তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মূলহোতা বেপরোয়া ডিজিটাল মাফিয়া আব্দুল্লাহ জায়েদ ঝিনাইগাতীতে সরকারি বনভূমি বেদখল: রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ  ২০১৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পরও নেই নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকিতে মধ্য বোয়ালখালী বাজার কিছু অসাংবাদিক সাংবাদিকের ভাবমূর্তি নষ্ট করছে-দুলু শেরপুরের সফল উদ্যোক্তা কৃষিবিদ ডা. মোঃ শহিদুল্লাহ শরীফ ঝিনাইগাতীতে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি দীঘিনালায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল রহস্যঘেরা চিরকুট প্রাণী সংরক্ষণে নাটোরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাইনবোর্ড স্থাপন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন ‘জিনের বাদশা’ সেজে টেলিগ্রামে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাতকারী গ্রেফতার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যের মৃত্যু যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দার ঝড় উঠেছে রামপাল-মোংলায় রংপুরে শতবর্ষী চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী রামগড় থানা পুলিশের অভিযানে সিলং তীর জুয়া ব্যবসায়ী আটক ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক সুন্দরবনে বন বিভাগের অভিযান ৪টি নৌকা ও শুটকি তৈরির সরঞ্জাম জব্দ গুইমারার জালিয়াপাড়াতে অগ্নিকাণ্ডে হোটেল ও তেলের দোকান পুড়ে ছাই পুর্ব সুন্দরবনের হেতালমারি এলাকা থেকে ৫০ ফুট হরিণ শিকারের মালাফাঁদ উদ্ধার সড়ক পরিবহন আইন বাস্তবায়নে শেরপুর জেলায় মোবাইল কোর্ট শেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন ঝিনাইগাতীতে বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তা ও বনরক্ষী আহত কেশবপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কেশবপুরে সংখ্যালঘু পরিবারের জমি জোর দখলের অভিযোগ কেশবপুরে মাদ্রাসা কর্মচারী নিয়োগে বাণিজ্যের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আমাকে তারা নির্বাচনের আগেই হারিয়ে দিয়েছিল : মির্জা ফখরুল কুয়েত বিমানবন্দরে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার এবারের ঈদযাত্রায় সড়কে ঝরে গেছে ২৮১ প্রাণ তীব্র গরমের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর কোটি টাকার সম্পদ কাস্টমস কর্মকর্তা সরোয়ারের বরগুনায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত শেরপুরের ঝিনাইগাতীতে লটকন চাষে বাম্পার ফলন দীঘিনালায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড বরগুনায় ডাক বাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার রামগড়ে সিএনজি ভাড়ার নৈরাজ্য: সংগঠনের কোষাধক্ষ্যের উগ্র আচরণে ক্ষুব্ধ যাত্রীরা গণহত্যার দায়ে জামায়াত-আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক বরগুনার তালতলীতে এএসআইয়ের বিরুদ্ধে ভাবিকে কোপানোর অভিযোগ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা যুবদলের যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ঢাকায় মিলল আরেক নারীর গলিত মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু প্রকৌশলী মিস্ত্রির লুটপাটে ফোকলা হচ্ছে গণপূর্ত ঢাকায় গেড়ে বসেছেন গণপূর্তের ৬০ প্রকৌশলী রাজধানীর জিম সেন্টার গুলোতে অনিয়ম আর অব্যবস্থাপনা ৩০ বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

পরিবেশ দিবস উপলক্ষে চবিতে দূর্বার তারুণ্যের আমরা মালি কার্যক্রম

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

‘আমার যত্নে, আমার গাছ’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সামজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন ‘আমরা মালি’ শীর্ষক বৃক্ষরোপনের ব্যতিক্রমী কার্যক্রম গ্রহণ করে।

সংগঠনটি সোমবার (৫ ই জুন) বিকেলে চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ে শ’খানেক গাছের চারা রোপণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করে।

দূর্বার তারুণ্য এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চবির বর্তমান শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ এর বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির বিশেষজ্ঞ সদস্য প্রফেসর ড. লায়লা খালেদা আঁখি।

ড. লায়লা খালেদা আঁখি বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে বিশ্ব আজ ঝুঁকির মধ্যে রয়েছে। গাছপালা কেটে ফেলাসহ শিল্প কারখানার বর্তমান অবস্থার কারণে পরিবেশ দূষিত হচ্ছে। এর মধ্যে বিশ্বব্যাপি উষ্ণায়নের ফলে বাংলাদেশে জলবায়ুগত পরিবর্তন মারাত্মক আকার ধারণ করেছে। আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে। এর জন্য প্রয়োজন সবার নিজ নিজ জায়গা থেকে সচেতনার পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় কাজ করা।

মুহাম্মদ আবু আবিদ বলেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বর্ধন করে না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে। তাই বৃক্ষকে বলা হয় প্রাণের অগ্রদূত। বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে সবাই কম বেশি জানে, কিন্তু এই বহুল প্রয়োজনীয় জিনিসটিকে ঠিকঠাক গড়ে তোলার জন্য দরকার পরিচর্যা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রত্যেকে একটি কিংবা সর্বোচ্চ দু’টি করে গাছের চারা রোপণ করেছেন। তারাই পরিচর্যার মাধ্যমে নিজেদের লাগানো চারাগুলো বড় করে তুলবেন। এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ জিহাদুল ইসলাম, সুমন বায়েজিদ, কামরুল ইসলাম, মোঃ জাকির, নাজিম উদ্দীনসহ সংগঠনটির জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্বৈরাচারের প্রতিমন্ত্রীর আস্থাভাজন আলাউদ্দিন এবার ফায়ার সার্ভিসে পিরটালক পদ বাগালেন

স্বৈরাচারের প্রতিমন্ত্রীর আস্থাভাজন আলাউদ্দিন এবার ফায়ার সার্ভিসে পিরটালক পদ বাগালেন

নিজস্ব প্রতিবেদক্ট।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট শাখায় কর্মরত উপসচিব আলাউদ্দিন আলীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। একাধিক সূত্রের দাবি, তিনি অতীতে প্রভাব খাটিয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নেওয়ার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মে জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের সময়ে তিনি ফায়ার সার্ভিসে নিয়োগ কমিটির প্রতিনিধি পদ বাগিয়ে নেন এবং পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়েও প্রভাব বিস্তার করে গুরুত্বপূর্ণ পদে আসীন হন। সে সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন ফরহাদ হোসেন। এই আলাউদ্দিন ছিলেন প্রতিমন্ত্রীর আস্থাভাজন তাছাড়া তৎকালীন মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের আত্নীয় এই কর্মকর্তা। সেসময় তিনি পেয়ে বসেছেন “আলাদীনের চেরাগ” সেই চেরাগ জ্বালিয়ে নতুন করে পদ দখলের জন্য উঠেপরে লেগেছেন। সূত্রগুলো জানায়, ওই সময় প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে প্রশাসনিক অঙ্গনে আলাউদ্দিন আলীর ব্যাপক পরিচিতি ছিল। পরবর্তীতেও সেই

আরও পড়ুন
language Change