তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য: প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫ চায়না বিএনপিতে হাইব্রিড অনুপ্রবেশ আতঙ্ক ‎ইউপি চেয়ারম‍্যান যেনো দুর্নীতির কারখানা দেশের রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ঈদ শান্তিপূর্ণ উদযাপনে মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ঈদে যানজট নিয়ন্ত্রণ ঠেকাতে কড়া নির্দেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত ময়মনসিংহের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কার পেলেন আব্দুল কাদির গুলিস্তানে হাতাহাতি করা ২ কনস্টেবল সাময়িক বরখাস্ত হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল আজ থেকে প্রাথমিকে টানা ১৫ দিনের ছুটি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে যাচ্ছেন যিনি ডিপিডিসির প্রকৌশলী মোহাম্মদ আতাউর কবির কাজে দুই লাখ টাকা ‘ঘুষ’ দাবী! না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বাবার খনন করা খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ নজরুল আমাদের সকল মানুষের কবি: আব্দুস সালাম মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে : ব্যারিস্টার খোকন পশুর হাটে দুম্বা, দাম হাঁকা হচ্ছে ৪-৫ লাখ এমডির সেল্টারে জিইএমকোতে ১৫ কোটি টাকার স্ক্র্যাপ ৩ কোটিতে বিক্রি রামিসা হত্যা: ডিএনএ টেস্ট রিপোর্ট পাওয়া যাবে আজ নিজ মাঠে হারলো সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন নদীবন্দর এলাকায় বজ্রসহ ঝড়ের আভাস শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল সিরাজগঞ্জ সুন্দরবনে অভিযানে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ২১ জেলে এবং অস্ত্র উদ্ধার ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ঈদযাত্রায় ট্রেনে সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই ইলেকট্রিক গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে সোয়া ৩ কোটি টাকার টোল আদায় ‎দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতার অবসান নলডাঙ্গায় ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঈদযাত্রায় সিরাজগঞ্জ মহাসড়কে থাকবে ৬০০ পুলিশ সদস্য রায়গঞ্জে বিটুমিনবাহী ট্রাক উল্টে নারীর মৃত্যু ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, নিরাপত্তাহীনতায় শৈশব জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দৈনিক ইনকিলাবের পক্ষ থেকে সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলকে ফুলেল সংবর্ধনা তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব ‎দেড়মাসেও সন্ধান মিলেনি ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। রোববার (২৪ মে) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা থেকে কাঁচপুর পর্যন্ত সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ধীরগতিতে যান চলাচল করায় অফিসগামী মানুষ, দূরপাল্লার যাত্রী এবং পণ্যবাহী যানবাহনের চালকদের দুর্ভোগ চরমে পৌঁছায়।

চট্টগ্রামগামী তিশা পরিবহনের যাত্রী আসলাম মিয়া বলেন, সকালে দ্রুত গন্তব্যে পৌঁছানোর আশা নিয়ে রওনা হয়েছিলাম। কিন্তু চৈত্র স্ট্যান্ড এলাকায় এসে প্রায় আধাঘণ্টার বেশি সময় ধরে বসে আছি। গাড়ি একেবারেই এগোচ্ছে না। ছোট ছোট শিশুসহ যাত্রীরা খুব কষ্টে আছেন। ঢাকামুখী একটি পণ্যবাহী ট্রাকের চালক শাহাবুদ্দিন জানান, কুমিল্লা অংশ থেকেই যানজটের চাপ দেখা যায়। তিনি বলেন, দাউদকান্দির দিকে একটি গাড়ি নষ্ট হয়ে রাস্তার একপাশ বন্ধ হয়ে যায়। এরপর ধীরে ধীরে পুরো মহাসড়কে চাপ পড়ে। কোথাও কোথাও কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ির লাইন তৈরি হয়েছে। আরেক বাসচালক বলেন, মহাসড়কে সামান্য সমস্যা হলেই কয়েক মিনিটের মধ্যে দীর্ঘ যানজট তৈরি হয়।

বিশেষ করে সপ্তাহের ছুটির দিন শেষে ঢাকামুখী যানবাহনের চাপ বেশি থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এদিকে যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং এর প্রভাব সোনারগাঁ অংশেও পড়ে। তবে বিকল গাড়িটি ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। যানজট ধীরে ধীরে কমে আসছে এবং অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে। হঠাৎ সৃষ্ট এ যানজটে সাধারণ যাত্রীদের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহনও ধীরগতিতে চলতে দেখা গেছে। এতে যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সেচ্ছাসেবক দলের নেতাকে বৈষম্য বিরোধী মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে প্রতিবাদ সভা

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা দেবিদ্বারে সেচ্ছাসেবক দলের নেতা মোঃ রেজাউল করিমকে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত। জানা যায় কুমিল্লা জেলা,দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন এর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: রেজাউল করীমকে গত ২৭.০১.২০২৬ইং তারিখ রাত আনুমানিক ৯.৩০ মিনিটের সময় জাফরগঞ্জ বাজারে সেচ্ছাসেবক দলের অফিসে জামেলা হবে এবং আসংস্কা দেখা দিলে তখন সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। পরে দেবিদ্বার থানায় হস্থান্তর করেন। দেবিদ্বার থানা পুলিশ রেজাউল করীমকে বৈষম বিরোধী মামলা দিয়ে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন বলে জানা যায়। এঘটনায় জাফরগঞ্জের স্থানীয়”রা সহ বিএনপির রাজনৈতিক নেতা কর্মীরা আজ কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। তারা জানান, দেবিদ্বারে অবৈধ ভাবে গোমতী নদী থেকে মাটি কাটার বিষয় প্রতিবাদ করাতে রেজাউল করীমকে বিভিন্ন

আরও পড়ুন
language Change