তারিখ লোড হচ্ছে...

সাংবাদিক শফিকের মুক্তি না দেয়ার প্রতিবাদে সাধারণ সাংবাদিকদের মানববন্ধন গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা, নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামিকে আটক কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ঘুষ নিয়ে আটকে ছেড়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ  রাঙ্গুনিয়ায় ২টি দেশীয় বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক সাংস্কৃতিক আগ্রাসন রোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডার কে এক লাখ টাকা জরিমানা ঢাকা প্রতিদিনের, সাংবাদিক শফিকরে গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত

হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে সংরক্ষণ, মৃৎশিল্পীদের অবদানের স্বীকৃতি প্রদান এবং নতুন প্রজন্মের কাছে এ শিল্পের গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে ব্যতিক্রমী আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিউটি অব ঝিনাইগাতী। সংগঠনের উদ্যোগে আয়োজিত মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠানে উপজেলার ১৪টি মৃৎশিল্পী কারিগর পরিবারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সম্প্রতি উপজেলার আপন শিক্ষা পরিবার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। সভাপতিত্ব করেন গাজীপুর ইউনাইটেড কলেজের প্রভাষক ও পরিচালক আমিনুল ইসলাম শামিম।
সঞ্চালনা করেন হাসান মাহমুদ (রনি)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শফিউদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সরোয়ার আলম। বিশেষ অতিথিবৃন্দ, ঝিনাইগাতী আদর্শ ডিগ্রী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম,প্রভাষক মোঃ আবু বক্কর সিদ্দিক,হেলাল উদ্দিন,হাফেজ মাওলানা ফয়জুল হাসান,আপন শিক্ষা পরিবারের প্রধান শিক্ষক রহমত আলীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তাদের মূল্যবান অভিমত:
বক্তারা বলেন, মৃৎশিল্প বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। একসময় গ্রামবাংলার প্রতিটি ঘরে মাটির তৈজসপত্র, কলসি, হাঁড়ি-পাতিল ব্যবহৃত হতো। আধুনিকতার ছোঁয়ায় এ শিল্প আজ সংকটে পড়েছে। তাই এই ঐতিহ্য টিকিয়ে রাখতে সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ অত্যন্ত জরুরি। আপন শিক্ষা পরিবারের প্রধান শিক্ষক রহমত আলী বলেন,মৃৎশিল্পীরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। তাদের যথাযথ মূল্যায়ন ও সামাজিক স্বীকৃতি দিতে পারলে এ শিল্প নতুনভাবে বিকশিত হবে। বিউটি অব ঝিনাইগাতীর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রুবেল সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজন মৃৎশিল্পীদের উৎসাহিত করবে এবং নতুন প্রজন্মকে এই ঐতিহ্যের সাথে যুক্ত করবে।

সম্মাননা প্রদান:
অনুষ্ঠানের শেষ পর্বে ১৪টি মৃৎশিল্পী কারিগর পরিবারের প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সম্মানিত কারিগররা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্বীকৃতি তাদের কাজে নতুন উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে বিউটি অব ঝিনাইগাতীর নেতৃবৃন্দ, আপন শিক্ষা পরিবারের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। ঐতিহ্য সংরক্ষণে বিউটি অব ঝিনাইগাতীর এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকুক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খালেদা জিয়া দেখে আসার পরই আইভি রহমানকে মৃত ঘোষণা’

নিজস্ব প্রতিবেদক॥ ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় নৃশংস গ্রেনেড হামলার সঙ্গে তৎকালীন সরকার জড়িত ছিল বলে আবারও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘মৃত্যুশয্যায় থাকা আইভি রহমানকে খালেদা জিয়া সিএমএইচে দেখতে যাবেন বলে তার পুত্র-কন্যাদের ৩/৪ ঘণ্টা অন্য একটি রুমে আটকে রাখা হয়। খালেদা জিয়া আইভি রহমানকে সিএমএইচে দেখে আসার পরপরই তাকে মৃত ঘোষণা করা হয়।’ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় সভাপতিত্ব করছিলেন প্রধানমন্ত্রী। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রের পরিকল্পনা বিভাগে অনুষ্ঠিত একনেক সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় মারাত্মকভাবে আহত আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মীণি আইভি রহমানের ১৭তম

আরও পড়ুন
language Change