৃদ্ধি পাওয়ার পর মোটরসাইকেলের বহরটা কিছুটা কমেছে। কিন্তু ছোট-বড় যানবাহনে চাহিদা মাফিক তেল দেওয়া যাচ্ছে না।

রাজবাড়ীতে ভিড় কিছুটা কমতে শুরু করেছে

রাজবাড়ীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় কিছুটা কমতে শুরু করেছে। কয়েক দিন আগেও যেখানে ফিলিং স্টেশনে তেল নিতে ভোগান্তির চিত্র ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে চালকদের। আগের দিনের তুলনায় অপেক্ষার সময় কমেছে। তুলনামূলক এক ঘণ্টার মধ্যে তেল মিলছে। দুপুর ১২টার দিকে শ্রীপুর সংলগ্ন পলাশ ফিলিং স্টেশনে গিয়ে দেখা গেছে, আগের তুলনায় তেলের লাইনে ভিড় কমেছে। অপেক্ষার সময়ও কিছুটা কমেছে। আগে যেখানে এক কিলোমিটারজুড়ে মোটরসাইকেলের লাইন তৈরি হতো সেখানে এখন ৩০-৪০টি মোটরসাইকেল তেল নিতে দাঁড়িয়ে আছে।

মোটরসাইকেল চালক সুমন শেখ জানান, আগে তেল পেতে প্রায় সাত-আট ঘণ্টা অপেক্ষা করতে হতো। এখন দেড়-দুই ঘণ্টার মধ্যেই পাওয়া যাচ্ছে। দাম বাড়ানোর পর ভিড় কিছুটা কমেছে। প্রাইভেটকারচালক বাচ্চু বলেন, আগের তুলনায় এখন কিছু সময় লাগছে। এখন অল্প সময়ের মধ্যেই লাইনে থেকে তেল পাচ্ছি। পাম্প কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ডিজেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও অকটেনের একটু ঘাটতি রয়েছে। তবে মোটরসাইকেল চালকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ময়মনসিংহের যে অচেনা পথে শিলং পালান শামীম ওসমান

স্টাফ রিপোর্টারঃ  গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল প্রায় সব নেতাকর্মী আত্মগোপনে চলে যান, এটি পুরনো কথা। অনেক নেতা দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিয়েছেন, এখনো খবর আসে কারও বিদেশযাত্রার কথা। কেউবা আটক হচ্ছেন বিমানবন্দর কিংবা সীমান্তে। নারায়ণগঞ্জের আলোচিত-সমালোচিত রাজনীতিক শামীম ওসমান অভ্যুত্থানের পরপরই নিরাপদে ওপারে পৌঁছাতে পারেন। তার পালানোর যাত্রাপথের কথা ইতিমধ্যে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তিনি বেনাপোল কিংবা আগরতলা দিয়ে সীমান্ত পেরিয়েছেন- এত দিন এমনটাই জানতাম আমরা। কিন্তু ঢাকাটাইমসের অনুসন্ধান বলছে, তিনি এই দুই অতিপরিচিত পথ এড়িয়ে বেছে নেন কম গুরুত্বপূর্ণ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত। ওই সূত্র শামীম ওসমানের যাত্রাপথের বিবরণ জানিয়েছে । সূত্রমতে, পালানোর সময় শামীম ওসমান একা ছিলেন। কারণ ছাত্র-জনতার দখলে উত্তুঙ্গ নারায়ণগঞ্জ। দুপুরের পর রাইফেলস ক্লাব থেকে চুপিসারে

আরও পড়ুন
language Change