তারিখ লোড হচ্ছে...

কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন

স্নেহের প্রতিদান দখলবাজি বাবার জমি নিজের কব্জায় নিলেন মেয়ে!

স্নেহের প্রতিদান দখলবাজি বাবার জমি নিজের কব্জায় নিলেন মেয়ে!
পাঠক সংখ্যা
638

শেখ তাইজুল ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

মা-হারা মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে পরম মমতায় নিজ জমির অর্ধেকটা লিখে দিয়েছিলেন বাবা। কিন্তু সেই মমত্ববোধই যে একদিন কাল হয়ে দাঁড়াবে, তা কল্পনাও করেননি মোংলার বৃদ্ধ হায়দার আলী। সম্পত্তির লালসায় অন্ধ হয়ে আপন মেয়েই বাবাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন বাড়ি থেকে। শুধু তাই নয়, গত ১০ বছর ধরে নিজের ভিটায় ফেরার লড়াই চালানো বাবাকে দমাতে দায়ের করেছেন মিথ্যা মামলা। আদালতের নির্দেশের পর বাড়ি ফিরতে চাইলেও মেয়ে-জামাই আর নাতিদের সশস্ত্র হামলার মুখে পিছু হটতে হয়েছে অসহায় এই পিতাকে। নিরুপায় হয়ে ভুক্তভোগী বাবা এখন প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর মালগাজী এলাকায়।

বার্ধক্যের শেষ সম্বলটুকু হারিয়ে এখন দিশেহারা ৮০ বছর বয়সী বৃদ্ধ মোহাম্মদ আলী হায়দার। নিজের তিল তিল করে গড়া সম্পত্তি এখন তার একমাত্র বড় মেয়ের দখলে। শুধু সম্পদ দখলই নয়, অভিযোগ উঠেছে নিজ পিতাকে হত্যারও। স্থানীয়রা জানান, ভুক্তভোগী মোহাম্মদ আলী হায়দার দীর্ঘদিন ধরে তার ক্রয়কৃত জমিতে ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি তার মেয়ে নুরজাহান এবং তার স্বামী মিলে ওই জমির মালিকানা দাবি করে বসেন। জোরপূর্বক জমির চারদিকে বেড়া দিয়ে তারা প্রকৃত মালিককে সেখানে প্রবেশ করতে বাধা দিচ্ছেন। বর্তমানে ওই জমিতে মেয়ে ও জামাতা স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন এবং বৃদ্ধ বাবাকে সেখানে প্রবেশ করতে বাধা দিচ্ছেন।

ভুক্তভোগী ও স্থানীয়রা আরো জানান, ভুক্তভোগী বৃদ্ধ মোহাম্মদ আলী হায়দার পানি টেনে তার পরিশ্রমের টাকা দিয়ে ১৯৯৬ সালে একই দলিলে নিজ নামে ও মেয়ের নামে মোট ৮কাঠা (২০.৭৫ শতক) জমি কিনেন। মেয়ে তখন অন্নত্র ভাড়া বাড়িতে থাকতেন। পরবর্তীতে মেয়ের নামের ৪কাঠায় বসত বাড়ি তৈরী করে বসবাস করছেন, আর বাবার ৪কাঠায় পুকুরে মাছ চাষ করতেন পিতা মোহাম্মদ আলী হায়দার। হঠাৎ কৌশলে বাবার কাছ থেকে দলিলের মুল কপি নিয়ে ৮কাঠা জায়গাই বেড়া দিয়ে আটকিয়ে দেয় মেয়ে নুরজাহান। ২০২৩ সালে নূর জাহান তার বৃদ্ধ বাবাকেই আসামি করে আদালতে একটি হয়রানিমূলক মামলা দায়ের করেন। কিন্তু মেয়ে নুরজাহান আদালতে জমির স্বপক্ষে কোনো বৈধ দলিল দেখাতে না পারায় মামলার দীর্ঘ প্রায় ৩বছর পর চলতি বছরের ৩০ মার্চ বিজ্ঞ আদালত দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলাটি খারিজ করে দেন।

আদালতের রায়ের কপি নিয়ে হায়দার আলী তার এক ছেলে ও এক মেয়েকে সাথে নিয়ে নিজ বাড়িতে উঠতে যান। ভুক্তভোগীদের দাবি, তারা বাড়িতে পা রাখা মাত্রই নূর জাহান বেগম ও তার জামাই ও সন্তানরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাদের মারধর করে আবারও সীমানা প্রাচীরের বাইরে বের করে দেওয়া হয়। খবর পেয়ে মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, বিষয়টি নিয়ে একটি সালিশি বৈঠক ডাকা হয়েছিল, কিন্তু মেয়ের পক্ষ সেখানে উপস্থিত হয়নি। ভুক্তভোগী বাবা বর্তমানে আইনি সহায়তার জন্য স্থানীয় উপজেলা পরিষদে একটি লিখিত অভিযোগ করেছেন।

কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধ বাবা জানান, আমার শেষ বয়সের সম্বল এই জমিটুকু। আমি তাকে স্নেহ করে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু এখন সে আমাকেই নিজের জমি থেকে তাড়িয়ে দিতে চাইছে। আমি ভেবেছিলাম শেষ বয়সে মেয়ের কাছে শান্তিতে থাকব। কিন্তু সে আমার সরলতার সুযোগ নিয়ে আমার সবটুকু কেড়ে নিয়েছে। এখন আমি নিজের বাড়িতেই পরবাসী। আমি এর সঠিক বিচার চাই। আমি আমার অধিকার ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে অভিযুক্ত মেয়ের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। বরং জামাতা শশুরকে মেরে ফেলার হুমকি দেন। তবে জমির স্বপক্ষে কোনো বৈধ দলিল তিনি দেখাতে পারেননি মেয়ে নুরজাহান।

এই অমানবিক ঘটনার বিচার চেয়ে এবং নিজ নামের জমি ফিরে পেতে স্থানীয় উপজেলা পরিষদে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অসহায় পিতা। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি মীমাংসার চেষ্টা করেছেন। এলাকাবাসীর মতে, বাবার ওপর মেয়ের আচরণ অত্যান্ত উশৃংখল। নিজের বাবার সাথে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। দ্রুত এই সমস্যার সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন তারা। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং তারা বৃদ্ধ মোহাম্মদ আলী হায়দারের অধিকার ফিরিয়ে দিতে আইনি প্রক্রিয়ায় সহায়তা কামনা করছেন।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আদালতের রায় হায়দার আলী পক্ষে থাকায় তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করছি। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

মাদকবিরোধী অভিযানে স ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ, ​চাঁপাইনবাবগঞ্জঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক পরিচালিত একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ (বিশ) পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ​আজ ০৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকেল ৪:০০টা থেকে ৪:৩০টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন প্রান্তিকপাড়া (রেলবস্তি) এলাকায় এই সফল অভিযানটি পরিচালিত হয়। ডিএনসি-র বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে মোঃ হাসান তারেক ওরফে পাতান (৪১)-কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ​ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ। প্রান্তিকপাড়া (রেলবস্তি) এলাকা, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা।​ বিকেল ০৪:০০ থেকে ০৪:৩০ ঘটিকা, ০৭ জুন ২০২৬। ​মোঃ হাসান তারেক ওরফে পাতান (৪১)।২০ পিস ইয়াবা ট্যাবলেট। ​মাদকদ্রব্য

আরও পড়ুন
language Change