তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় কলেজে মাদক ও জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে লিফলেট বিতরন ঝিনাইগাতীতে চায়না দুয়ারি জালে নির্বিচারে দেশীয় মাছের অস্তিত্ব সংকটে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বৈজ্ঞানিক সেমিনার বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শেরপুরে পাহাড়ি ঢলে জলমগ্ন সড়ক হাতিমুড়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শনে খাগড়াছড়ির পুলিশ সুপার কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ চবিতে শিক্ষার্থীদের জন্য আবার জোবাইক সেবা চালু লন্ডন বিএনপির এক আলোকিত অধ্যায়, শেখ মোঃ ইয়াওর শিক্ষা খাতে বাড়তে পারে ৪৩ হাজার কোটি টাকা বাজেটে দুদকের বরাদ্দ কমেছে রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে শিবগঞ্জ বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ কেন্দ্রীয় কমিটি ঘিরে উচ্ছ্বাস: চাটখিলে যুবদলের র‍্যালিতে তারেক রহমানকে অভিনন্দন সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন বিশ্বকাপ ২০২৬: তিন দেশে কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা রামগড় পুলিশের অভিযানে মাদক সেবনকালে ৯ যুবক আটক বরগুনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনের কুখ্যাত ডাকাত বাহিনীর তিন সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ‎মোংলায় আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার উদ্ধার ৪ মোটরসাইকেল মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ৯ নং কুড়িকাহনীয়া চেয়ারম্যান পদে প্রার্থী আকরাম... বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি স্বাক্ষর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠন করা হবে: মির্জা ফখরুল গাবতলী সেতুতে উড়ছে ৪৮ দেশের পতাকা বাজেট ২০২৬-২৭: কর ও ভ্যাট নিয়ে আসতে পারে বড় সিদ্ধান্ত সেনাবাহিনীর মানবিক উদ্যোগে পাহাড়ের অসহায় মানুষের চোখে ফিরছে আলোর স্বপ্ন রামগড়ে ছয় কেজি গাঁজা সহ সিএনজি চালক আটক প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শ্রীমঙ্গল ও রাজনগরে ব্যাপক প্রস্তুতি ডেঙ্গু রোগীর অনুপাতে চিকিৎসকের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী জেলা প্রশাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাটকেলঘাটা ক্লাব  বাজারে ফের বাড়ল তেলের দাম বাগেরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার মানবিক ও সামাজিক কাজের পাশাপাশি ৭নং ওয়ার্ডের সেবক হতে চান: মিজানুর রহমান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা স্বপ্লের গাফিলতি’তে ১৫ লাখ গ্রাহক এখন বিপদগ্রস্থ হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ: সেনাপ্রধান সন্ধ্যার মধ্যে দেশের ঝড়ের আশঙ্কা বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ পে-স্কেল, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী শিক্ষার আলো ছড়াতে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগ

কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাঠক সংখ্যা
638

রুস্তম ফারাজী,কেশবপুর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরে শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি নির্মূলে করণীয়” শীর্ষক এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে দুর্নীতিবিরোধী মূল্যবোধে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

গত বুধবার (১০ জুন ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে, কেশবপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দীন ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান-মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে তিনজন করে মোট ১২ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। শিক্ষার্থীদের উপস্থাপনা ও যুক্তিনির্ভর বক্তব্য উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে। বিচারকদের মূল্যায়নে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় ৬০ দশমিক ৮৩ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৫৬ নম্বর পেয়ে রানারআপ হয়। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন

মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন

স্টাফ রিপোর্টার॥ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ সহোচর দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের দখলদার অবৈধ চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকিশেন পূর্বের মত একটি প্রহসনের নির্বাচনের আয়োজন করতে যাচ্ছেন। সদস্যরা যাতে নির্বাচনে অংশগ্রহন করতে না পারে সেজন্যে ৬০ দিনের স্থলে ৩০ দিনের পূর্বে তফসিল প্রকাশ করেছে এবং ভোটার তালিকা প্রকাশ করেনি। ভোটার তালিকা না দেয়ার সমালোচনা করায় উল্টো সদস্য পদ বাতিল করার উদ্যেগ নিয়েছে। আগ্রহী প্রার্থীদের আগষ্টিন তার পোষা সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচন না করার হুমকি দিচ্ছে। সদস্যদের মধ্যে গুম খুনের আতংক বিরাজ করছে। মাফিয়া আগষ্টিনের ব্যবসায়িক অংশীদার ও সাবেক ডিবি কমিশনার হারুনুর রশিদের একান্ত আস্থাভাজন সহোচর এবং বর্তমানে এসবি’র পরিদর্শক নাজমুল হককে দিয়ে আগ্রহী প্রার্থীদের মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্যদিকে মাফিয়া আগষ্টিনের অবৈধভাবে ক্ষমতা

আরও পড়ুন
language Change